তাই না নৈঃশব্দ্য
-
তাই না, নৈঃশব্দ্য
নৈঃশব্দ্য, আমার ঘরে কেউ এসেছিল নাকি কাল রাতে অদৃশ্য উপস্থিতি তার আমি কিন্তু টের পাচ্ছি হাওয়ার স্বরোদে, নদীর গিটারে মাথাকোটা যন্ত্রণায় সে-আলাপ আছড়ে পড়ছে দৃষ্টিপাত হচ্ছে স্বরলিপি। সারারাত ঘর খালি ছিল অদৃশ্যের উপস্থিতি গন্ধ রেখে গেছে সে-গন্ধের দরজা ঠেলে আমি ওথলানো আকাশে এলাম। কেউ নেই। নৈঃশব্দ্য, কাল রাতে আমি ঘরে ছিলাম না যখন বিশাখার দূতী…
