জড়বাদ

  • জড়বাদ

    ভুলে গেছি কোন গান – কোন সুরে গেয়েছিলে। আজ বিস্মৃতিই প্রিয় পরিচারিকার মতো ঘরদোর সাফ রাখে, আলনায় গুছিয়ে রাখে পরিধান। সামান্য সাহায্যে তার চারিদিক সূর্যাস্তে যেন ভরে ওঠে – ফুলটবে এতগুলি ফুল। ভেবে দেখি পরাবিদ্যা। জড়বাদী হে বস্তুপৃথিবী, উড়ন্ত পাখির ডানা যেই মতো গাছের পল্লব ছুঁয়ে যায় – বহুতল পাহাড় যে-ভাবে অন্য শৃঙ্গের হয়ে সাক্ষ্য…