ঊষর মরুদ্যানের ভেতর
-
ঊষর মরুদ্যানের ভেতর
জেনো, ঊষর মরুদ্যানের ভেতরও অতি সংগুপ্ত এক ফুল ফুটে আছে; হিসহিসে সরীসৃপের পিঠ থেকে নামা রোদে দিগন্ত ঝলসায়। সেই বৈরী জলশূন্য হাওয়ায় নম্র ও অতিদর্প ফুলও তাকায়। অতিকায় অতীতের মতো কাঠিন্য ধরে রাখা পাথরে পাথরে। জেনো, আকাশগঙ্গার অতি ঘনিষ্ঠ নক্ষত্র সংসারে বিরল এক তারা ফুটে আছে; গ্রহাণুপুঞ্জের শিরদাঁড়া বেয়ে নামা আলোয় ছায়াপথ ঝলসায়। সেই উজ্জ্বল…
