বেওয়ারিশ

  • বেওয়ারিশ

    কাঁঠালবাগান বাজার কমিটির সাবেক চেয়ারম্যান আলহাজ ইদ্রিস আলীর মেজো ছেলে কমিশনার সালামত আলীর নতুন চারতলা দালানের সিঁড়িঘরে রাতেরবেলা থাকার অনুমতি থাকলেও পরদেশী পাগলা বাজারের পাকা শানের ঠান্ডায় রক্ত-পানিভেজা চটের ওপর শুয়ে থাকতে বেশি পছন্দ করে। গরু-মহিষের রক্ত হলেও রক্তের গন্ধের ভেতর পড়ে-থাকা পরদেশীর এক ধরনের নেশা। মাংসের বাজারে দিনভর ভিড় তো থাকবেই, রাতেও ফিরতে চায়…