আমরা ঘুমাবো না

  • আমরা ঘুমাবো না

    আমরা যারা প্রাণ দিয়েছি রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় এইতো সেদিন, একুশে ফেব্রুয়ারি। আমরাও তোমাদের মতো ছিলাম বেঁচে, ভোরের আলোর স্পর্শ পেয়েছি দেখেছি সূর্যাস্তের রক্তরাগ ভালোবেসেছি, ভালোবাসা পেয়েছি। আজ আমরা শুয়ে আছি আজিমপুরের মাটি ঢাকা কবরে। শত্রুর সাথে আমাদের যে লড়াই এখনো শেষ হয়নি। তাই তোমরা চালিয়ে যাও। আমাদের বাহুর শক্তি ফুরিয়ে গেছে তোমাদের প’রে দিয়ে…