আবুল ফজলকে লেখা এম. ফাতেমা খানম, ফজিলাতুন্নেসা, জসীমউদ্দীন, সুফিয়া এন হোসেন, আনোয়ারা বাহার চৌধুরী, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, আবদুল কাদির, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, জাহান-আরা খান ও কাজী আবদুল ওদুদের অপ্রকাশিত পত্রসম্ভার।
উদারনীতিক ভাবুক লেখক আবুল ফজলের (১৯০৩-৮৩) পারিবারিক কাগজপত্রের মধ্যে তাঁকে লেখা সেকালের লেখক ও শুভার্থীদের কিছু চিঠিপত্র পাওয়া গেছে। এখানে এগারোজনের পঁচিশটি অপ্রকাশিত পত্র গ্রথিত হলো। এসব চিঠি বিশ-শতকের তৃতীয় থেকে সপ্তম দশকে লেখা। একটি চিঠির সঙ্গে আছে পত্রলেখিকার ফটোগ্রাফ।
এই পত্রসম্ভারের বিষয় আবুল ফজলের রচনাদি সম্পর্কে পত্রলেখকদের অভিমত এবং তাঁর শিক্ষা, পেশাগত ও পারিবারিক প্রসঙ্গ। পত্রমালায় ধরা পড়েছে সমকালের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক পরিস্থিতি ও পরিমণ্ডল। বিশেষভাবে বিশ শতকের প্রথমার্ধের লেখকদের সাহিত্যিক ও ব্যক্তিগত জীবনের প্রসঙ্গের উল্লেখও পাই সংকলিত
পত্রধারায়। রোকেয়া ও নজরুল প্রমুখ সাহিত্যিকের জীবনের প্রাসঙ্গিক তথ্যধনী চিঠিও আছে এখানে।
ফজিলাতুন্নেসার পোস্টকার্ডের দুষ্পাঠ্য প্রতিলিপি অন্যত্র
মুদ্রিত হলেও ছাপার অক্ষরে ওই চিঠিটি এখানেই প্রথম প্রকাশ
পাচ্ছে।
সংকলিত পত্রমালার প্রথম পত্রদুটি ১৯২৬-এ লেখা। প্রথমটির লেখিকা মমলুকুল ফাতেমা খানম (১৮৯৪-১৯৫৭) আর দ্বিতীয়টির রচয়িত্রী ফজিলাতুন্নেসা (১৯০৫-৭৬)। গ্রথিত পত্রসম্ভারের অন্যান্য প্রেরক জসীমউদ্দীন (১৯০৩-৭৬); সুফিয়া এন হোসেন [পরে কামাল] (১৯১১-৯৯); আনোয়ারা [পরে বাহার চৌধুরী] (১৯১৯-১৯৮৭) সুনীতিকুমার চট্টোপাধ্যায় (১৮৯০-১৯৭৭); অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২); আবদুল কাদির (১৯০৬-৮৪); শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় (১৮৯২-১৯৭০); বেগম জাহান-আরা খান (১৯১৩-৮২) এবং কাজী আবদুল ওদুদ (১৮৯৪-১৯৭০)।
এবার পত্রলেখক-লেখিকা ও পত্রধৃত অনুষঙ্গ ও প্রসঙ্গ সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা যায়।
‘মা’-স্বাক্ষরিত প্রথম পত্রঅষ্টকের লেখিকা মমলুকুল ফাতেমা খানম ১৮৯৪-এ মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বশিক্ষিত; গুরুট্রেনিং পরীক্ষায় উত্তীর্ণ। বেগম রোকেয়ার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের একমাত্র বাঙালি মুসলমান শিক্ষিকা। গত শতকের তৃতীয় দশকে ধ্রুবতারা, যুগের আলো, সঞ্চয়, সওগাত, মানসী ও মর্ম্মবাণী, শিখা, আল-ফারুক ইত্যাদি সাময়িকপত্রে তাঁর কিছু গল্প ও দু-একটি প্রবন্ধ প্রকাশ পায়। দিদারুল আলমের (১৯০৩-২৯) বন্ধুরূপে তরুণপত্রের জন্য লেখা সংগ্রহ-উপলক্ষে আবুল ফজলের সঙ্গে ফাতেমা খানমের পরিচয় হয় এবং ঘনিষ্ঠতা গড়ে ওঠে। আবুল ফজল তাঁকে মা ডাকতেন। ফাতেমার বোনঝি আনোয়ারা (খুকী) ও হবীবুল্লাহ বাহারের (১৯০৬-৬৬) বিয়ের ঘটকালি করেছিলেন আবুল ফজল। আবুল ফজল তাঁর সম্পর্কে আলোচনা প্রকাশ করেন সমকালে (অগ্রহায়ণ এবং পৌষ-মাঘ ১৩৬৪)। সদ্যপ্রয়াতা সেলিনা বাহার জামানের (১৯৪০-২০০৪) উদ্যোগে ফাতেমা খানমের সপ্তর্ষি নামে যে-গল্পসংগ্রহ (ঢাকা, বুলবুল পাবলিশিং হাউস, ১৯৬৪) প্রকাশ পায় তার ‘পরিচিতি’ রচনা করেন আবুল ফজল। সিদ্দিকা মাহমুদা-রচিত জীবনীগ্রন্থ এম ফাতেমা খানম বাংলা একাডেমী প্রকাশ করে (১৯৮৯)।
এখানে সংকলিত আটটি চিঠিতে আবুল ফজলের শারীরিক সুস্থতা ও পড়াশোনা সম্পর্কে তাঁর উদ্বেগ ও উৎকণ্ঠার পরিচয় আছে। ‘স্নেহের পুতুল আবুল’ সম্বোধন করে লেখা চিঠিটি বাবা-মায়ের পছন্দ-করা পাত্রীকে বিয়ের প্রসঙ্গে লেখা। ১৯২৮-এর ৫ অক্টোবরের চিঠিতে ফাতেমা নজরুল-বিষয়ে তাঁর নিজের লেখা একটি প্রবন্ধের উল্লেখ করেছেন। তবে প্রবন্ধটি সম্ভবত শেষ পর্যন্ত কোথাও প্রকাশ পায়নি। নজরুলের সাহিত্যচর্চার প্রথম দশকের মধ্যে তাঁর লেখা আর কোনো প্রবন্ধের সন্ধানও পাওয়া যায়নি। কোনো কারণে অভিমান করে তিনি সওগাতে আর কোনো রচনা প্রকাশ করতে চান না বলেও উল্লেখ আছে এই পত্রে।
১৯৩২-এর ১৪ জুলাইয়ের চিঠিতে জাহানারার সৌন্দর্যের উল্লেখ করে লিখেছেন, মেয়েটি সুগায়িকা। জাহানারা তখন অষ্টাদশী বলে জানিয়েছেন; জাহানারার নামে মুদ্রিত একটি বই [স্কুলের মেয়ে, দ্বি-স ১৩৫৬] প্রকৃতপক্ষে নজরুলের রচনা বলে ‘জনরবে’র কথাও আছে এই চিঠিতে। তবে আমরা বইটি পরীক্ষা করে দেখেছি Ñ ভাষারীতি, শব্দব্যবহার, বিষয় Ñ কোনোভাবেই নজরুলের লেখা হতে পারে না ওই বই। নজরুলের রচনার বৈশিষ্ট্য এতে অনুপস্থিত।
আমাদের অনুমান, আবুল ফজল হয়তো জাহানারার রূপে আকৃষ্ট হয়ে তাঁর পাণিগ্রহণের কথা ভেবে থাকবেন। সে-কারণেই হয়তো ফাতেমা খানমের কাছে জাহানারার খোঁজখবর জানতে চেয়েছিলেন। ওই বছরে আবুল ফজল প্রথমবার বিয়ে করেছিলেন। ১৯৮৪ সালে আমি কলকাতার গুরুসদয় দত্ত রোডের বাড়িতে জাহানারার দ্বিতীয় স্বামী ক্যাপ্টেন (অব.) এ. ডবলু. খানের কাছে সংরক্ষিত জাহানারার অটোগ্রাফ-খাতায় আবুল ফজলের স্বাক্ষর ও চিঠি দেখেছিলাম। জাহানারার বিস্তৃততর পরিচয় আবুল ফজলকে লেখা ১৯৫২ সালের পত্রপ্রসঙ্গে দেওয়া হবে।
ফাতেমা খানমের সংকলিত চিঠির শেষটি তারিখবিহীন। তবে বিষয় ও অভ্যন্তরীণ প্রমাণ থেকে বোঝা যায়, এটি ১৯৩৮-এ লেখা। এই চিঠির বিষয় ফাতেমার বোনঝি আনোয়ারার সঙ্গে আবুল ফজলের বন্ধু হবীবুল্লাহ বাহারের বিয়ের প্রস্তাব। আবুল ফজলের দৌত্যে ১৯৩৮ সালে আনোয়ারা ও হবীবুল্লাহ বাহারের বিয়ে হয়। গ্রথিত আটটি চিঠিতেই আবুল ফজলের প্রতি ফাতেমার অপত্যস্নেহের অকৃত্রিম পরিচয় পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীনিবাস ঞযব ঈযঁসসবৎু (এখন তোপখানা রোডের ঈওজউঅচ ভবন) থেকে ১৯২৬-এর ১৫ ডিসেম্বর ফজিলাতুন্নেসা ১৭০ মুসলিম হলের ঠিকানায় লেখা পোস্টকার্ডে লেখিকা জানিয়েছেন খরমযঃ পত্রিকায় তাঁর ‘নামে যা বেরিয়েছে’ সে-সম্পর্কে তিনি ‘বিন্দুবিসর্গও’ জানেন না। ফজিলাতুন্নেসা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্রী Ñ লিখেছেন: ‘এমন কোন্ ভীরু আছে জানি না যার নিজের নামে বের করবার সাহস নেই, মিথ্যা আমার নামে ছাপিয়েছে।’ সম্ভবত খরমযঃ পত্রিকায় কেউ লিখেছিল যে, ফজিলাতুন্নেসা ধর্মান্তর গ্রহণ করবেন।
ফজিলাতুন্নেসা প্রথম মুসলমান বাঙালি ছাত্রী, যিনি গণিতে প্রথম শ্রেণিতে এম এ পাশ করেন। এই কৃতিত্বের জন্য কলকাতায় সওগাত অফিসে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা-অনুষ্ঠানে নজরুল গান গেয়ে শোনান (‘সেথা রবে তুমি ধেয়ানমগ্না তাপসিনী অচপল,/ তোমার আশায় কাঁদিবে ধরায় তেমনি ফটিক জল!’ [বর্ষাবিদায়’, চক্রবাক ])। ফজিলাতুন্নেসার প্রতি নজরুল যে প্রণয়াসক্ত হয়েছিলেন তার পরিচয় আছে কাজী মোতাহার হোসেনকে (১৮৯৭-১৯৯১) লেখা নজরুলের পত্রসম্ভারে (সৈয়দ আলী আশরাফ-সম্পাদিত নজরুল জীবনে প্রেমের এক অধ্যায়, করাচি বিশ্ববিদ্যালয়, ১৯৬৭)। তবে ফজিলাতুন্নেসা উপযুক্ত সাড়া দেননি। ফজিলাতুন্নেসা সওগাত ও শিখা পত্রিকায় নারীশিক্ষা-বিষয়ে প্রবন্ধ প্রকাশ করেন। আবুল ফজলের বি এ পাঠ্যাবস্থায় তাঁর সঙ্গে পরিচয় হয় এবং তিনি ফজিলাতুন্নেসার স্নেহ লাভ করেছিলেন।
খুকী ডাকনামে আনোয়ারা (পরে আনোয়ারা বাহার চৌধুরী) ১৯৩২-এর ১৪ই জুলাই আবুল ফজলকে যে-পত্র লেখেন তাতে সম্বোধন করেছেন ‘রাঙাদাদা’। এখানেও জাহানারা চৌধুরীর প্রসঙ্গ : ‘সে বেশ ভাল মেয়ে। গায়ও বেশ।’ আনোয়ারার মাধ্যমে জাহানারা অনুরোধ করেছেন, আবুল ফজল যেন তাঁর স্কুলের মেয়ে বইয়ের সমালোচনা করেন। আনোয়ারা উল্লেখ করেন যে, মিসেস আর এস হোসেনের (১৮৮০-১৯৩২) গৃহে এক পার্টিতে জাহানারা চৌধুরীর সঙ্গে তাঁর পরিচয় হয় এবং নিজেকে তিনি আবুল ফজলের বোনরূপে পরিচিতি দেন।
