হোসেন আলমগীর
-

গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের জগৎ
সৃজনশীল সাহিত্যিক লেখালেখির উপাদানের জন্য তার পরিপার্শ্বকে গ্রহণ করে থাকেন। একজন লেখক তার বেড়ে ওঠা পরিবেশের নানান অভিজ্ঞতা, ঘটনা, কাহিনীকে সৃজনী-প্রতিভায় বিনির্মাণ করেন। আমরা লক্ষ করি, ঔপন্যাসিক, ছোটগল্পকারদের কোনো-না-কোনো লেখায় তাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন কিংবা আর্থসামাজিক পরিমণ্ডল প্রভাব বিস্তার করে আছে। আসলে কেউই তাঁর পারিপার্শ্বিকতাকে এড়িয়ে যেতে পারেন না। কোলোম্বিয়ার নোবেল-জয়ী ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস তাঁর…
