দুটি কবিতা
-
আসলে মেঘ বলে
আসলে মেঘ বলে কিছুই নেই, সব দৃষ্টির ক্ষীণতা; খোলা চোখে আমরা দেখি মোটে এক দেড় কিংবা দুই মাইল – বাকিটা রহস্যের গোলক অথবা গূঢ় দূর-দর্শন। আসলে মেঘ ঊন-দর্শন, চক্ষুমধ্যে ছানির দেয়াল; ছানির জন্যে প্রথমে চশমা চাই, তারপর অস্ত্রোপচার। মেঘ বলে কিছু নেই, সব অপার ও নিঃসীম শূন্যতা; কখনও-কখনও ভয় পেলে নিকটে নেমে আসে শূন্যতা –…
-
পাখিরা উড়ছে
পাখিরা উড়ছে যা আমাদের চাক্ষুষ করার ফলাফল। আসলে তারা হাঁটছে তাদের নিয়মে যেমন হাঁটা আমরা হাঁটতে পারি না। আমাদের হাঁটা দেখে উড়ন্ত পাখিরা পরস্পর বলাবলি করে, দেখো মানুষেরা কীরকম পা’গুলি ঊর্ধ্বে তুলে মাথাকে বিনত করে হেঁটে বেড়াচ্ছে! প্লেন হয়ে ওদের নিকটে গেলে ওরা বলাবলি করে, এবার ওরা সঠিকভাবে হাঁটছে আমাদের মতো করে। বস্তুত সবই দেখবার…
