গাছ হতে চাওয়া

  • গাছ হতে চাওয়া

    অপর্ণাকে নিয়ে গল্প লেখার কথা যখনই মনে হয়েছে, তখনই কোনো-না-কোনো কারণে পিছিয়ে দিয়েছি। ভেবেছি, না, এখন নয়, আরো কিছু ঘটবে, আরো কিছু দেখার আছে। মানুষের জীবন খুব দীর্ঘ হয় না। একটা নতুন বাড়ি উঠলে, সেই বাড়িতে গৃহপ্রবেশ করে ঢোকেন বঙ্কুবাবু, কুড়ি-পঁচিশ বছর এ-ঘর থেকে ও-ঘর, ও-ঘর থেকে বারান্দা ঘুরঘুর করে, বাগানে গাছ লাগিয়ে আবার গাছ…