তুমি
-
তুমি
তুমি এতদিন ছিলে কোথায় কোথায়! এখন এসেছ, কবিতা, যখন গাছের ছায়ারা দীর্ঘ হচ্ছে, দুপুরের রোদ পড়ন্ত, যখন শব্দের জ্যোতি হয়েছে মলিন, চিত্রকল্প নিভেছে, যখন সৃষ্টিসুখের উল্লাস নেই, নূপুর খুলেছে ছন্দ। তুমি ছিলে না যখন আমার আলয়ে, দিনগুলো Ñ জানো Ñ কবিতা ছিল টানা গদ্যের, রাতগুলো ছিল কেবল কৃষ্ণ যামিনী Ñ তুমি না-থাকার মানে রাতের আকাশে…
