বনসাইয়ের স্বপ্ন
-
বনসাইয়ের স্বপ্ন
সন্ধ্যার পর হালকা বৃষ্টি-হাওয়ায় বনসাইয়ের মাথাগুলো হিহি কাঁপে। বৃষ্টি-অন্ধকার গাঢ় হতে ক্ষুদে ডালপালা-পাতায় ঝড়টা ওঠে। বামন-বামন শরীরের অন্ধিসন্ধি থেকে আড়মোড় ভাঙার কটকট আওয়াজ সুরে-বেসুরে বাজে। আতিক দেখে, বামনগুলো গা-গতরে চওড়া হচ্ছে, লম্বা, ঢ্যাঙ্গা হচ্ছে, আর ধেইধেই জুড়ে চার-পাঁচ তলা বাড়িঘরের মাথা টপকে আকাশ ধরে ফেলছে। এ সময় তাদের গাট্টা-গোট্টা কাণ্ড থেকে, ডালপালা-পাতার পাহাড় থেকে সবুজ-কালচে…