সুফিয়া কামালের সঙ্গে (তখন সুফিয়া এন হোসেন) আবুল ফজলের প্রথম পরিচয় ১৯৩৭এ পত্রমারফত। আবুল ফজল সে-সময়ে খুলনায় স্কুল-শিক্ষক। তাঁর দুটি নাটিকা সংকলন আলোকলতা (১৯৩৫) ও একটি সকাল (১৯৩৫) খান মোহাম্মদ মঈনুদ্দীনের (১৯০১-৮১) হাতে কলকাতায় সুফিয়াকে পাঠিয়েছিলেন। এসময়ে ১৯৩৭-এর ৪ জানুয়ারি আবুল ফজলকে সুফিয়া প্রথম চিঠি লেখেন (উদ্ধৃত, রেখাচিত্র ১৯৬৬, পৃ ২৪৯)। স্বল্পকাল পরের চিঠি থেকেই আবুল ফজলকে সুফিয়া ‘বেয়াই’ সম্বোধন করতে থাকেন এবং জীবনের শেষ পর্যন্ত তা চলে। সুফিয়ার সঙ্গে কামালউদ্দীনের (জ.Ñমৃ. সন?) বিয়ের ঘটকালিও করেন আবুল ফজল। ১৯৩৭এর ১২ জানুয়ারি কলকাতা থেকে লেখা সুফিয়ার এই চিঠিও এখন পর্যন্ত অপ্রকাশিত। সুফিয়ার সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক আবুল ফজলের মৃত্যু পর্যন্ত অটুট ছিল। আবুল ফজল রেখাচিত্রে তাঁদের উভয়ের সম্পর্ক বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এবং লেখকের রোজনামচায় (১৯৬৯) সুফিয়া সম্পর্কে একটি রচনা গ্রথিত করেছেন।
পরিচয়ের এক যুগ পরে জসীমউদ্দীন ১৯৩৮-এর ২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে আবুল ফজলকে এই চিঠি লিখেছিলেন (১৯২৬-এ লেখা জসীমউদ্দীনের প্রথম চিঠিটি আবুল ফজল তাঁর রেখাচিত্রে উদ্ধৃত করেন)। আবুল ফজলের এম এ প্রাইভেট পরীক্ষা দেওয়া সংক্রান্ত এক চিঠির জবাবে জসীমউদ্দীন তাঁকে এই উত্তর দিয়েছিলেন। বইপত্র দিয়ে সহযোগিতা করতে অপারগতা জানিয়ে জসীমউদ্দীন ডক্টর শহীদুল্লাহর কাছে পরামর্শের জন্য আবুল ফজলকে সঙ্গে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন এই পত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রভাষক জসীমউদ্দীন লেখেন : ‘আমি যখন অধ্যাপক হয়েছি তখন তোমাদের সকলেরই অধ্যাপক হওয়া উচিত।’ আবুল ফজল তখন চট্টগ্রামে স্কুল-শিক্ষক। ১৯৪০-এ তিনি এম এ পাশ করে কৃষ্ণনগর কলেজে যোগ দেন ১৯৪১-এর জুলাইয়ে।
১৯৪০-এর ৬ মার্চ (কলকাতা বিশ্ববিদ্যালয়ের) আশুতোষ ভবন থেকে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের চিঠিটি আবুল ফজলের ২৫ ফেব্রুয়ারির চিঠির জবাব। এই পত্রে সুনীতিবাবু এম এ প্রাইভেট পরীক্ষার্থী আবুল ফজলকে তাঁর পরীক্ষার প্রস্তুতির জন্য কী-কী বই পড়া দরকার, সে-বিষয়ে পরামর্শ দিয়েছেন। পরীক্ষার আগে আবুল ফজল তাঁর বন্ধু লোকগীতি-সংগ্রাহক আশুতোষ চৌধুরীকে (১৮৮৮-১৯৪৪) নিয়ে সুনীতিবাবুর সঙ্গে সাক্ষাৎ করেন কলকাতায় তাঁর বাড়িতে। আবুল ফজল তাঁকে নিজের একসেট বই উপহার দেন। সরকারি কলেজে বাংলার প্রভাষক-পদে নির্বাচনী বোর্ডের বিশেষজ্ঞরূপে সুনীতিবাবু আবুল ফজলের প্রতি অনুকূল ছিলেন।
১৯৩৭-৩৮-এ অন্নদাশঙ্কর রায় আইসিএস অফিসার হিসেবে চট্টগ্রামের এডিএম (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) ছিলেন। তাঁর বাংলোতে প্রায়ই সাহিত্যবৈঠক হতো। ওই সময়েই আবুল ফজলের সঙ্গে অন্নদাশঙ্করের পরিচয় হয় এবং সৌহার্দ্য গড়ে ওঠে। এসব সাহিত্যবৈঠকে যোগ দিতেন মাহবুব-উল আলম (১৮৯৮-১৯৭৯), আশুতোষ চৌধুরী, ওহীদুল আলম (১৯১১-৯৮) প্রমুখ চট্টগ্রামের সাহিত্যিকে।
আবুল ফজল স্মৃতিচারণ করেছেন : ‘[অন্নদাশঙ্কর বলেছিলেন] আপনারা গল্প উপন্যাসে চট্টগ্রামের কথ্যভাষা ব্যবহার করেন না কেন? …তাঁর এ-কথার জবাবেই আমি আমার ‘রহস্যময়ী প্রকৃতি’ গল্পটি লিখেছিলাম এবং তাতে চেষ্টা করেছি চট্টগ্রামের উপভাষা প্রয়োগ করতে। এ-গল্পটি সম্বন্ধে অন্নদাশঙ্কর এক সময়ে খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন’ (রেখাচিত্র, পৃ ২৬১)।
এখানে গ্রথিত অন্নদাশঙ্করের পাঁচটি চিঠির প্রথমটিতে লেখেন : ‘রহস্যময়ী প্রকৃতি’ গল্পটি বাংলা সাহিত্যের একটি অপূর্ব সম্পদ। চট্টগ্রামের উপভাষায় রচিত হয়েছে বলেই অত সরস হয়েছে, সাধু বাংলায় হলে প্রাণহীন হতো।’
আবুল ফজলের প্রবন্ধের দুটি প্রধান গুণ Ñ চিন্তার মৌলিকতা ও প্রকাশের নির্ভীকতা Ñ শনাক্ত করেছিলেন অন্নদাশঙ্কর ১৯৪২-এ আবুল ফজলের প্রথম প্রবন্ধসংগ্রহ বিচিত্র কথা (১৯৪০)-প্রসঙ্গে। ১৯৬৪-র ১৪ জানুয়ারি শান্তিনিকেতন থেকে লেখা চিঠিতে অন্নদাশঙ্করের মন্তব্য তাঁর বিবেকী চিন্তাধারার পরিচয়বহ : ‘ভারত পাকিস্তানের হিন্দু-মুসলমান সম্পর্ক এখন তিক্ততার চরমে পৌঁছেছে। এখন এই গরল পান করবে কে?’
বাংলাদেশের অভ্যুদয়ের পরে লেখা তিনটি চিঠিতে (১৯৭২, ১৯৭৫ এবং ১৯৭৬) অন্নদাশঙ্করের রাষ্ট্র ও সমাজচিন্তার, দুই দেশের হিন্দু-মুসলমানের বিবদমান সম্পর্কের বিষয়ে উদ্বেগের প্রকাশ আছে। দুই দেশের তৎকালীন জটিল পরিস্থিতিতে একজন বিবেকবান সেক্যুলার বুদ্ধিজীবীর উৎকণ্ঠার পরিচয় পাই এই পত্রত্রয়ে।
আবুল ফজলের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু আবদুল কাদিরের (১৯০৬-৮৫) ১৯৪৩-এর ১০ সেপ্টেম্বর কলকাতা থেকে ইবহমধষ গঁংষরস ঈঁষঃঁৎধষ ঈড়হভবৎবহপব-এর অভ্যর্থনা কমিটির প্যাডে) লেখা চিঠিতে সেকালের তরুণ মুসলমান লেখকদের সাহিত্যচর্চার পরিমণ্ডলের ও আবহের একটা পরিচয় পাই। ওই চিঠিতে আত্মপ্রত্যয়ী তরুণ কবির ঘোষণা : ‘আমার কবিতা সম্বন্ধে আমার মনে বেশ অহঙ্কার আছে। এই অহঙ্কার আজো এমন অম্লান বলিয়াই এত দুঃখকষ্টের মধ্যেও সাহিত্যসেবা ত্যাগের চেষ্টা সফল হইল না।’
এই পত্রমালার দীর্ঘতম পত্রের লেখক কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ি অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। ১৯৪৯-এর ১৫ ফেব্রুয়ারি কলকাতা থেকে প্রেরিত ওই পত্রে শ্রীকুমার লেখেন, ‘হিন্দু যেমন গান, কথকতা, সাহিত্যসৃষ্টি প্রভৃতির ভিতর দিয়া সংস্কৃতি ও ধর্মজীবনের নিবিড় পরিচয়টি দিকে দিকে প্রচারিত করিয়াছে, মুসলমানী সাহিত্যে আমরা অনুরূপ বিশেষ কোন প্রচেষ্টার লক্ষণ দেখিতে পাই না।… সাহিত্যের ভিতর দিয়া ইসলাম আদর্শ ও জীবনদর্শন অমুসলমানদের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হয় নাই। তাহার ফলহইয়াছে যে, হিন্দু-মুসলমান মিলিয়াছে জীবনের সাধারণ কর্মক্ষেত্রে বা দ্বন্দ্ববিরোধ সংক্ষুব্ধ রাজনীতির ক্ষেত্রে। স্বার্থের বিরোধকে অতিক্রম করিয়া সাংস্কৃতিক মিলন প্রতিষ্ঠিত হয় নাই।’
আবুল ফজলের চৌচির-সাহসিকা উপন্যাসের আলোচনা করেছেন পত্রলেখক-সমালোচক।
আবুল ফজলকে লেখা এই পত্রসম্ভারে একটি চিঠি পেয়েছি বেগম জাহান-আরা খানের। ১৯৫২ সালের ১১ই জুলাই বার্ষিক বর্ষবাণীর (১৯৩২-৬১) প্যাডে কলকাতা থেকে লেখা চিঠির সঙ্গে ছিল তিনটি ফটো। একটি (দ্বিতীয়) স্বামীর সঙ্গে, অন্যদুটি নজরুলের সঙ্গে ওই বছরের জুনে তোলা। আবুল ফজল তাঁর একলা ছবি চেয়েছিলেন; সাম্প্রতিক একলা ছবি নেই বলে অন্যদের সঙ্গে তোলা ছবি পাঠিয়েছেন। সম্ভবত বর্ষবাণীর ১৯৫২ সালের সংখ্যার জন্য আবুল ফজলের ফটো ও ‘একটি ছোট রচনা চাই’।
বর্তমানকালের পাঠক-পাঠিকার কাছে জাহান-আরা বিস্মৃত। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত এবং তাঁকে দার্জিলিঙে নজরুলের প্রদত্ত উপহার [ মীরাকে Ñ নজরুল ইসলাম ] একগুচ্ছ কবিতা ও গানের খাতা নজরুল ইনস্টিটিউট ১৯৯৮এ আবদুল মান্নান সৈয়দ-সম্পাদিত লেখায় রেখায় রইল আড়াল নামে প্রকাশ করায় সম্প্রতি তাঁর নাম আবার লোকলোচনের সামনে এলো।
গত শতকের তৃতীয় থেকে পঞ্চম দশক পর্যন্ত জাহান-আরা কলকাতার সাহিত্য-সংস্কৃতি মহলে পরিচিতি ও প্রতিষ্ঠা অর্জন করেন। এই অতি সুশ্রী অভিজাত মহিলা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুলসহ বিশিষ্ট কবি-সাহিত্যিকদের সঙ্গে অন্তরঙ্গভাবে পরিচিত ছিলেন। তাঁর সম্পাদিত বর্ষবাণী পত্রিকায় প্রমথ চৌধুরী, বনফুল, বুদ্ধদেব বসু, শিবরাম চক্রবর্তী, হুমায়ুন কবির, কাজী মোতাহার হোসেন, প্রেমেন্দ্র মিত্র, জগদীশ ভট্টাচার্য, আশাপূর্ণা দেবী, সুফিয়া হোসেন (পরে কামাল), লীলা মজুমদার, তারাশঙ্কর, মনোজ বসু, বিভূতিভূষণ, অন্নদাশঙ্কর রায়, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ সেকালের প্রায় সব কবি-লেখকই লিখতেন।
তাঁর সম্পর্কে প্রেমেন্দ্র মিত্র ও প্রবোধকুমার সান্যালের দুটি স্মৃতিকথা :
আমি তাঁর নামটা শুনি প্রথম কাজী নজরুলের কাছে। …কাজী গেছিলো দার্জিলিং। সেখান থেকে ফিরে এসে একজন অসামান্য মহিলার কথা ছাড়া তার মুখে আর কোনো কথা নেই। মহিলা বলতে অবশ্য ভারিক্কি কিছু নয়। জাহানারা তখন কৈশোর পার হয়ে সবে যৌবনে পা দিয়েছে। সাহিত্য সম্বন্ধে তার দারুণ উৎসাহ।… (প্রেমেন্দ্র মিত্র)
…একটি সাহিত্যোৎসাহী ও সুশ্রী তরুণী লেখক সমাজের মধ্যে কোথা থেকে যেন ছটকিয়ে আসে। মেয়েটির দেহলাবণ্য ও নবীন তারুণ্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। ওর মিষ্ট মুখশ্রী, মধুর হাসি, ভদ্র ব্যবহার এবং প্রত্যেক লেখক-লেখিকার প্রতি ওর আন্তরিক অনুরাগ Ñ ওকে অল্পকালের মধ্যে সকলের প্রিয় করে তোলে। … তার দু’তিনটি বিবাহ এবং বিভিন্ন দুর্দশা ও দুর্গতি এবং তার অবস্থার বিলম্বিত পরিণতি Ñ … (প্রবোধকুমার সান্যাল)
