শঙ্করলাল ভট্টাচার্য
-
পটেশ্বরী
শঙ্করলাল ভট্টাচার্য \ ১ \ এপাশ থেকে ওপাশ হওয়াটাও সমস্যা হয়ে পড়েছে। বলতে গেলে নিরেট অন্ধকার থেকে আলো আর রঙের দিকে মুখ করার মতো। কেউ কি এমন কথা বলেছে আগে যে, মৃত্যু হলো রঙের ছবির ওপর একটা কালো পর্দা পড়া? এই কথাটা অমৃতার এখন মনে হচেছ। পাশ ফিরলেই অমৃতার মনে হচ্ছে, ওর…
-
অনুরাগের রবিশঙ্কর
শঙ্করলাল ভট্টাচার্য শনিবারের চিঠিতে পণ্ডিত রবিশঙ্করের কথা লিখতে গিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কারণ ওঁর স্মৃতিচারণায় আমাকে বলেছিলেন যে, মাইহারে বাবা উস্তাদ আলাউদ্দিনের কাছে সংগীতশিক্ষার দিনগুলোয় ভারতবর্ষ ও প্রবাসীর পাশাপাশি উনি নিয়মিত শনিবারের চিঠিও পড়তেন। যেটা নিয়ত লক্ষ করেছিলাম সে-সময় তা হলো যে, প্রায় সারাটা জীবন শহর থেকে শহর, দেশ থেকে দেশ এবং হোটেল থেকে…
-
বাঙালি : কাল, আজ, কাল
শঙ্করলাল ভট্টাচার্য আজকের বক্তৃতার বিষয় ‘বাঙালি : কাল, আজ, কাল’ একটু হিন্দি সিনেমার টাইটেলের মতো শোনাচ্ছে হয়তো, কিন্তু কিছু করার নেই। বাঙালির অনেক কিছুই ইদানীং একটু হিন্দি-হিন্দি হয়ে যাচ্ছে, বিশেষ করে হিন্দি টেলিসিরিয়াল। আমাদের বাবা-কাকাদের জমানায়, তার মানে তিন, চার, পাঁচের দশকে কেতাদুরস্ত বাঙালি বললে দুধরনের বাঙালি বোঝাত। হয় ধুতি-পাঞ্জাবি-পাম্প শুতে নিপাট বাবুটি, নয়তো চলাফেরা,…
