শিক্ষা নিয়ে কিছু ভাবনা
-
শিক্ষা নিয়ে কিছু ভাবনা
মানুষের স্বাভাবিক দৃষ্টিশক্তির একটা বৈশিষ্ট্য এই, কাছের জিনিসকে মনে হয় বড়, দূরেরটা ছোট; কাছের জিনিস স্পষ্ট, দূরেরটা অস্পষ্ট। সংসারী মানুষ যাকে বলে বাস্তববুদ্ধি, তার সঙ্গে যুক্তিনিষ্ঠ আদর্শবোধের পার্থক্য অনেকটা এই রকমেরই। বাস্তববুদ্ধি উপস্থিত প্রয়োজনটাকে বড় করে দেখে, আদর্শবোধের বিচারে কিন্তু দূরের প্রয়োজনটাও গুরুত্ব পায়। আদর্শবোধ নিশ্চিতভাবে বাস্তববিরোধী নয়। বাস্তবতার পরিধির ভিতর কোন জিনিস কতটা স্থান…