[ উদ্ধৃত, আবদুল মান্নান সৈয়দ, ‘মুখবন্ধ’, লেখায় রেখায় রইল আড়াল, পৃ ২১-২২। ]
অন্নদাশঙ্কর রায় ও পুলিনবিহারী সেন আমাকে জানিয়েছিলেন, জাহান-আরার প্রথম স্বামী বৈমানিক মোরাদের বন্দুকের গুলিতে বিদ্ধ হয় তাঁর একটি হাত এবং হাতটি অ্যামপ্যুট করতে হয়। জাহান-আরার ভাই আলতাফ চৌধুরী ও দ্বিতীয় স্বামী ক্যাপ্টেন খানের কাছ থেকে কলকাতায় তাঁর সম্পর্কে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। তার কিছু অন্যত্র মুদ্রিত হয়েছে : জাহানারার আদি পৈতৃক বাড়ি মালদহে। তিনি ১৫ই মার্চ ১৯১৩ জন্মগ্রহণ ও ২৮ ফেব্রুয়ারি ১৯৮২তে মৃত্যুবরণ করেন। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও সাঁওতাল পরগণার জমিদার ছিলেন তাঁর পিতা। তাঁর জ্যেষ্ঠভ্রাতা জনাব আলতাফ চৌধুরীর (১৯০৬-৯১) সহযোগিতায় তিনি রূপরেখা (১৯৩২-৩৩) ও বর্ষবাণী সম্পাদনা করেন।
কাজী আবদুল ওদুদের সঙ্গে আবুল ফজলের পরিচয় ১৯২৬-এ ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ’-প্রতিষ্ঠাকালে। ওদুদ তখন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের শিক্ষক আর আবুল ফজল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র। আবুল ফজল তাঁর ভাবশিষ্য ছিলেন। মাদ্রাসার প্রাক্তন ছাত্র আবুল ফজল যে উদারনৈতিক ভাবধারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তার পেছনে কাজী আবদুল ওদুদ ও আবুল হুসেনের (১৮৯৭-১৯৩৮) প্রভাব কার্যকর হয়েছিল। আবুল ফজল সারাজীবন উদারনৈতিক ভাব-আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন, ওদুদের চিন্তাধারা সম্পর্কে আলোচনা লিখেছেন, তাঁর বুদ্ধির মুক্তি ও চিন্তার স্বাধীনতার তত্ত্ব ও ভাবধারায় স্নাত হয়ে সাহিত্যকর্মে নিজেকে উৎসর্গ করেছেন। আবুল ফজল তাঁর সমাজ, সাহিত্য ও রাষ্ট্র (১৯৬৮) বইটি উৎসর্গ করেছিলেন ওদুদ ও আবুল হুসেনকে।
কাজী আবদুল ওদুদের (১৮৯৪-১৯৭০) ৫টি চিঠি এখানে গ্রথিত। লিখেছেন কলকাতা থেকে ১২ জানুয়ারি ১৯৫৯ ও ১ এপ্রিল ১৯৬৯-এর মধ্যে। এসব চিঠির বিষয় ওই দশকের ঢাকার সাহিত্য-পরিস্থিতি। প্রথম চিঠিতে উল্লেখ পাই, মাহে-নও (১৯৪৯-৭১) পত্রিকায় আবদুল কাদিরের সনেট সম্পর্কে আলোচনাপ্রসঙ্গে আজাদ পত্রিকায় ওদুদকে ‘পাকিস্তানবিরোধী’ বলে আখ্যা দেওয়া হয়; ওদুদ তার প্রতিবাদ করেন আজাদে। দ্বিতীয় পত্রে সমকাল (১৯৫৬-৭০) পত্রিকায় মুদ্রিত আবুল ফজলের একটি প্রবন্ধের প্রশংসা করেছেন। তৃতীয় পত্রে সমকাল-সম্পাদক সিকানদার আবু জাফরের (১৯১৯-৭৫) চিঠির উল্লেখ আছে, সম্পাদক জানিয়েছেন, সমকাল প্রকাশে তাঁর আর্থিক ক্ষতি হচ্ছে। চতুর্থ পত্রে আবুল ফজলের সমাজ, সাহিত্য ও রাষ্ট্র বই সম্পর্কে অভিমত ব্যক্ত হয়েছে।
চিঠিপত্রে লেখকদের মূল বানান পরিবর্তন করা হয়নি।
কৃতজ্ঞতা-স্বীকার : আবুল মোমেন।
পত্র ১
৮৮ টৎফঁ জফ
২/৭/২৬
স্নেহ প্রতিম।
আবুল ফজল, তোমার আবার জ্বর হ’য়েছে শুনে চিন্তিত হ’লুম। যদিও আমায় জানাও নি, তবু জানি দেশে গিয়ে খুব অসুখে পড়েছিলে। বেঁচে উঠেছ, কিন্তু শরীর বোধ হয় এখনো সারেনি। এর উপরে কাজি সাহেবের জন্য খুবই খেটেছ; এতে জ্বর হওয়াই সম্ভব। ভাব প্রবণ হুজুগ প্রিয় ছেলে তোমরা, তোমাদের প্রতি পদক্ষেপই চিন্তাশঙ্কুল।
স্বাস্থ্য সবচেয়ে বড় জিনিষ। তোমার উচ্চাভিলাস, কর্ম্মপ্রবৃত্তি যত বড়ই হ’কনা কেন; স্বাস্থ্যহীন হ’লে তার কোনটাই সাফল্য লাভ করবে না। আজকালের শিক্ষিত ছেলে তুমি, এ বোধহয় আমার চেয়ে বেশী বুঝতে পার। কিন্তু দুঃখের বিষয় তবু স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখনা।
তোমার যদি কোন কিছুর আবশ্যকতা থাকে, আশাকরি তোমার সত্যিকারের মাকে যেমন করে জানাও যদি ততটাও না পার অন্ততঃ যতটুকু পার আমাকে জানাতে কুণ্ঠিত হবে না। খোদাওন্দ করিমের দরগাহে প্রার্থনা শীঘ্র সেরে ওঠ। আমিন।
তোমার চির শুভার্থিনী
‘মা’]
Sreeman/ Abul Fayal/ Moslem Hall
পত্র ২
৯৩ গরৎুধঢ়ঁৎ ঝঃ.
১৭/১/১৭ [২৭?]
দীর্ঘজীবেষু।
আশীর্ব্বাদান্তে সমাচার এই আবুল ফজল, আমি এসে অবধি তোমায় চিঠি লিখিনি। বোধ [হয়] অসন্তুষ্ট হয়েছ কিন্তু আমি বড়ই গোলযোগে আছি। জানিনা খোদা কবে আমায় এ গোলযোগ থেকে উদ্ধার করবেন।
তোমার শারীরিক অবস্থা কেমন [।] তোমাকে বড্ড রোগা দেখে এসেছি [।] কেমন আছ শীঘ্র লিখ।
কিরকম পড়াশুনা করছ? আলমাছের সঙ্গে দেখা হলে তাকে পত্র লিখতে বল। তাদের জন্য চিন্তায় আছি। তোমার পত্র পেলে বিশেষ সুখী হব। খোদা তোমাদের মঙ্গল করুন এই তাঁর নিকট একমাত্র প্রার্থনা। ইতি
তোমার ‘মা’
পত্র ৩
কলিকাতা
৮/৩/২৭
স্নেহ প্রতিম,
আমার আন্তরিক আশীর্ব্বাদ নাও। তোমার পত্র পড়তে পড়তে চোখের জল রোধ করতে পারিনি। খোদা তোমায় দীর্ঘজীবী করুন। মঙ্গলময়ের কৃপায় তোমার অভিলাষ পূর্ণ হোক। মায়ের একমাত্র পুত্র তুমি তোমার উজ্জ্বল অক্ষয় প্রতিভালোকে তোমার মায়ের বুক পরিপূর্ণ হোক এই আমার ঐকান্তিক কামনা।
পরীক্ষা দিয়ে সন্তুষ্ট হ’তে পারনি। কিন্তু আমার মনেহয় এতে দুঃখিত হবার কিছু নেই। তুমি পাশ করবে বলেই আমার বিশ্বাস এবং আরো আমি আশাকরি তোমার ভবিষ্যৎ জীবন এমন একটি শুভ্র সৌম্যালোকে উদ্ভাসিত হয়ে উঠবে যার তুলনায় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী অতি তুচ্ছ।
আমাকে মিসেস হোসেন এমন চেপে ধরবেন জানতুমনা। তিনি কবে আমাকে ঢাকা যেতে দেবেন বলতে পারিনা। তোমাকে দেশে যাবার সময় আমি দেখে নিতে পারলুমনা। এ আমারও বড় দুঃখ। কিন্তু তুমি বলেছ আর কখনো দেখা হবে কিনা বলতে পারনা। কেন? Ñ তুমি কি আমাকে পথে পড়া ভিখারী মেয়েদের লোকে যেমন মূহুর্ত্তের মাতৃ সম্বোধনে সন্তুষ্ট করে বিদায় দেয় তেমনি করে ‘মা’ বলেছ? Ñ তুমি যদি আমায় সত্যি মা বলে মনে-করে থাক তবে তোমার অবসর সময়ে Ñ যেখানেই থাক আমার কাছে আসবে। তোমার কোন কিছু আবশ্যক হলে আবশ্যক হ’লে আমার কাছ থেকে জোড়-করে আদায় করবে। এম্নি ব্যবহার যেদিন তুমি আমার সঙ্গে করবে সেই দিনই বুঝব সত্যি তুমি আমায় ‘মা’ মনে কর। আমের দিনে আমি ঢাকা যাব তখন খোদাচাহেত তোমাকে লিখবো। তোমার অবসর থাকলে আমার সঙ্গে অবশ্য এসে দেখা করবে।
যুগের আলো কি আর বেরোয়নি? দিদারুল আলম কোথায় এবং কেমন আছে? ফযলুল করিমের ঠিকানা ভুলে গেছি তার ঠিকানা ও তোমার বাড়ীর ঠিকানা অবশ্য আমাকে জানাবে। তোমার পত্রমধ্যে নুরুল মোমেনকে একখানা পত্র দিলুম। তাকে মনে করে দিও।
মিসেস আর এস, হোসেন সঙ্গীয় নারী শিক্ষা সমিতিতে যে বক্তৃতা দিয়েছেন তার একখানা তোমাকে পাঠালুম। বিশেষ কি লিখবো তোমার কুশল মাঝে মাঝে আমাকে লিখবে। জানি তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ। এরপর আমার আর তোমার জন্য ভাবতে হবে না। কিন্তু তবু আমার বিশ্বাস তোমার পাহাড়ে মা ছেলের যত্ন হয়ত, জানেন না। সত্যি নয় কি? আমাকে অন্ততঃ মাসে একখানা পত্র দিও।
পুঃ নুরুল মোমেন বর্দ্ধমান হাউসে থাকে। তুমি তাকে হয়ত’ চেন। না চিনলে চিঠিখানা আলমাছকে দিও। সে তাকে দেবে।
তোমার চির আশীর্ব্বাদিকা
‘মা’
পত্র ৪
88 Urdu Road
৭/৪/২৮
স্নেহের পুতুল আবুল,
আমার আন্তরীক শুভাশীর্ব্বাদ নিও। তোমার চিঠিখানা যথাসময়েই পেয়েছি। পোকার অসুখ ছিল। এ কদিন তাকে নিয়ে ব্যস্ত ছিলুম তাই উত্তর দিতে বিলম্ব হল।
তুমি এমন জটিল বিষয় লিখে ফেলেছ যার সম্বন্ধে চিন্তা করে সিদ্ধান্তে পৌঁছান আমার শক্তির অতীত। তবু আমি বলতে বাধ্য যে পিতা, মাতার অবাধ্য তুমি হও এ আমি আশা করিনা। কিন্তু এ ক্ষেত্রে কি তুমি কর্ত্তে চাও? যেসব মেয়ে তোমার মা বাবা পছন্দ করেন তারাকি ছোট নয়? ভবিষ্যতে তুমি শিক্ষা দিয়ে তাদের
গড়ে তুলতে পারবেনা কি? পিতা মাতার মতের বিরুদ্ধে নিজের মতকে যদি তুমি দৃঢ় করে প্রতিষ্ঠিত কর্ত্তে না পার তবে এমন একটী মেয়ে বিয়ে কর যাকে শিক্ষা দিয়ে গড়ে তোলা সম্ভব হয়। আমি এক্ষেত্রে সম্পূর্ণ নিরুপায়। তোমাকে ছেলের মত ভালবাসী কিন্তু তবুও তোমা থেকে অনেক দূরে আমি। তোমার বাবা মা আমাকে কিছুমাত্র বিশ্বাস করবেন না। যদি কত্তেন তবে আমি তোমার
বৌকে যতদূর সম্ভব গড়ে দিতে পার্ত্তুম। কিন্তু সে আশা কি আমি কর্ত্তে পারি?
