আমিনুল ইসলাম ও তাঁর চিত্রজগৎ
-
আমিনুল ইসলাম ও তাঁর চিত্রজগৎ
বাংলাদেশের চিত্রশিল্প-জগতের প্রথম সারির একজন পরিপূর্ণ আধুনিক শিল্পী, দেয়ালচিত্রী, শিক্ষক এবং শিল্প-লেখক হচ্ছেন চুয়াত্তর বছর বয়সী চির-তরুণ আমিনুল ইসলাম। আজ থেকে ৫২ বছর আগে তিনি চারুশিল্প ইনস্টিটিউট থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে এখন নিজেই একটি ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন। এদেশের আধুনিক চিত্রশিল্পের বিকাশ, প্রচার, প্রয়োজনীয়তা এবং প্রতিষ্ঠার বিষয়ে তিনি একজন অন্যতম কাণ্ডারি। চিত্রশিল্পসৃষ্টিতে যেমন তাঁর অপরিসীম…
