শিল্পী বীরেন সোমের বীতক্লান্তি অভিযাত্রা

  • শিল্পী বীরেন সোমের বীতক্লান্তি অভিযাত্রা

    কোনো একজন বিশেষ শিল্পীর চিত্রকর্মের সমীক্ষার বিষয়টি বেশ জটিল। সাহিত্যকর্মের ক্ষেত্রে আমরা যেমন একটি রচনা থেকে পরবর্তী প্রয়াসের পার্থক্য বা বিশিষ্টতাকে শনাক্ত করার ক্ষেত্রে লেখকের বিষয়গত বা শৈলীসংশ্লিষ্ট উত্তরণকে চিহ্নিত করার চেষ্টা করি, চিত্রকরের বেলায় অনুরূপ রীতির প্রয়োগ আমাদের জন্যে অতটা সহায়ক হয়ে ওঠে না। সাহিত্যিক যখন তাঁর স্বরচিত পুরনো বলয়টি ভাঙেন বা পরিমার্জন করেন,…