কাজী মোস্তাইন বিল্লাহ
-

শেক্সপিয়র-সমালোচনা সাম্প্রতিকধারাএবংআমাদেরপরিপ্রেক্ষিত
কাজী মোস্তাইন বিল্লাহ শেক্সপিয়র-বিষয়ে এই প্রবন্ধটির লক্ষ্য দুটি : এক. শেক্সপিয়রের সাম্প্রতিক সমালোচনার প্রতি আলোকপাত করা; দুই. তারই আলোকে আমাদের শেক্সপিয়র-চর্চার সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করা। সাহিত্য-রুচিতে ডানপন্থি আমেরিকান সাহিত্য-সমালোচক হ্যারল্ড ব্লুম (Harold Bloom) সম্প্রতি শেক্সপিয়র-বিষয়ে Shakespeare : The Invention of the Human নামে একটি গ্রন্থ প্রকাশ করেছেন। ব্লুম-প্রভাবের আশংকা (anxiety of influence) শীর্ষক সাহিত্যতত্ত্বের প্রবর্তক। মাত্র কয়েক বছর আগে পশ্চিমা-সাহিত্যের সূচক (western literary canon) নির্মাণে তিনি যে-বিচারবোধ প্রয়োগ করেন তাতে রক্ষণশীলতার ছাপ স্পষ্ট। শেক্সপিয়র গ্রন্থেও তিনি সাহিত্যতত্ত্বের ‘চলতি হাওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। সাহিত্যতত্ত্বের জন্য তাঁর তেমন কোনো সহানুভূতি নেই। শেক্সপিয়রকে তিনি মূল্যায়ন করতে চান ভিন্ন নিরিখে। সাহিত্যের প্রকৃতি, উদ্দেশ্য, ইত্যাদি প্রশ্ন সাহিত্য-সমালোচনার মূল লক্ষ্য হলেও ‘সাহিত্যতত্ত্ব’ শীর্ষক একটি স্বতন্ত্র শাখা সৃজনশীল রচনার পাশাপাশি বিকাশলাভ করেছে। সাধারণ দোষ-গুণের হিসাবের পর ক্রমান্বয়ে সাহিত্য-আলোচনা স্বয়ংসম্পূর্ণ একটি তত্ত্বের (লিটারেরি থিয়োরি) রূপ নিয়েছে। সাহিত্য-বিচারে এর গুরুত্ব এখন এত বেশি যে বর্তমান সময়কে তত্ত্বের কাল বললে অত্যুক্তি করা হবে না। সাহিত্যতত্ত্ব বেশ জটিল, অনেক সময়ে দুরূহ জগৎ-সভ্যতা-মনন ইত্যাদি যেভাবে বিবর্তিত হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রাখতে সাহিত্য-বিচারের লেন্স পালটাতে হচ্ছে; নতুন করে দেখতে, শিখতে হচ্ছে। নতুন নতুন টার্মস, বৈপ্লবিক সব ধারণা দ্রুত এবং এত ব্যাপকভাবে চলে এসেছে যে, অনেক সময় এর সঙ্গে তাল মেলানো যায় না। তত্ত্বের এই অগ্রগতিকে সবাই যে স্বাগত জানিয়েছেন, তেমনও নয়। সাহিত্যতত্ত্ব-বিষয়ে ডান ও বামপন্থিদের স্বাভাবিক মতপার্থক্যের কথা বাদ দিলেও তাত্ত্বিকদের অনেকেই স্বতন্ত্রভাবে অপছন্দের লক্ষ্য বাছাই করে সেটিকে আক্রমণ করেছেন। যেমন, টেরি ইগলটন (ঞবৎৎু ঊধমষবঃড়হ) নিজে একজন মার্কসীয় সাহিত্যতাত্ত্বিক, কিন্তু মানব-চিন্তার বিবর্তনের ধারাক্রমে বিকশিত উত্তর-আধুনিকতার (ঢ়ড়ংঃ-সড়ফবৎহরংস) প্রতি তিনি অপ্রসন্ন। তত্ত্বের জগতে উত্তর-আধুনিকতা নিয়ে যে-চাঞ্চল্য চলছে তার সঙ্গে দ্রুত পা না চালিয়ে চেতনায় বিকশিত গতিতে হ্রাস টেনে উত্তর-আধুনিকতার আঁধারকেই আলোকিত করতে চেয়েছেন বেশি করে এবং এজন্যই বোধহয় উত্তর-আধুনিকতা-বিষয়ে তাঁর গ্রন্থের নাম রেখেছেন The Illusion of Post Modernism। উত্তর-আধুনিকতা-বিষয়ে ইগলটনের বড় আপত্তি হলো এটি রাজনীতিতে বিপ্লবী, কিন্তু আর্থিক-বিষয়ে শোষণের সহযোগী (radical in politics, but complicit…
-

সাম্রাজ্যবাদ ও রবীন্দ্রনাথ
সাম্রাজ্যবাদ কি আকাশটাকেও বন্দি করে ফেলছে? উত্তরে বলতে হয় ‘হ্যাঁ’। অন্তত মার্কিন সাম্রাজ্যবাদ যে সে-পথেই এগোচ্ছে তার প্রমাণ সুস্পষ্ট। ভাষাবিদ-বুদ্ধিজীবী নোয়াম চমস্কি তাঁর ‘Dominance and its Dilemmas’ প্রবন্ধে মার্কিন সাম্রাজ্যবাদ কীভাবে আকাশ-দখল করে সমগ্র পৃথিবীর উপর তার আধিপত্য স্থায়ী করার চেষ্টা করছে তা আলোচনা করেছেন। (ফ্রন্টলাইন, ২১ নভেম্বর ২০০৩) ঘটতে থাকা বিভিন্ন ঘটনা বিচার করে…
