ওবায়েদ আকাশ
-
আছি
ওবায়েদ আকাশ আছি, আদতে এই বলে চিলের পাখনার নিচে উড়িয়ে দিচ্ছি পতাকার মতো গর্বিত জীবন আজন্ম ঘুম-সন্তরণ এখনো জলের ওপারে উজ্জ্বল প্রান্ত ধরে টান দিতেই ঝুরঝুর করে বিশ্বাস ছড়িয়ে পড়ে আছি যে এর বেশি সত্যতা থাকে সমুদ্রের সোনালি প্রহর মেঘ-নীল বসন্তের রেখায় অবারিত মিথ্যে জীবনে একবার ঘুমিয়ে গেলে পৃথিবীতে বেঁচে থাকে পাহাড়ে-চূড়ায়…
-
চিত্রকল্পের ঘুম
ওবায়েদ আকাশ ক. ভিক্ষাবৃত্তি খয়েরি আলোর ঠোঁটে নির্বিঘ্নে জ্বলছে তোমার বুক শখ করে কিনে আনা মাটির হাঁড়িতে লেগে ছিল খয়েরি চাঁদমুখ ঝড়ো হাওয়ায় উড়ে গেছে কুমোরের প্রাজ্ঞ দুটি হাত সেই থেকে গোলাপি চাঁদের দিকে চেয়ে আছে বাড়ি আজ আবার দড়ি টানো, বাঁধ ভেঙে জল টেনে আনো সাগরে জলের প্রযত্ন থেকে কেড়ে…
-
অযান্ত্রিক ছেলেবেলা
ওবায়েদ আকাশ অযান্ত্রিক ছেলেবেলাগুলো ছায়াবাতাসের গ্রীবায় মুহূর্তে উড়ে যায় তার এক পালক তোমার আর অবশিষ্টগুলো আমাদের নস্টালজিয়া-সমগ্র ১, ২, ৩… আমরা যেদিন থেকে নস্টালজিক হতে শিখেছি পুকুরের মাছ ধরে এনে পরিপালন করছি কবুতরের খাঁচায় ইচ্ছে হলে ভোরবেলার দরজা খুলে সারামাঠ ঘুরিয়ে এনে ঠিক আবার পৌঁছে দিচ্ছি বনবেড়াল, বুনোখরগোশের জন্য সুনির্দিষ্ট খোঁয়াড়ের ভেতর …
-
ব্যক্ত কিংবা অব্যক্ত জীবনানন্দ
ওবায়েদ আকাশ জীবনানন্দ ঘুরে গেলেন। বসেছিলেন সজনেতলায়, ভোরে… তার মুখ থেকে কার্তিকের হিম খসে পড়ে গেলে তখন ভোর হয়, তখন জ্বর ওঠে ঝিঁঝি পোকার দেহে কিছু বললেন কিছু হাসলেন বলে জানাল বাড়ির অস্থিরপ্রাণ পাখি আমার ঘুম পেল, তোমার আগ্রহ ছিল, ঘুমে – তার মুখশ্রীর শেষে তোমার-আমার বিভ্রান্তি নিয়ে আজ যে কাঁটাতার বৈঠকের কথা; মাননীয় মেঘলাদিন…
