ইমারজেন্সি কবিতার তরজমা অলোকরঞ্জন দাশগুপ্ত
-
ইমারজেন্সি কবিতার তরজমা
প্রাক্কথন ইন্দিরা-ইমারজেন্সি (১৯৭৫-৭৯) আরোপিত হওয়ার আগে থেকেই এক-এক সময় আবহাওয়াটা ভারাক্রান্ত হয়ে থাকত। বাইরের দিক থেকে অবশ্যই অনেক সময় রাষ্ট্রভাষায় যাকে ‘বাতাবরণ’ বলা হয় তার ধরনধারণটা ছিল প্রতিশ্রুতিব্যঞ্জক, কখনো-বা ফৌজি পাহারায় সুরক্ষিত শান্তিক্ষেত্রের নিরাপত্তার মতোই। যাঁরা ভাবনাচিন্তা করে থাকেন, প্রাতিষ্ঠানিকতায় সংশয় পোষণ করা যাঁদের বিবেকধর্ম, তাঁদের মানসে স্বভাবতই প্রচ্ছন্ন একটি সংকটের আশঙ্কা উদ্যত হয়ে ছিল।…
