আমি আর ফিরব না!

কিন্তু ঘর যেন ফাঁকা পড়ে থাকে অপেক্ষায়!

যেন দেয়ালে ঝুলে থাকে আমারই মুখ,

দরোজায় আমারই খামখেয়ালি জুতো জোড়া!

যেন বিছানায় পাতা থাকে জেদি বালিশ

ট্রেতে চায়ের সরঞ্জাম – টাটকা রঙ্গন, জিনিয়া,

দাপট কাকে বলে দেখেনি কেউ এতদিন

মৃতের নিষ্ঠুরতা জীবিতের সংশয়ে

ঘুরছে, ঘুরবে!

– তোমরা জেগে থাকো।