ইতিহাস ও রাক্ষস
-
ইতিহাস ও রাক্ষস
ইতিহাস কাদা, সত্য ডুবে যায় পাঁকে মরুভূমি অন্ধকার, ধূসর ঝড়ে বালুচাপা পড়ে ডুবে গেছে প্রবল সিংহাসন। কে জানে কোন প্রত্ন হামাম থেকে ভেসে আসে রাজকুমারীদের দুরূহ গান জ্যোতিষীর অমর পঙ্ক্তি ছিঁড়ে ফেলে উন্মাদ নৃপতি অট্টহাসিতে ফেটে পড়েছে, মধ্যরাতে কবির ফাঁসি হয়ে যায় অন্ধ দরবেশ পথ ভুলে ঢুকে গেছে বনে। কবির নাম জানলো না নতুন দুনিয়া…
