হাসান আজিজুল হক

  • নিখোঁজ

    হাসান আজিজুল হক মার-খাওয়া নেড়ি কুকুরের দশা সবুরের। যেন এইমাত্র পাছায় দু-ঘা দিয়েছে গেরস্থ, কেঁউ-কেঁউ করে সেখান থেকে বেরিয়ে রাস্তায় আসতেই পড়েছে পাড়ার নেড়ি কুকুরগুলোর পাল্লায়, তারা তাকে তাড়িয়ে নিয়ে গিয়েছে একটা পচা ডোবায়, নাকানি-চুবানি খাইয়েছে। তারপর থেকে সে ল্যাজ নামিয়ে বেশারতুল্লার দেওয়া গরুর গাড়িতে মাঠে-মাঠে কেবলই ঘুরে বেড়াচ্ছে। শরীরটা পচা পানিতে ভিজে ন্যাতা, ল্যাজটা…

  • ‘জ্ঞান হওয়ার পর থেকে কখনো লিখতে ইচ্ছে হয়নি, এমনটা মনে করতে পারি না’ – হাসান আজিজুল হক

    সাক্ষাৎকার গ্রহণ : হামিদ কায়সার তিনি রাঢ়ের সন্ত। সেই যে কবে একদিন কোনো এক কর্কশ রৌদ্রদিনে এসেছিলেন রাঢ়ের বুকে – পাশে বসেছিলেন রোদপোড়া ক্ষুধায় শীর্ণ হওয়া মানুষগুলোর, তারপর সারা দুপুর ঘুরে বেড়াতে লাগলেন রাঢ় কিশোরের হাত ধরে, তারপর কত রাত কত অন্ধকারের সাক্ষী হয়ে রইলেন – পার হয়ে গেল কত শীত-গ্রীষ্ম, কত বর্ষা-বসন্ত, সেখান থেকে…