বাংলা সাহিত্যে অদ্বৈত মল্লবর্মণের অবদান কী এবং কেনই-বা আমরা তাঁকে স্মরণ করব, এমন প্রশ্ন যে-কারো মনে জাগা স্বাভাবিক। তিনটি উপন্যাস, চারটি ছোটগল্প, একটি উপন্যাসের অনুবাদ, কয়েকটা কবিতা-প্রবন্ধ-নিবন্ধ ও লোকসাংস্কৃতিক সংগ্রহ এবং সর্বশেষ-আবিষ্কৃত অগ্রন্থিত একটি পুস্তকের লেখাপত্র নিয়ে অদ্বৈত মল্লবর্মণের (১৯১৪-৫১) সাহিত্যিক জীবন। এই অল্প রচনায় কতটুকু গুরুত্বের দাবি রাখতে পারেন অদ্বৈত? আমাদের ধারণা, শুধু অদ্বৈতই…