পুরানো ঢাকায়
-
পুরানো ঢাকায়
বারবার ফিরে আসি। জেট প্লেন স্পর্শ করে পিচ তুমি আছো এ শহরে শুধু এই স্মৃতির কিরিচ বাতাসের বুক চিরে বিদ্ধ করে আমাকে একাকী মহাদেশ সমুদ্র ও নদী পার হয়ে কড়া ধরে ডাকি এ গৃহের। তোমার চটির শব্দে নড়ে ওঠে প্রাণ। জানি খুলে যাবে দ্বার। ক্লান্তির আহার দেবে তুমি সকালের প্রাতরাশে যেন উষ্ণ ডিমের কুসুম ঘুম…
