সমরেশ মজুমদারকা

  • নিবেদন

    ল রাত এগারোটায় আমার ফোন বেজেছিল। সাড়া দিতেই শুনলাম, ‘স্যার, সমরেশদা বলছেন?’ বললাম, ‘হ্যাঁ। আপনি?’ ‘আমি খলিল। ঢাকা থেকে এসেছি। আপনার সঙ্গে খুব দরকার।’ কলকাতার প্রকাশকরা বলেন, ঢাকার লোকজন যোগাযোগ করলে আমি নাকি বিগলিত হই। অতএব গম্ভীর গলায় জিজ্ঞাসা করলাম, ‘আপনি কী করেন? দরকারটা কী?’ ‘আমি বই ছাপি। সেই ব্যাপারেই কথা বলতে চাই।’ খলিল বললেন।…