নিঃস্ব মানুষের ধর্ম
-
নিঃস্ব মানুষের ধর্ম
নিঃস্ব মানুষের ধর্ম ‘অহিংসা’ হবে না কোনোদিনই। সুস্থ জীবনের স্বপ্ন যে মেয়েটা দেখেছিল সে আজ স্বৈরিণী; সে জানে – পুরুষ, নারীমাংসাশী; শরীরটাকে খুবলে খেতে জানে। একদিন পরিশুদ্ধ আত্মার সন্ধানে বেরিয়েছিলাম যারা, বহুদেশ ঘুরে এসে আজ ভাবি – কিছু অবশেষ রেখে গেছে নিওলিথ প্রাণী, রেখে যায়, যাবেও; পৃথিবী মানবতা-মুক্ত এক হিংস্র শ্বাপদের বাসভূমি হয়তো হবেও কোনোদিন।…
