শামসুল ইসলাম

  • নীলকণ্ঠ

    লতার বন্ধন বড় মারাত্মক, বুঝেছি সংসারে। হায় লতা, হায় সর্প, আমৃত্যু জড়ালে বাসযোগে কিংবা খেলনা লাটিম ঘোরাঘুরি বিরহী আবর্তে, সমাজ চক্ররেখায় বিনীত বিদ্রোহী সর্বক্ষণ। কভু মনে হয় এযে অস্তগামীহীন পূর্ণচাঁদ নিত্যনৈমিত্তিকতা আড়ের কান্নাজাগানিয়া রৌরব। ইত্যাকার বৃত্তবন্দি অশ্রুময় নৌকাভ্রমণের ডাক শুনি বারংবার অসমাপ্ত নিসর্গ ভাষায়। কিন্তু সব একাকার। মেঘপূর্ণ এই হৃদয়ের বেদনার ভার বড় মর্মন্তুদ, প্রবল…