আমার বিশ্বাস তুমি যে মেয়ে নও, ছেলে এটাই তুমি সম্পূর্ণ জোর দিয়ে বুঝতে চেষ্টা কর না। তাই তুমি এত লাজুক, এত দুর্ব্বল। কিন্তু যেজন্য এত ভীত হ’চ্ছ কেবল সেইটাই তোমার জীবনের শান্তিপথের দুর্লঙ্ঘ বাধা নয়। প্রকৃতির এমন একটা শক্তি আছে যা অতি বড় অসম্ভবকেও সম্ভব করে তোলে। তুমি বোধহয় বিশ্বাস করবে যে কুইনিনের মত তিক্ত জিনিষও যদি লোকে প্রতিদিন খায় তবে তাও তাদের জিহ্বায় সহনীয় সহজ স্বাদ বিশিষ্ট হ’য়ে ওঠে। তাই দেখা যায় অনেক বড় সাহিত্যিক বা কবি অনেক সময় ছিলেন বা এখনো আছেন যাঁদের কবিত্ত্বের আস্বাদ তাঁদের স্ত্রীগণ এতটুকুও গ্রহণ কর্ত্তে পারেননা। ভরষা বা ভাব রাজ্যের সঙ্গে স্বপ্নেও পরিচিত হননা। তবু তাঁরা তাঁদের কবি স্বামীর অশান্তির কারণ হয়েছেন বলেও স্পষ্ট কোন প্রমাণ পাওয়া যায়না। তোমার পক্ষেও এমন হতে পারে। মুসলমান সমাজে যে পর্য্যন্ত স্ত্রীশিক্ষার সম্যক বিস্তার না হবে সে পর্য্যন্ত তোমাদের মত অনেককেই নিজের হাতে নিজের এবহবৎধঃরড়হ-কে [অস্পষ্ট] করে রাখতেই হবে। এজন্য সর্ব্বদা প্রস্তুত থাক। পিতামাতার একমাত্র সন্তান হ’য়ে তাঁদের মনে ব্যথা দিওনা।
এচিঠিখানা লেখার পরে আর একখানা চিঠি তোমার পেলুম। মেয়েটী কেমন হয়েছে? তার জন্যও উদ্বিগ্ন রইলুম। বসন্ত রোগের শুশ্রƒষা খুবই সাবধানে এবং একাগ্রমনে কর্ত্তে হয় তুমি নিশ্চয়ই এসব জান খুবই সাবধানে ছোঁওয়াছুঁয়ী করবে। পোকরাজ তোমার প্রেরিত গল্পটা পেয়েছে। বাড়ীর সকলের আমার আশীর্ব্বাদ জেন। তুমি কখন কেমন থাক লিখ।
ইতি
আশীর্ব্বাদিকা
তোমার মা
পত্র ৫
Urdu Road
৫/১০/২৮
দীর্ঘজীবেষু
আশীর্ব্বাদ নিও। তোমার কার্ড পেয়ে অনেকটা সংবাদ জানলুম। আমি মনে করি পূজার ছুটিতে তোমার বাড়ী যাওয়াই উচিৎ। যেহেতু তোমার মা নিশ্চয়ই তোমার জন্য উৎকণ্ঠিতা হ’য়ে আছেন। তাছাড়া হয়ত তোমার বাবা তোমার জন্য মাঝে মাঝে তাঁকে গঞ্জনা দিয়ে থাকেন। আমাদের দেশে এমন হয়, ছেলে বাপের অবাধ্য হলে মাকেই সমস্ত তিরস্কার সহ্য কর্ত্তে হয়। কিভাবে তোমার পড়াশুনা চলছে আমাকে একটু স্পষ্ট করে লিখলে বিশেষ সুখী হতুম। বড় চিন্তা হয় তোমার জন্য যদিও কিছু কর্ত্তে পারি না। দিদারুল আসতে চায় শুনে খুবই সুখী হলুম। সে ও তুমি যদি আস নিশ্চয়ই তোমাদের নাস্তা খাওয়াব এ বিশ্বাসটা তোমাদের দৃঢ় হওয়া উচিৎ ছিল। সওগাতে আমার লেখা জীবনে দেবনা বলেই আশা করি। বিশেষ আমার লেখা পত্রিকায় দেওয়ার যোগ্য হয়নি সুতরাং এজন্য মাথাব্যাথাও নেই। নজরুল ইসলাম সম্বন্ধীয় প্রবন্ধটা কি তুমি চেয়েছিলে? দেয়নিকি তারা? তোমার সংবাদ সর্ব্বদা লিখ। এ বাড়ীর সব ভাল।
আমি বুড় বয়সে পেনটিং শিখছি আবার কোচিং ক্লাশেও ভর্ত্তি হয়েছি। তাই সময় বড় কম। খুকির জন্যই এসব কর্ত্তে হচ্ছে আমাকে নতুবা সমাজের তাড়নায় তাকে শেখাবার আর উপায় করতে পারব না। আশাকরি পত্রপাঠ উত্তর দেবে। আশী: মা
পত্র ৬
১৪.৭.৩২
স্নেহাস্পদেষু
ঢাকা থেকে এসে তোমার আর কোন চিঠি পাইনি আশা করি ভাল আছ। জাঁহানারার সঙ্গে দেখা হয়েছিল, কি উপলক্ষে? তা খুকির পত্রে জেনেছ। মেয়েটী বেশ সুন্দুরী এবং একজন সুগায়িকা। বয়স ১৮ এর উপরে হবে। এই পর্যন্ত সংবাদ পেয়েছি। এর পর আর জানিনা। ক্রমে ক্রমে যদি পারি সংগ্রহ করব। তার বইখানা সম্বন্ধে জনরব শুনলুম নাকি কাজি (নজরুল ইসলাম) সাহেবের লেখা। নাম জাঁহানারার। সত্যমিথ্যা জানিনা শুধু এমনি একটা জনরব। কবি সুফিয়া এন, হোসেন সাহেবার বাড়ীর একটী মেয়ের কাছে শুনলুম। কাজি সাহেবের একজন প্রিয় ছাত্রী জাঁহানারা Ñ তিনিই ওকে গান শিকিয়েছেন। ওর সম্বন্ধে জানতে হ’লে তুমি তাঁর কাছেই অনেক জানতে পারবে। শীঘ্র পত্রের উত্তর দিও। পোকরাজ এর আদাব নিও। আলমাছের আশীর্ব্বাদ Ñ ইতি
আশীর্ব্বাদিকা মা
পত্র ৭
41 Haranath Ghose St.
Dacca 3.5.38
প্রাণাধিক আবুল ফজল,
বাবা ানেক দিন হয় তোমার কোন সংবাদ পাইনা। কেমন আছ? আমি অসুস্থ মাথা ঠিক নেই তবু আলমাছ পোকরাজের সঙ্গে তোমাকেও মনে পড়ে। একখানা চিঠি দিও বাবা,
বৌমা কোথায় এবং কেমন আছে? আমার কোন ভাই বোন্কি হয়নি বাবা? হলে এ সময়ে জানলে খুবই আনন্দ পেতাম।
আল্লাহ রহমকরুন বাবা তোমার উপর এই আমার কামনা যদি পার শীঘ্র উত্তর দিও। বৌমার আশীর্ব্বাদ ও আনোয়ারার শ্রদ্ধা নিও। তোমার মামী এবং নানীদের দোওয়া নিও।
ইতি মা
পত্র ৮
[১৯৩৮]
দীর্ঘজীবেষু
আন্তরীক আশীর্ব্বাদ জানিও। আমার ছোট্ট ভাইটুকু এবং বৌমানারী কেমন আছে তাহাদিগকে আমার আন্তরীক আশীর্ব্বাদ জানিও বাবা।
বিবাহ সম্বন্ধে খুকির পিতাকে পত্র লিখিয়াছি। আমার মা এ বিবাহের সম্বন্ধ খোদাচাহেত খুবই পছন্দ করিয়াছেন। তিনি যখন পছন্দ করিয়াছেন তখন অপছন্দ করার করার আর কেহ নাই। এখন আল্লার রহমতে তুমি আমাদের পক্ষে বিবাহ সম্বন্ধে কর্ত্তৃপক্ষ হইয়া
বিবাহ সম্বন্ধে নেওয়া দেওয়া বিষয়ে যাহাভাল হয় সেই অনুযায়ী কথাবার্ত্তা স্থির কর বাবা। তুমি যাহা স্থির করিবে তাহা আমাদের সকলেরই মনমত হইবে বলিয়া আমার বিশ্বাস আছে।
আমার ছোট্ট ভাইটুকু কেমন আছে? বৌমারানী এবং তুমি কেমন আছ লিখিও বাবা। বৌমাকে আমার ও আমার মায়ের
আন্তরীক আশীর্ব্বাদ জানিও।
ইতি
চির আশীর্ব্বাদিকা
মা
পু: ছেলের সংবাদ তুমি ‘ঢাকা হইতেও সংগ্রহ করিতে পারি’ বলিয়াছ। ঢাকা হইতে ৩য় ব্যক্তির নিকট কেন আমি যাইব বাবা। তুমিইত’ খুকির একজন পরম হিতৈষী আমি মনে করি। বিশ্বাস করি। আমার আরো বিশ্বাস করি খুকির জন্য প্রয়োজন হইলে বড় ভাই যেমন ছোট ভগ্নিকে রক্ষা করে সেইরূপ তুমি তাহাকে নিজের দেহের রক্তদান করিয়াও রক্ষা করিবে। কাজেই তোমার কথাই যথেষ্ট ইহাই আমার এবং মেয়ের অন্য মুরুব্বীবর্গের দৃঢ় বিশ্বাস। বাবা মানিক বিশ্বাস করিও।
পত্র ৯
পোস্টমার্ক
15 DEC 26
The Chummery
Ramna 15 Dec.
স্নেহাস্পদেষু।
তোমার ৎ.প. [রিপ্লাই কার্ড] খানা পেয়ে খুব সুখী হয়েছি। একদিন তুমি আমার দেখা পাওনি কারণ আমি তখন পড়তে গিয়াছিলাম। রবিবার কিংবা শুক্রবার (যে কোন দিন) যদি তোমার সুবিধা হয় তবে সকালের দিকে এসো। ‘খরমযঃ’ এ যা আমার নামে বেরিয়েছে বিশ্বাস করো তার বিন্দুবিসর্গও আমি জানিনা। এমন কোন্ ভীরু আছে জানিনা যার নিজের নামে বের করবার সাহস নেই, মিথ্যা আমার নামে ছাপিয়েছে। আমি এটুকু জোর করে বলতে পারি আমার মন এতটা ক্ষণস্থায়ী ভিত্তির উপর গঠিত হয় নাই। অন্য কোন ধর্ম্মে হাজার অত্যাচারেও যে মনটী আমার কোন দিনও ধাবিত হবে না সেটা আমি স্পর্দ্ধা করেও গর্ব্ব করে বলতে পারি। এর বেশী কিছু বলতে চাইনা। তোমার মাকে আমার ভক্তি নমস্কার দিও। মাঝে ক’দিন খুব ভূগে উঠলাম। আমি ২৪শে বাড়ী যাচ্ছি। আজ আর বিশেষ কিছু লিখবার নেই। স্নেহ জেনো।
ইতি
শুভার্থিনী
ফজিলাতুন
To
Abul Fayal
170 Muslim Hall
Ramna
Dacca
cÎ 10
43, Miryapore Street
Calcutta
14th July 19. 32
শ্রদ্ধাস্পদেষু
রাঙ্গাদাদা! আমার চিঠিখানা পেয়ে আপনি খুবই আশ্চর্য্য হবেন, কারণ কোনদিনই আপনাকে আমি পত্র লিখিনি। যাক্ একটী বিশেষ কারণে আপনাকে চিঠি খানা লিখ্ছি।
গত ৩রা জুলাই মিসেস আর. এস. হোসেন সাহেবা মিসেস মাহমুদ বি.এ. সাহেবার কৃতিত্ব উপলক্ষে একটি টি পার্টির আয়োজন করেন। ঐ সময়ে আমরাও উপস্থিত ছিলাম। ঐ টি পার্টিতেই জাহানারা চৌধুরীর সঙ্গে আমার আলাপ হয়। সে বেশ ভাল মেয়ে। গায়ও বেশ। আমি আপনার ‘বোন’ এই সূত্রে তার সঙ্গে আলাপ করি। তাই কৃতজ্ঞতা স্বরূপ এই চিঠিখানা লিখছি।
সে আমাকে বললে যে, তার ‘স্কুলের মেয়ে’ বইখানার সমালোচনা আপনি কেন লেখেন নি? এবং একথা আপনাকে জানাতে অনুরোধ করেছে তাই আপনাকে জানাচ্ছি। সমালোচনা আপনার লেখা উচিৎ কি অনুচিৎ তা আপনি আমার চেয়ে অনেক ভাল বোঝেন সুতরাং এ বিষয়ে আপনাকে অনুরোধ করতে সাহস করিনা। শুধু তার অনুরোধে আপনাকে জানাচ্ছি। বইখানার সমালোচনা লিখবেন কিনা অনুগ্রহ করে জানাবেন। খালাম্মার স্নেহ এবং ভাইজানদের আদাব জানবেন। আশা করি ভাল আছেন। আমার আদাব নেবেন। ইতি
প্রণতা
খুকী
পত্র ১১
১২.১.৩৭
কলিকাতা
শ্রদ্ধাস্পদেষু!
