সিদ্ধার্থ হক
-
কালভার্ট ও পাতার মানুষ
পাতারা কখনো, দেখো, একাকী ঝরে না । যখন কৌশলগত সব কথা, সব লেখা, সব বেঁচে থাকা এমনকি তখনো ঝরে যাওয়া দলবদ্ধ কাজ । সমুদ্রতীরের গাছ, বনাঞ্চলে, গলাজলে ডুবে থাকা মন সকলেই সংঘবদ্ধভাবে নষ্ট হয়; নিঃশব্দে পা ফেলে হাঁটা, মানুষ হয়েও দলবেঁধে মরে যাওয়া পাতার ওপর, তত, সহজ হয় না টের পাও গাছদের বোধ হলো শব্দহীন…
