পেপারওয়েট
-
পেপারওয়েট
টেবিলের ওপর একটা পেপারওয়েট বহুদিন তার কোনো কাজ নেই নেই দায়দায়িত্বও নিজের নিঃসঙ্গতার বুকের ওপর চেপে বসে আছে সটান জানালার বাতাসে পাতাবাহারের পাতাগুলোকে যখন কেঁপে উঠতে দেখে মন খারাপ লাগে তার আমি পেপারওয়েটটার এই অস্থিরতার মানে বুঝি তাই পেপারওয়েটটাকে কিছু কাজ দিতে চাই কাউকে চেপে ধরে রাখার কাজ কারো বুকের ওপর চেপে বসে থাকার দায়িত্ব…