আমাকে মাফ করবেন। কাল ঠিক স্কুলে যাবার সময় আপনার চিঠি পেয়েছি, Ñ ফিরে এসে একটু কাজে বাইরে যেতে হ’ল Ñ কালই আপনার কাছে চিঠির জবাব দিতে ভারী ইচ্ছে ছিল Ñ কিন্তু রাত্রে বাড়ী এসে দেখি মেয়েটীর জ্বর হয়েছে, আর লিখতে বসতে পারলুম না। আপনার চিঠিখানা পেয়ে বহুদিন পর চোখ ভরে জল এল Ñ যা নাকি আমার খুব কম আসে, আমার চিঠিটা পেয়েও যে আবার আমার কাছে চিঠি লেখার প্রবৃত্তি আপনার হবে Ñ আমি ভাবি নি। সত্যিই আজ আমি হাত যোড় করে মাফ চাইছি Ñ মাফ করবেন ত?
মানুষের কাছ থেকে আঘাত খেয়ে আমার মন মানুষের সান্নিধ্যকে ভয় করতে শুরু করেছে। মানুষকে অবিম্বাস করতে অশ্রদ্ধা করতে আমার বুকে বেদনা বাজে Ñ ব্যথা দিতেও কষ্ট হয় Ñ তবুও যে আপনাকে দিলুম Ñ এ প্রশ্ন মনে আসে Ñ তার উত্তর কি জানেন? আমি মানুষকে অবিশ্বাস করে বেইমান হবার ইচ্ছা করি না, দোওয়া করবেন অন্তত এটুকু সম্বল যেন আমার থাকে। আপনিই লিখেছেন Ñ আমার চিঠির কদর্য হতে পারে Ñ সত্যি হতে পারে, হয় Ñ আমার ব্যবহারের কদর্য হয়েছে Ñ আরো হবে জানি Ñ তাই এখন মানুষের সান্নিধ্য আমাকে ভয়াতুর করে তোলে Ñ আঘাত দিয়ে তাই দূরে সরাতে চেষ্টা করি Ñ আমার এ অপরাধের ক্ষমা আপনার কাছে পাব না? বহুবার পড়েছি আপনার স্নেহপ্রীতিসিক্ত চিঠিখানা। বারবার নিজেকে ধিক্কার দিচ্ছি Ñ আপনি জানালেন প্রীতি Ñ আমি দিলুম আঘাত দিয়ে তার প্রতিদান Ñ আপনি সখেদে তাই নিয়তি পরিহাস বলে যে আক্ষেপ করেছেন তার বেদনা ভুলতে পারছি না। আমার সামান্য মনোকষ্টও আপনার পক্ষে সহনীয়! একথাও আমি কখনও ভুলতে পারব না। কোনো ঈঙ্গিৎ আপনি করেন নি Ñ আপনার চিঠি অন্তরঙ্গতায় ভরা Ñ ওখানেই আমার ভয় Ñ তাই আঘাত করে তাকে দূরে সরাতে চাইছিলুম Ñ আপনি ত সবই জানেন [অস্পষ্ট] সমাজে নারীপুরুষের স্থান Ñ পুরুষ যা অনায়াসে উপেক্ষা করে যায় নারী তাতেই জড়িয়ে পরে Ñ আমি সেইটা তীব্র ভাবে অনুভব করছি।
এসব কথা আর লিখতে পারছি না [অস্পষ্ট] আমার দেহ মন দুইই অবসন্ন ক্লান্ত Ñ বিশ্রাম চাইছি Ñ একটু নির্ভর নির্ভয় আশ্রয় চাইছি Ñ কিন্তু পাচ্ছি না, আমার দুর্ভাগ্য, Ñ আমার প্রথম আঘাত আপনাকেই দিলুম Ñ যা নাকি অনেকদিন ধরে জমে জমে ভার হয়ে উঠেছিল Ñ এমনি সময় এল আপনার শ্রদ্ধা Ñ আপনার সহানুভূতি Ñ আমি ও তাই ফেটে পড়লুম Ñ আমার অবস্থা বুঝে আমাকে ক্ষমা করবেন। রবিবার সওগাত সম্পাদকের ওখানে গেছলুম Ñ মঈন ভাইকে দিয়ে তিনি সব আয়োজন করিয়ে দিতে বল্লেন Ñ আমি জানি মঈন ভাইকে বল্লেই প্রাণপণ করে আমার জন্য খাটবেন Ñ তিনি নিজের বোনের মতোই আমাকে স্নেহ করেন Ñ কিন্তু তাকে বলব না Ñ কারণ তিনি আমার জন্য প্রাণপণ করবেন কিন্তু তাকে একটু বসবার জায়গা দেবার [অস্পষ্ট] আমার নেই Ñ হেসে একটু কথা কইলে অনেকের চোখে বাজবে Ñ বলবে কীজন্য তিনি এত খাটবেন কোন লাভের আশায়। কাজেই আমি বই বের করবার চেষ্টা থেকে বিরতই আছি। ‘কোনো পুরুষের সাহায্য নেবো না’ আপনাকে রাগের মাথায় সেটাও লিখে ফেলেছি [অস্পষ্ট] প্রতিজ্ঞা সত্যিই করেছি Ñ কিন্তু জানাবার ইচ্ছে কারুকে ছিল না, তবে আপনাকে বোধ হয় ভয় করতে হবে না, পথে পড়া সন্তানকে যদি কেউ সস্নেহে আশ্রয় দ্যেয় (যদৃষ্টং) যা তার প্রতি যত কৃতজ্ঞ হয় আমার লেখাগুলি আপনি সংগ্রহ করেছেন শুনে আমি ততখানিই কৃতজ্ঞতা প্রকাশ করছি Ñ বিশ্বাস করবেন ত?
যদি বড়লোক হতুম তবে কি করপোরেশনে চাকরি করে মরি? কী বুদ্ধি আপনার। কোনো কালে বড়লোক ছিলুম সে খেয়ালী পোলাও আমি আজ খাইনে Ñ খেটে আনন্দে খাই। বড় বংশের যে সব অভিশাপ Ñ তাই আমাকে অহরহ পীড়া দিচ্ছে এর হাত এড়াবার সাধ্য নেই।
লম্বা হয়ে যাচ্ছে চিঠি Ñ কিন্তু আপনিও বেহায়া কম নন্ Ñ আমার কাছে কী করে যে চিঠি আবার লিখলেন ভেবে পাচ্ছি না। তাই সহ্য করুন এ পত্রাঘাত। সওগাতে প্রকাশিত উপন্যাসের আলোচনা পরে করব Ñ আজ একটী কথা বলুন ত Ñ নারীকে কি আপনি শ্রদ্ধা করেন Ñ না অশ্রদ্ধা অসার মনে করেন? সত্যি উত্তর দেবেন কিন্তু।
সারা দুনিয়া হৈ হৈ করে বেড়াই Ñ একটী কথা আমার ধাঁধাঁ রয়ে গেল Ñ আমি কোন কবি বন্ধুকে চিঠি লিখে কোন সহকর্ম্মিনীর হাতে কবে দিলুম কিছুতেই মনে পড়ছে না Ñ একটী বন্ধু থাকলে এত দিনকার জমানো দাহ আপনার কাছে ঢালতুম না, মেয়ে মানুষের কৌতুহল বেশি Ñ এত পুরুষরা আপনারা-ই বেশি জানেন Ñ কাজেই ভারী ইচ্ছে হচ্ছে Ñ সমস্তটুকু শোনবার জন্য কাছে থাকলে মাথায় হাত বুলিয়ে শুনে নিতুম Ñ এখন যে দূরে কী করে খোশামদ করি বলুন ত। জানান আমাকে ঘটনাটা। প্রীতিসিক্ত সালাম নিন্।
ইতি
প্রীতিস্নিগ্ধা Ñ সুফিয়া
পত্র ১২
Bengali dept
University of Dacca
27.7.38
ভাই ফজল! অনেকদিন পরে তোমার পত্র পেয়ে যারপর নেই খুসী হলাম। তোমাকে অধ্যাপক দেখতে পেলে সবচেয়ে ভাল লাগবে। আমার এম,এর যা বই আছে তার কিছু বন্ধুবান্ধবদের কল্যাণে হারিয়েছি। আর যা আমার কাছে তার সবগুলোই আমাকে পড়তে হয়। তাই বইপত্রের দিক দিয়ে তোমাকে সাহায্য করা আমার পক্ষে অসম্ভব। সলাপরামর্শের কথা যা বলেছ তুমি যদি কিছুদিনের জন্য এখানে আস তবে তোমাকে নিয়ে হুজুরে কেবলা ডা. শহিদউল্লা সাহেবের কাছে উপস্থিত হব। তিনি সব চাইতে ভাল পরামর্শ দিবেন।
question paper আমাদের university বিক্রী করে। তুমি রেজিষ্ট্রারের কাছে পত্র লিখলে খুবসম্ভব তারা ভি:পি: করে পাঠাবেন। তার আগে তুমি বইগুলো পড়ে ফেল। এখানে যখন আসবে তখন question paper সংগ্রহ করে নিয়ে যেয়ো। ভালবাসা জেনো।
ইতি
তোমার
জসীম
আমি যখন অধ্যাপক হয়েছি তখন তোমাদের সকলেরই অধ্যাপক হওয়া উচিত। অন্ততঃ অধ্যাপক হওয়া যে বিশেষ কিছু অসাধ্য নয় তা আমি প্রমাণ করে দিয়েছি।
পত্র ১৩
ASUTOSH BUILDING
CALCUTTA
৬/৩/১৯৪০
সবিনয় নিবেদন,
আপনার ২৫/২/৪০ তারিখের পত্র আমার হস্তগত হইতে একটু দেরী হইয়া গিয়াছে, কারণ আমি ২৪শে তারিখে এক সপ্তাহের জন্য বোম্বাইয়ের দিকে গিয়াছিলাম।
বাঙ্গালায় এম-এ পরীক্ষা দিতে চাহেন জানিয়া সুখী হইলাম। পত্র মারফৎ পূরা উপদেশ দেওয়া সম্ভবপর নহে। ‘বাঙ্গালা ভাষা-তত্ত্বের ভূমিকা’ অবশ্য ভাল করিয়া পড়িয়াছেন। ‘ভাষা-প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ খানিও দেখিতে পারেন। বিজয় বাবুর বই পড়িবার আবশ্যকতা নাই। ঙৎরমরহ ্ উবাবষড়ঢ়সবহঃ খানি ভাল করিয়া পড়িবেন। আমি ক্লাসে যথাসম্ভব সবটাই পড়াইবার চেষ্টা করি। ওহঃৎড়ফঁপঃরড়হ যত্ন করিয়া পড়িবেন। চযড়হড়ষড়মু-র মধ্যে ঋড়ৎবরমহ ঊষবসবহঃ বাদ দিতে পারেন। গড়ৎঢ়যড়ষড়মু-র মধ্যে বিশেষভাবে কোনও অংশ বাদ দিতে বলিতে পারা যায় না তবে ঠবৎন-এর আদিতে ওহফড়-ঊঁৎড়ঢ়বধহ ও ঘঅ ঠবৎন -এর সম্পর্কে যে অংশটুকু আছে তাহা বর্জন করিতে পারেন। চষবড়হধংঃরপ ধভভরীবং অংশও বাদ দিতে পারেন। গত কয় বৎসরের প্রশ্ন অনুশীলন করুন, তাহা হইতে একটা ধারণা করিতে পারিবেন কিভাবে তৈয়ার হইতে হইবে। ইতি।
শুভানুধ্যায়ী
শ্রীসুনীতিকুমার চট্টোপাধ্যায়পত্র ১৪
বাঁকুড়া ১৩/১১/৪২
প্রীতিভাজনেষু,
আপনার ‘মাটির পৃথিবী’ ও ‘বিচিত্র কথা’ যথা সময়ে পেয়েছি। বই দু খানির জন্যে আমার বহু ধন্যবাদ। গল্পের বইটি খুবই চিত্তাকর্ষক হয়েছে। আপনার হাতে হাস্যরসের অফুরন্ত পাত্র, তার থেকে যা-ই নিঃসৃত হয় তা-ই ভালো লাগে। ‘রহস্যময়ী প্রকৃতি’ গল্পটি বাংলা সাহিত্যের একটি অপূর্ব সম্পদ। চট্টগ্রামের উপভাষায় রচিত হয়েছে বলেই অত সরস হয়েছে, সাধু বাংলায় হলে প্রাণহীন হতো। যারা ও ভাষা বোঝে না তাদের জন্যে আশেপাশে বন্ধনীর ভিতরে সাধু প্রতিশব্দ লিখে দিলে আর আপত্তির কারণ থাকত না। ইংরাজী সাহিত্যে এর অনেক নজির আছে।
প্রবন্ধের বইটি ভালো করে পড়া হয়নি। তবু লক্ষ করেছি আপনি মৌলিকভাবে চিন্তা করেছেন ও নির্ভীক ভাবে প্রকাশ করেছেন। তা হলেও প্রবন্ধের আর্ট আয়ত্ত করতে এখনো কিছু কাল লাগবে। গল্পে আপনি সিদ্ধহস্ত, প্রবন্ধে অনভ্যস্ত। চেষ্টা করবেন প্রবন্ধের মধ্যে গল্পের স্বাদ আনতে ও আরো হাল্কা হতে। সাধারণত আমাদের প্রবন্ধগুলো খবপঃঁৎব হয়ে দাঁড়ায়। কিন্তু সত্যিকার ভালো প্রবন্ধ হবে খোশগল্পের মতো খোশ-জল্পনা।
আপনি কৃষ্ণনগরে আছেন ও কলেজের অধ্যাপক হয়েছেন এই দুটি সংবাদ আমার কাছে তৃপ্তিকর। আশা করি সাহিত্যচর্চ্চার প্রভূত অবসর পাচ্ছেন। আমার প্রীতিপূর্ণ অভিবাদন। ইতি। বিনীত
অন্নদাশঙ্কর রায়
পত্র ১৫
শান্তিনিকেতন
১৪/১/৬৪
প্রীতিভাজনেষু,
আপনাকে অনেকবার চিঠি লেখার কথা ভেবেছি, তবু ইচ্ছা করেই লিখিনি। আমার ‘অপ্রমাদ’ বইখানিও একই কারণে পাঠাইনি। পরে যখন সুদিন আসবে তখন নিশ্চয় পাঠাব।
সেদিন শ্রীপূর্ণেন্দু দস্তিদারের চিঠি ও বই ‘কবিয়াল রমেশ শীল’ পেয়ে সুখী হলুম। কবিয়াল রমেশ শীলের জন্যে আপনারা যা করছেন তাতে আমার পূর্ণ সমর্থন আছে। পূর্ণেন্দুবাবুকে আমি আলাদা চিঠি লিখছি।
কালকের ঝঃধঃবংসধহ এ পশ্চিমবাংলার লেখক ও শিল্পীদের নিবেদন পড়ে থাকবেন। আপনাকে পঁঃঃরহম পাঠাচ্ছি। এই ধরণের নিবেদন পূর্বপাকিস্তানের লেখক ও শিল্পীদের কাছে আশা কচ্ছি। ঢাকার সম্পাদকরা ইতিমধ্যেই অগ্রণী হয়েছেন দেখে আনন্দিত হয়েছি। ভারত পাকিস্তানের হিন্দু-মুসলমানের সম্পর্ক এখন তিক্ততার চরমে পৌঁছেছে। এখন এই গরল পান করবে কে?
