একুশের রাজনৈতিক-সাংস্কৃতিক চরিত্র
-
একুশের রাজনৈতিক-সাংস্কৃতিক চরিত্র
ভাষা-আন্দোলন প্রসঙ্গে মনে রাখা দরকার যে, রাষ্ট্রভাষা বাংলার দাবি নিয়ে বিক্ষোভ ও আন্দোলন যথাক্রমে সাতচল্লিশের শেষ ও আটচল্লিশের প্রথম দিকে শুরু হলেও এর পরিণত রূপ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সংঘটিত আন্দোলনে প্রকাশ পেয়েছিল। ভাষা-আন্দোলনের ইতিহাস-বিচারে একুশের আন্দোলন তাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে থাকে এবং তা যুক্তিসংগত কারণেই। পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার দাবি নিয়ে…
