ইউসুফ মুহম্মদ

  • জতুগৃহ

    রসুই ঘরের বৈদ্যুতিক তারে ঝুলে আছে মাকড়সার লাশ, তার সাথে হার-না-মানা সামন্ত-কালের বাঁশি। উড়ন্ত চাঁদোয়া ঢাকে ত্রিমাত্রিক ছাদের ভুবন প্রদীপের তলদেশে টুকরো টুকরো অন্ধকার, সেইসব অন্ধকার পাঁদাড়ে চুয়ানো অথবা আগুনে সেঁকে ত্রিবেণী সংগমে বিসর্জন দেবে বলে দুচোখে মেঘের কঙ্কাল ঝুলিয়ে তুমি বসে আছ নতজানু সময়ের পাহারায়, ও-যমুনা ও-কর্ণফুলী – স্মৃতিভার ঢেউয়ে মুক্তা জ্বেলে দক্ষিণে যাও…