আমার প্রীতিপূর্ণ আদাব জানবেন। মাহবুব সাহেবকেও জানাবেন। ওঁর খবর অনেকদিন পাইনি। আশা কচ্ছি আপনারা সকলেই ভালো আছেন। ইতি।
আপনাদের
অন্নদাশঙ্কর রায়
পত্র ১৬
জনাব আবুল ফজল
সাহেব
সমীপে
২৩৩ যোধপুর পার্ক, কলকাতা-৩১
২৯/১১/৭২
ভাই আবুল ফজল সাহেব,
আপনার কাছে প্রথমেই আমার ক্ষমা প্রার্থনা। আপনার তিনখানি চিঠি ও একখানি বই আমি যথাসময়ে পেয়েছি। পেয়ে চারগুণ আশান্বিত হয়েছি। কিন্তু আসাম নিয়ে বার বার লেখা তৈরি করতে গিয়ে চিঠিপত্র লেখার অবসর পাইনি। আজ আসাম নিয়ে লেখা শেষ।
চার বছর আগে আসাম যাবার মুখে আপনার মেয়ের বিয়ের চিঠি পাই। চিঠিখানি পকেটে নিয়ে বিমানে উঠি। যোড়হাটে পৌঁছে আপনাকে একখানি চিঠি লিখে ডাকঘরে দিয়ে আসি। সে চিঠি কি আপনি পেয়েছিলেন?
আপনাকে চিঠি লিখি লিখি করে কতবার লিখিনি। লিখলে আয়ুব খান ও ইয়াহিয়া খান-এর আমলে আপনার কী জানি কী বিপদ হতো। এখন পূর্ববাংলার ইতিহাসে নয়া পাঠান আমল খতম হয়েছে। নতুন আমলে আপনারাই সে কর্তা। এখন আর ভয় কিসের? তা হলেও পুরোনো ধারা সহজে বা একদিনে বদলায় না। ভারত সম্বন্ধে হিন্দু সম্বন্ধে ওদেশে বহু ভুলধারণা অমূলক ধারণা জন্মেছে। আবার এদিক থেকেও অনেক দোষ করা হয়েছে। ঝবপঁষধৎরংস-এর কথা মুখে আওড়ালেও এখানকার হিন্দুরা কি মন থেকে ঝবপঁষধৎ হয়েছে? গোঁড়ামিতে কেউ কারো চেয়ে কম যায় না। তবে স্বাধীনতার ও গণতন্ত্রের আবহাওয়ায় মানুষ একটু একটু করে ঝবপঁষধৎ হয়। ওখানেও তার লক্ষণ দেখা যাচ্ছে। প্রমাণ আপনার বই। আপনার মতো আরো কয়েকজনের বই। এরকম বই যে বোরোতে পারছে এটাও এককালে অভাবনীয় ছিল। তবে এখানে যেমন আমরা ওখানে তেমনি আপনারা সংখ্যায় অল্প। বেশির ভাগ এখনো ধর্মের নামে ক্ষেপে যায়। চট্টগ্রামের যে ঘটনার কথা লিখেছেন সেরকম ভারতেও কোনো কোনো জায়গাতেও হয়।
ইসলামের জবভড়ৎসধঃরড়হ এখনো হয়নি। আশা করা গেছল আরবদেশে বা তুরস্কে হবে। তেমন কিছু ঘটেনি। ওটা যদি হয় তবে ঝবপঁষধৎরংস পরের অধ্যায়ে আসবে। যেমন [অস্পষ্ট] এসেছে। হিন্দুত্বের জবভড়ৎসধঃরড়হ দেড় শতক ধরে চলেছে। রামমোহনের পর থেকে। তাই ভারতে আমরা ঝবপঁষধৎ ংঃধঃব প্রতিষ্ঠা করতে পেরেছি। তাও ষোল আনা পারিনি। জবভড়ৎসধঃরড়হ যথারীতি চলেনি। Ñ জবভড়ৎসধঃরড়হ তাতে বাধা দিয়েছে। ইসলামী দুনিয়ায় জবভড়ৎসধঃরড়হ কবে আসবে কে জানে? তবু আশা রাখতে হবে। কিছু কাজ তো হয়েছে। যেমন কোরানের তর্জমা।
বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাঙালীদের মুখ উজ্জ্বল হয়েছে, গণতন্ত্রের প্রবর্তন হয়েছে, সংবিধান সংরক্ষিত হয়েছে, প্রথম পদক্ষেপ হয়েছে Ñ এ সমস্তই পরম আনন্দের কথা। তা সত্ত্বেও হিন্দু মুসলমানের সম্পর্ক যে স্বাভাবিক হয়নি এটা গভীর পরিতাপের বিষয়। এটা অবশ্য ঝবপঁষধৎ ঝঃধঃব-এর লক্ষণ নয়। ঘোষণার সঙ্গে সঙ্গতি থাকে না। কী করা যায়? হিন্দুদেরও মনে রাখা উচিত যে মূর্তি পূজা নিয়ে উন্মাদনাও ঝবপঁষধৎ ঝঃধঃব এ সাজে না। ওসব করুক দেখি রাশিয়ায় বা চিনে! আমার স্বধর্মীদের সনাতন দুর্বলতার বিরুদ্ধে রামমোহন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত প্রতিবাদ উথ্মিত হয়েছিল। এখন এর এমন আতিশয্য ঘটেছে যে পশ্চিবঙ্গের পক্ষেও এটা দুঃসহ। গরশবএর বাজনা ও হিন্দী গান, উদ্দাম নৃত্য, রাস্তাঘাট বন্ধ, জোর করে চাঁদা আদায় ইত্যাদিও ধর্মের অঙ্গ বলে চলছে। এক আধ দিন নয়। আপনি ওপারে প্রাণ ও [অস্পষ্ট] মনে জন্য স্বধর্মীয়দের অপ্রিয় হয়েছেন। কে যেন বলছিল আপনার বক্তৃতার সময় ফুহধসরঃব ফেটেছিল। আপনার সৎ-সাহসের তারিফ করি। সময় সময় হুঁশিয়ার করে দিই যে আপনার জীবন মূল্যবান। সাহিত্যের কাজ করার জন্যে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনাকে এপারে আনার জন্যে বহু চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পরে সুযোগ পেলে আনার চেষ্টা করব। দেখা হলে অনেক কথা বলার ও শোনার আছে। ‘রেখাচিত্র’ কিনে পড়েছি, খুশি হয়েছি। প্রবন্ধে উল্লেখ করেছি। ‘মানবতন্ত্র’ পড়ছি ও পড়ে মুগ্ধ হচ্ছি।
প্রীতিপূর্ণ আদাব। আমার শুভকামনা।
ইতি। আপনার
অন্নদাশঙ্কর রায়
পত্র ১৭
অধ্যাপক আবুল ফজল সাহেব, ২৩৩ যোধপুর পার্ক, কলকাতা ৬৮
২৭ নভেম্বর ১৯৭৫
শ্রদ্ধাস্পদেষু,
আজকের কাগজে আপনার উপঃপদের উল্লেখ দেখে চমৎকৃত ও আনন্দিত হয়েছি। গত ১৫ আগস্টের পর থেকেই আমি আপনার খোঁজখবর নিচ্ছিলুম। কেউ বলে চাকরিটা গেছে, প্রাণটা আছে। কেউ বলে,
আছে। চিঠি লিখলে চিঠি আজকাল হারায়।
আমাদের আন্তরিকতম অভিনন্দন নিন। নিজগুণে আপনি আজ মন্ত্রীর সমান মর্যাদায় অভিষিক্ত। এর জন্যে উমেদারি করতে হয়নি। বিচারপতি ও রাষ্ট্রপতি সায়েম উপযুক্ত পাত্রকে মনোনীত করেছেন। তাঁকেও সাধুবাদ দিই। চাটুকারদের দ্বারা পরিবৃত না হয়ে তিনি প্রকৃত গুণী ব্যক্তিদের তাঁর উপদেষ্টা মণ্ডলীতে নিয়েছেন। আপনারা এখন সাত ঋষির মতো একটি সপ্তর্ষিমণ্ডল গঠন করেছেন। আপনাদের উপর বাংলাদেশের লোকের আস্থা আছে বলে ধরে নিতে পারা যায়। আপনারা অ-রাজনৈতিক ও অ-পক্ষপাতী। বিচারপতি ও রাষ্ট্রপতি সায়েমও তাই। আপনাদের উপর আমাদেরও অনেক আশা ভরসা। আপনারা ব্যর্থ হলে ঘোর দুর্দিন। অন্তত দেড়টা বছর পদে কাজ দিন। তারপর নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নেবেন।
একই কাগজে ছিল সমর সেনের উপর গুলীর খবর। বিধাতার অনুগ্রহে তিনি প্রাণে বেঁচে গেছেন। তবে এখন পর্যন্ত নিশ্চিন্ত হওয়া যায় না। প্রার্থনা করি তিনি যেন নিরাময় হোন। তাঁর প্রথম কর্মস্থল ছিল বাঁকুড়া। আমি তখন সেখানকার জেলা জজ। তাঁর উজ্জ্বল ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল।
তিনি যা-ই করে থাকুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে করেছেন। তাঁকে আঘাত করা মানে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেই আঘাত করা। এ আঘাত সামলে তিনি ভারত সরকারের ও ভারতীয় জাতির বেশ কিছু সময় লাগবে। চার বছর আগে শতকরা একশো জনের সহানুভূতি ছিল বাংলাদেশের মবহড়পরফব দ্বারা নির্যাতিত জনসাধারণের উপর। সেক্ষেত্রে হিন্দুমুসলমানে ভেদ ছিল না। লক্ষ লক্ষ মুসলিম নরনারীকে, আবালবৃদ্ধকে, এপারের লোক নিরাপদ স্থানে আশ্রয় দেয়, অভয় দেয়। হিন্দু দুয়ার খুলে যায় মুসলিম অতিথির জন্যে। তখন আমরা সকলেই বাঙালী।
আজ আবার ভেদবুদ্ধি দেখা দিয়েছে। প্রথম ওপার থেকে মুসলিম বুদ্ধিজীবীরাও এপারে চলে আসছেন। কোথায় তাঁদের রাখি, কী করে তাঁদের ব্যয় নির্বাহ করি। এসব প্রশ্ন আবার আমাদের ভাবিয়ে তুলেছে। এক বন্ধুকে আমি বলেছি, আপনাদের সংখ্যা যদি চার পাঁচ হাজারের বেশি না হয় তাহলে আমি এঁকে তাঁকে লিখে ব্যবস্থা করব। কিন্তু তার বেশী হলে পারব না। আশা করি আপনারা ওপারের বুদ্ধিজীবীদের নিরাপত্তার ভার নিয়ে তাঁদের রক্ষা করবেন। সমর সেনের এই পরিণতি এখানকার জনমতকে ক্ষুব্ধ করে তুলবে তার আভাস পাচ্ছি। আমার মতো ব্যক্তিরা এখানে সরহড়ৎরঃু। আমাদের তেমন কোন ড়ৎমধহরংধঃরড়হ নেই। রাষ্ট্রকেই অনুরোধ করতে হবে। এখন রাষ্ট্রও তো উদ্বিগ্ন।
