ফুরায় না সব লেনদেন
-
ফুরায় না সব লেনদেন
১৯৫৭ সালে প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসুর অনুবাদ-গ্রন্থ, কালিদাসের মেঘদূত। আমি হাতে পেয়েছিলাম ষাট সালের দিকে। সংস্কৃত জানি না। স্কুল-ফাইনাল পর্যন্ত সংস্কৃত আমার পাঠ্যবিষয় ছিল, চূড়ান্ত পরীক্ষায় প্রচুর নম্বর মিলেছিল। ভাষাটার কিছুই না জেনে এত নম্বর কীভাবে পাওয়া যায়, সে-রহস্য এখন আমি জানি; সম্মানসহ সংস্কৃতে এম. এ. পাশ করার পরেও ওই ভাষাটির মর্মে একটুও ঢুকতে না…
