মনোবিজ্ঞানের বিষণ্নতা
অর্থনীতির মন্দা
আবহবিদ্যার নিুচাপ
এ সবই ডিপ্রেশন
কারও খুলির ভেতরে যদি থেকে থেকে বইতে থাকে
জোর শুকনো বাতাস
বোঝা যায় গিলেছে তাকে ডিপ্রেশন
নামানো শাটার দেখে মিলগেট থেকে
শ্রমিকেরা রোজ রোজ দীর্ঘশ্বাসে বাড়ি ফিরে এলে
ধরা যায় তাদেরও চলছে ডিপ্রেশন
সমুদ্রের বুকে তাপ-চাপ জবর ঘনীভূত হলে
বলা হয় জমাট বেঁধেছে ডিপ্রেশন
ভালোবাসা প্রার্থিত দরোজা খুলতে না পেরে
শরীর গুটিয়ে নিলে
অবধারিত তার ডিপ্রেশন
কবিতা সেলাই করা শব্দজটে বন্দি হয়ে গেলেনিশ্চিতই তার তখন ডিপ্রেশন।

Leave a Reply
You must be logged in to post a comment.