বৃদ্ধাশ্রম
-
বৃদ্ধাশ্রম
সমস্ত নক্ষত্র আমি মুখ থেকে মুছে ফেলি উন্মাদের মতো। ব্যতিক্রম হয়ে থাক পুত্র কন্যা, গর্বের সমুদ্রনীল ফিতে, উজ্জ্বল পালক কিছু, অথবা আগুনঝরা পদকের হীরে। তাপ্পিমারা দিনগুলি একমাত্র দেহরক্ষী, প্রিয়তম সুখ। কাঁকড়ার করাত কণ্ঠে চেপে বসে, কাবাব তৈরির শিক-ও যেন এফোঁড় ওফোঁড় করে স্বপ্নগুলি, তুমি ছিলে সহজ ঘাতক গায়কের, চোখে আর বৃষ্টি নেই, বৃদ্ধাশ্রম জাঁকিয়ে বসেছে।…