হিন্দু শরণার্থীদের অভ্যর্থনা করতেও কেউ ইচ্ছুক না। যারা এসেছে তারা কোথাও আমল পাচ্ছে না। ভেসে বেড়াচ্ছে। বেশী লোক এখনো আসেনি বলেই আমরা এতদিন নিশ্চিন্ত ছিলুম। সমর সেনের ব্যাপারটার কী হয় না হয় দেখব। আপনারা নিশ্চয় হিন্দুদের চধহরপ থেকে নিবৃত্ত করবেন। ‘ভারত’ ও ‘হিন্দু’ সমার্থক শব্দ নয়। কিন্তু পাগলামী একবার মাথায় চাপলে ‘ভারত’কে হাতের কাছে না পেলে ‘হিন্দু’র উপরই চোট পড়বে।
যতবার বাংলাদেশে গেছি হিংসার আবহাওয়া লক্ষ করেছি। স্বয়ং বঙ্গবন্ধু যে তার শিকার হবেন কল্পনাও করিনি। তেমনি অকল্পনীয় তাঁর প্রধান সহকর্মীদের বিয়োগান্ত পরিণাম। একজন বাঙালী হিসেবে আমি হতচকিত ও বিহ্বল। এমন দেশের শুভ হবে কী করে? তাহলে কি ‘শুভোদয়’ লিখে আমি আলেয়াকে আলো বলে ভুল করেছি? ওটা কি তাহলে ভোর নয়, ভোরের আরো আগে যে সিঁদুর আভা দেখা দেয় সেই আভা? কোন দেশই সাত আট মাসের সংগ্রামে স্বাধীনতা অর্জন করেনি। ওহফবঢ়বহফবহপব ধিং ঃযৎঁংঃ ড়হ ইধহমষধফবংয. এখনো দীর্ঘ সংগ্রাম তার সামনে। সে সংগ্রাম ভারতের সঙ্গে নয়। আমরা সংগ্রামের পথ নেব না। সরে আছি, সরে থাকব। এ সংগ্রামটা আপনাদের অভ্যন্তরীণ সংগ্রাম।
আমার সেই … (পূর্ববাংলা সম্বন্ধে) ‘দিশা’ গ্রন্থ পাবেন। শ্রদ্ধা ও প্রীতিপূর্ণ আদাব জানবেন। ইতি। আপনার অন্নদাশঙ্কর রায়
পত্র ১৮
২৩৩ যোধপুর পার্ক, কলকাতা ৬৮
১৪ সেপ্টেম্বর ১৯৭৬
শ্রদ্ধাস্পদেষু।
আবুল ফজল সাহেব, আজ আপনার চিঠি পেয়ে সত্যি খুব খুশি হয়ে আজকেই তার জবাব দিচ্ছি। আপনাকে আমার একখানি সম্প্রতি প্রকাশিত বই পাঠানো হয়নি। সুযোগের অপেক্ষায় আছি। মাহবুবুল আলম সাহেবকেও পাঠাতে চাই। এটি আমি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে প্রকাশ করেছি। ওদিকে আপনারাও হয়তো বিরক্ত বা বিব্রত হবেন। কিন্তু কাজটা আমি না করে পারলুম না। অন্তরের নির্দেশ কি discretion মানে?
একান্ত বন্দ্যোপাধ্যায় নামক ছাত্রটি আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল, কিন্তু আমার অনুমতি নিয়ে আপনার দেওয়া বইখানি নিজের কাছেই রেখেছে। আমাকে দেখায়নি। ওর কাজে লাগছে। পরে একসময় দিয়ে যাবে। আমি ওকে পরামর্শ দিয়েছি বাংলাদেশে ফিরে গিয়ে রাজশাহীতে বা ঢাকায় বসে গবেষণা করতে। বাংলাদেশের কথাসাহিত্যের ১৯৪৭ থেকে আজ অবধি একটা পূর্ণাঙ্গ চিত্র দিতে ও তারই পটভূমিকায় আপনাদের [অস্পষ্ট] সম্বন্ধে বিশদ আলোচনা করতে। ওখানকার বইপত্র এদিকে পাওয়া যায় না। এমন কেউ নেই যিনি মঁরফব করবেন। ও যাঁকে মঁরফব পাকড়েছে তিনি বোধহয় আরো কম খবর রাখেন।
আমাদের বইপত্র সব বাঁধাছাদা হয়ে গেছে। আমরা শান্তিনিকেতন ফিরে যাচ্ছি। তবে দিন এখনো স্থির হয়নি। খুব সম্ভব বড়দিনের সময় স্থানান্তর ঘটবে। বাড়ী করেছি। কিন্তু কলকাতার পাট চুকিয়ে দেওয়া শক্ত।
‘শারদীয় উল্টোরথ’ ঢাকায় যায়। তাতে আমার ‘পূর্ববাংলার স্মৃতি’ পড়বেন। চট্টগ্রামের কথা বলেছি, কিন্তু সে সময় আপনার সঙ্গে আলাপ হয়নি। পরে আবার চট্টগ্রামের কথা লিখব। তখন আপনার কথা ও মাহবুব সাহেবের কথাও থাকবে।
আমার মাথায় ঘুরছে এখন বড় একটা উপন্যাস যার শুরু ১৯৩৯ সালে ও শেষ ১৯৪৮ সালে। তাই নিয়ে মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে, কিন্তু প্রস্তুতি এখনো অসমাপ্ত বলে হাত দিতে পারছিনে। আশা করি আপনি আগামী ফেব্রুয়ারী মাসের নির্বাচনের পরে রাষ্ট্রকর্মভারমুক্ত হয়ে আবার আপনার সাহিত্যকর্মে ফিরে যেতে পারবেন। যদি হাওয়া অনুকূল দেখি শান্তিনিকেতনে আবার সাহিত্যমেলা ডাকব ও আপনাকেও আমন্ত্রণ জানাব। কিংবা সেটা হবে লালন দ্বিশতবার্ষিকীর সম্মিলন। অনেকদিন থেকে সেটা মুলতুবি।
আপনার সুনাম যতদিন না ক্ষুণ্ন হচ্ছে ততদিন আপনি যেখানে আছেন সেখানেই থাকুন। রাষ্ট্রের প্রতিও তো একটা কর্তব্য রয়েছে। আপনি যে কখনো বিবেকের বিরুদ্ধে যাবেন না এটা আমি জানি। সুতরাং নিশ্চিন্ত। আপনার নিরাপত্তা বিধাতার হাতে। ছাত্রদের জন্যে যতটুকু পারেন করুন। তাদের মঁরফবহপব দিন। এর চেয়ে বড়ো কাজ আজ কী আর আছে?
সশ্রদ্ধ সালাম, প্রীতি ও শুভকামনা সবাইকে।
আমাদের উভয়ের। ইতি আপনার অন্নদাশঙ্কর রায়
পত্র ১৯
BENGAL/ MUSLIM CULTURAL CONFERENCE
RECEPTION COMMITTEE
18 Musssalmanpara Lane
Calcutta 10-9-1943
প্রিয় ফজল,
তোমার দীর্ঘ পত্রখানি যথাসময়ে পাইয়াছিলাম। আমারও মনে হইতেছে :
‘যা করার ক্ষীপ্রহস্তে কর Ñ
শেষ পরোয়ানার নাই বেশী বিলম্ব।’
আমার কবিতা তোমার ভাল লাগে। তাই গোটা কয়েক কবিতা লিখিলাম দীর্ঘকাল পর। ‘নিদ্রিতা’ নামে একটা কবিতা ‘মৃত্তিকা’য় ছাপা হইবে। ‘পৃথিবীর প্রেম’ নামে ঝঢ়বহংরধহ ঝঃধহুধ-র ছন্দে লেখা একটা ১৪ লাইনের কবিতা লিখিলাম তোমার পত্র পাইয়াই Ñ ‘চন্দ্রা’র মতনই তোমার ভালো লাগিবে। মনে হয়, বৈঠক করিয়া বসিয়া বন্ধুদের পড়িয়া শুনাইতে পারিবে। শারদীয় সংখ্যা ‘সংহতি’র জন্য এক বন্ধু জবরদস্তি করিয়া লইয়া গেলেন Ñ হুইলারের ষ্টল থেকে ‘সংহতি’ কিনিয়া নিও Ñ দামটা মাঠে মারা যাইবেনা। বুঝিতে পারিতেছ যে, আমার কবিতা সম্বন্ধে আমার মনে বেশ অহঙ্কার আছে। এই অহঙ্কার আজো এমন অম্লান বলিয়াই এত দুঃখ-কষ্টের মধ্যেও সাহিত্যসেবা ত্যাগের চেষ্টা সফল হইলনা। প্রবন্ধ লিখিতে এখন ক্লান্তি লাগে Ñ কি হইবে চিন্তার কচকচিতে! মনে ভাবিতেছি গল্প আর কবিতাই লিখিব। হার্ডির আদর্শে উপন্যাসে হাত দিতে ইচ্ছা করে। মনে বেশ আনন্দ জমিয়া উঠিয়াছে। কলিকাতার ফুটপাথে অসংখ্য মুমূর্ষুর অবস্থানেও আমার মনের আনন্দে বেশী ভাটা পড়িতেছে না। ইহাতে আমি অখুশী নই। সাপ্তাহিক সওগাতে (‘দেশের কথা’য়) সম্পাদকীয় লিখি Ñ তাহাতেই নিরন্নদের জন্য দুঃখটাকে দিই রূপ। অতঃপর মনে চলে আনন্দ-গুঞ্জন : নিজের এই অদ্ভুত রূপ আমার মনেই বিস্ময়ের সৃষ্টি করে। মনে হয়, আশ্চর্য্য মানুষের মন Ñ আশ্চর্য্য এই পৃথিবী আর তার নারীরা।
তুমি কি করিতেছ? ‘দেশের কথা’ ঈদ সংখ্যার জন্য সত্বর লেখা পাঠাইও। তুমি আবার লেখা ধরিবে Ñ ইহাই আমি চাই। জসীম আর তুমি যদি আমার পাশাপাশি চলো তবে একা মনে হয় না। এবার সওগাতে জসীমের একটা চিঠি ছাপা হইল। বেশ চিঠিটা।
একটা কথা। ‘আমি আর তুমি আজ বহু যোজন দূরে’ Ñ এই ধরনের আইডিয়ার একটা গদ্যকবিতা তোমার প্রকাশিত হইয়াছিল। তাহার নকল আমাকে শীঘ্র পাঠাইবে। দরকার আছে।
মাহবুব দা’ কি ‘দেশের কথা’ ঈদ সংখ্যার জন্য কোনো লেখা দিবেন না? সালাম ও ওহীদ কি করিতেছে? ওহীদ লেখা ছাড়িয়া দিল কেন? তার বৌ কেমন আছে?
