টোকিও থেকে রাসবিহারী বসুর একান্ত সচিব
-
টোকি ও থেকে রাসবিহারী বসুর একান্ত সচিব
বাংলার বিপ্লবী রাসবিহারী বসু জাপানে এসেছিলেন মাথার ওপর ঝুলে থাকা ব্রিটিশ ভারতের গ্রেফতারি পারোয়ানা নিয়ে। ১৯১১ সালের ডিসেম্বর মাসে ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর সংগত কারণেই আÍগোপনে থাকতে হয়েছিল বিংশ শতাব্দীর সূচনালগ্নের সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে জড়িত বিশিষ্ট এই ব্যক্তিত্বকে। বড়লাটকে হত্যার অপরাধে অভিযুক্তদের মধ্যে একে-এক এগারোজন পুলিশের হাতে ধরা পড়লেও…