আমার ২০শে সেপ্টেম্বর হইতে ছুটী Ñ অক্টোবরের ৩০শে স্কুল খুলিবে। ছেলেপিলেদের দেখিতে সন্দ্বীপ যাইব কুমীরার পথে। চট্টগ্রামে আসিতে পারি যদি ভয় না থাকে। এ বিষয়ে পত্র দিও।
‘দেশের কথা’র জন্য সত্বরই একটা লেখা পাঠাইবে। গল্প হইলেই ভাল হয়। অগত্যা প্রবন্ধও পাঠাইতে পার। নাসিরউদ্দীন সাহেব তোমার কথা প্রায়ই বলেন।
উমুরা কি এখনও পটিয়ায়? তুমি ছুটীতে কোথায় থাকিবে? পত্র দিও। কাদির
পত্র ২০
31 Southern Avenue
Calcutta
15.2.49
Dear Prof. Fayal,
আপনার বইগুলি পড়িয়া শেষ করিয়াছি। কচুরিপানায় ভরা খালবিলের ভিতর দিয়া নৌকা যেমন অত্যন্ত শ্লথ-মন্থরগতিতে অগ্রসর হয়, নানা বাধাবিঘ্ন ঠেলিয়া আমার পড়াও সেইরূপ অগ্রসর হইয়াছে। সুতরাং আপনাকে চিঠি দিতে যে বিলম্ব হইল, সেইজন্য মার্জনা করিবেন।
আপনার বইগুলি পড়িয়া বিশেষ আনন্দই পাইয়াছি। আপনার প্রকাশভঙ্গী জোরালো, ভাষার উপর যথেষ্ট অধিকার আছে ও তথাকথিত মুসলমানী বাংলার চিহ্ন খুবই কম। আপনার চরিত্র-পরিকল্পনা খুব গভীর না হইলেও অন্তঃসঙ্গতিবিশিষ্ট, কোথাও অস্বাভাবিক ঠেকে না। তরুণ লেখকের পক্ষে ইহা যথেষ্ট কৃতিত্ব। এবং ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনাই ইহা হইতে প্রত্যাশা করা যায়। আশা করি আপনার জীবনের সহিত পরিচয় আরও নিবিড় ও অন্তরঙ্গ হইয়া উঠিবে ও চরিত্র-চিত্রণে গভীরতার উৎসের সন্ধান আপনি পাইবেন।
বিষয়-নির্বাচন সম্বন্ধে দুই একটি কথা বলিবার আছে। হিন্দু-মুসলমান যে ঠিক একজাতি হইয়া গড়িয়া উঠিল না, তাহার একটা কারণ বোধহয় মুসলমানের সাংস্কৃতিক পরিমণ্ডল সম্বন্ধে হিন্দুদের আপেক্ষিক অজ্ঞতা। হিন্দু যেমন গান, কথকতা, সাহিত্যসৃষ্টি প্রভৃতির ভিতর দিয়া সংস্কৃতি ও ধর্মজীবনের নিবিড় পরিচয়টি দিকে দিকে প্রচারিত করিয়াছে, মুসলমানী সাহিত্যে আমরা অনুরূপ বিশেষ কোন প্রচেষ্টার লক্ষণ দেখিতে পাই না। মধ্যযুগের আলাওল কবি ও অপেক্ষাকৃত আধুনিক যুগে ফকির-দরবেশজাতীয় কয়েকজন মরমী কবি ছাড়া মুসলমানের অন্তর্জীবনের পরিচয় দিতে কোন মুসলমান সাহিত্যিক অগ্রসর হইয়াছেন বলিয়া আমাদের জানা নাই। হয়ত মসজিদে প্রার্থনার সময় বা পূর্বাহ্নে [?] মুসলমানদের মধ্যে ধর্ম ও নৈতিক কর্তব্য সম্বন্ধে ঘরাও আলোচনা চলে ও তাহাদের ব্যবহারিক জীবন এই আদর্শে নিয়ন্ত্রিত হয়। কিন্তু সাহিত্যের ভিতর দিয়া ইসলাম আদর্শ ও জীবনদর্শন অমুসলমানের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হয় নাই। তাহার ফল হইয়াছে যে, হিন্দু-মুসলমান মিলিয়াছে জীবনের সাধারণ কর্মক্ষেত্রে বা দ্বন্দ্ববিরোধসংক্ষুব্ধ রাজনীতির ক্ষেত্রে। স্বার্থের বিরোধকে অতিক্রম করিয়া সাংস্কৃতিক মিলন প্রতিষ্ঠিত হয় নাই।
প্রধানতঃ এই কারণে বাংলা সাহিত্যের একটা মস্ত অভাব রহিয়া গিয়াছে। যে সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী, তাহার মনের কথা, তাহার ধর্মে আকুতি, তাহার উৎসবের আনন্দ, তাহার সৌন্দর্যসৃষ্টির প্রেরণা, তাহার অধ্যাত্ম প্রতিবেশের মানচিত্র হিন্দুর অজ্ঞাত রহিয়া গিয়াছে। শরৎচন্দ্র তাঁহার শেষ জীবনে এই অভাব সম্বন্ধে সচেতন হইয়া উঠিয়াছিলেন ও মুসলমানের জীবন লইয়া উপন্যাস-রচনার প্রতিশ্রুতি দিয়াছিলেন, কিন্তু তাঁহার অকালমৃত্যু এই প্রতিশ্রুতি-পূরণের অবকাশ দেয় নাই। ফল হইয়াছে যে হিন্দু-মুসলমান পরস্পরের অত্যন্ত নিকট প্রতিবেশী হইয়াও পরস্পরের উৎসবে সহযোগিতা করিতে পারে নাই। পরস্পরের সাংস্কৃতিক জীবনে প্রবেশাধিকার পায় নাই Ñ অন্তরের যে নিগূঢ় স্তরে সমীকরণের কাজ চলে সেইখানে এক নাড়ীর বন্ধনে সংযুক্ত হইতে পারে নাই। বাংলা সাহিত্য প্রধানতঃ হিন্দুর রচিত ও হিন্দু আদর্শে অনুপ্রাণিত সাহিত্য বলিয়া মুসলমান তাহাকে ঠিক আপন বলিয়া গ্রহণ করিতে পারে নাই। কাজী নজরুল ইসলামের মতো আরও কবি জন্মিলে ও তাঁহার ভাব-সমন্বয়ের চেষ্টা রাজনৈতিক প্রতিকূলতার দ্বারা প্রতিহত না হইলে মাতৃভূমির বক্ষে আজকাল এই রক্তরঞ্জিত ও [অস্পষ্ট] Ñ কলুষিত বিদারণ-রেখা হয়ত অঙ্কিত হইত না। আজ বাংলার দ্বিখণ্ডীকরণ, মনের মধ্যে যে ফাটল ছিল তাহারই নিদারুণ বহিঃপ্রকাশ মাত্র।
এই দিক দিয়া আপনার মত মুসলমান সাহিত্যিকদের যথেষ্ট করিবার আছে। বাংলা সাহিত্যের অলিখিত অধ্যায়টি আপনাদেরই লেখনীর প্রতীক্ষা করিতেছে। আপনার উপন্যাসগুলির মধ্যে ‘চৌচিরে’ মুসলমানের অন্তর্জীবন আঁকিবার খানিকটা প্রয়াস আছে। কিন্তু মাটের উপর উহা কাঁচা হাতের লেখা বলিয়া মনে হয়। বাকী দুইখানি উপন্যাস Ñ ‘সাহসিকা’ ও ‘জীবনপথের যাত্রী’তে Ñ আপনি মুসলমান নামের ছদ্মবেশে একটি পড়ংসড়ঢ়ড়ষরঃধহ বা সর্বদেশ সাধারণ সমাজেরই চিত্র আঁকিয়াছেন। রাশিয়ার সাম্যবাদ বা সাধারণ সমাজতন্ত্রবাদ সমস্ত সমাজেরই শিক্ষিত যুবকদের মনে মায়া বিস্তার করিয়াছে। কিন্তু ইহার গভীরতা বা স্থায়িত্ব কতটুকু? ইহারা কি ফ্যাশানের গণ্ডী অতিক্রম করিয়া মর্মমূল পর্যন্ত প্রবেশ করিতে পারিয়াছে? মতবাদের সীমা ছাড়াইয়া কি জীবনদর্শনের মর্য্যাদায় উন্নীত হইতে পারিয়াছে! ক্লাবে-হোষ্টেলে-ভোজনাগারে বা শিক্ষায়তনে এগুলি বিচার-বিতর্ক-আলোচনার বিষয় কিন্তু সাধারণ মনে কি ইহারা গভীর রেখাপাত করিতে পারিয়াছে? ইহারা সময়ে সময়ে ঝড় তোলে, বিপর্যয় আনে, সংঘর্ষ জাগায়। কিন্তু যে শান্ত, নিয়মিত বায়ুপ্রবাহ আমাদের নিঃশ্বাসগ্রহণের পটভূমিকা, আমাদের গভীরতম হৃৎস্পন্দনের নিয়ামক, ইহারা কি সেই পর্য্যায়ে পৌঁছিয়াছে? হয়ত আমাদের অনেকের মনের গতি ক্রমশঃ ইহাদেরই অভিমুখী হইতেছে, কিন্তু এই দোলায়িত চিত্তবৃত্তি কি সমাজ-মনের খাঁটি প্রতিচ্ছবি? উপন্যাসে এই জাতীয় সমস্যা আলোচনায় আর একটি বিপদ আছে Ñ ইহাতে আমাদের মননশক্তি সৃষ্টিশক্তির ছদ্মবেশ পরিয়া আত্মপ্রতারণা করে। আমাদের যে বুদ্ধি তর্ক করে, আর যে নিগূঢ়তর শক্তি সৃষ্টি করে উভয়ের মধ্যে সীমারেখা নিশ্চিহ্ন হইয়া যায়। কাজেই সত্যিকার সৃষ্টিশক্তির অনুশীলন হয় না। আমরা মতবাদের উচ্চমঞ্চে চড়িয়া ভাবি গৌরীশংকরের স্থানে উঠিলাম; মননশীলতার কোদালি দ্বারা মানবজীবনের উপরিভাগে দুই ফুট জমি খনন করিয়া মনে করি মানবচিত্তের গহনতলে অবতরণ করিলাম। কাজেই মানবজীবন লইয়া আলোচনা বৃদ্ধি পায়। কিন্তু তাহার
অন্তর-রহস্য অনাবি®কৃতই থাকে।
আজ স্বাধীনতার পর আমাদের সাহিত্যের উপর নূতন দায়িত্ব পড়িয়াছে। পাশ্চাত্য ভাবানুসরণের বাইরের পালিশের নীচে হিন্দু-মুসলমানের সত্যিকার কোন অন্তর-সত্তা আছে কি না তাহার খোঁজ লইতে হইবে। মতবাদ ও রাজনৈতিক সংঘাতই কি আমাদের সত্য ও সম্পূর্ণ পরিচয়? জলের টগ্বগে, বুদ্বুদকণ্টকিত অবস্থাই কি তাহার চিরন্তন সত্তা? এই ধাতবপদার্থ মিশ্র উষ্ণ প্রস্রবনই কি হৃদয়কুম্ভ ভরিয়া লইবার একমাত্র উৎস? সাময়িক ভাবোদ্মনাই কি হৃদয় স্পন্দনের সত্য পরিমাপক? আজ অনুচিত Ñ বৈদেশিক প্রভাবমুক্ত সাহিত্যকে এইসমস্ত প্রশ্নের সম্মুখীন হইতে হইবে।
আপনার ‘চৌচির’ ছাড়া আর দুইখানি উপন্যাসে ঠিক মুসলমান চিত্তের ছবিটি [অস্পষ্ট] মুসলমান সমাজের রীতি-নীতি, আদব-কায়দা, সমাজ ও পরিবারজীবনের বৈশিষ্ট্য, ইহার সাধারণ জীবনের গতিছন্দ, ইহার সুস্থ মনের আশা-আকাংক্ষা, উৎসব পর্বদিনের আনন্দ, সমারোহ, অধ্যাত্ম-আদর্শের উৎকর্ষ ও আকর্ষণীয়তা Ñ আজ এই সমস্তই শক্তিশালী মানব চরিত্রাভিজ্ঞ মুসলমান লেখকের বিষয় হইবার আবেদন জানাইতেছে। এই আবেদন যদি আপনার রচনায় স্থান পায় তবে এক সত্যিকার নূতন সাহিত্য গড়িয়া উঠিবে। আপনার মামুন, হাসিম, হেনা ও ‘সাহসিকা’র যৌবনরস [অস্পষ্ট] তরুণ ছাত্রবৃন্দ Ñ ইহাদের উপর কোন দেশের বা সমাজ সংস্থিতির বিশিষ্ট ছাপ নাই। ইহাদের জীবন চরিত্রের যেটুকু উদ্ঘাটিত হইয়াছে [ছিন্ন] চিত্ত-চাঞ্চল্য, একটা অজানা উন্মাদনা, একটা বস্তুর আশ্রয়হীন বায়ব্য উচ্ছ্বাস। আপনি বলিতে পারেন যে মানবপ্রকৃতি সব দেশেরই এক, এবং অধুনা ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এই একত্ব আরও দৃঢ়ীভূত হইতেছে। কিন্তু কাব্যসাহিত্যে মানব প্রকৃতির যে রসরূপ তাহা জাতীয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্য-দিয়াই সার্বভৌমত্বে উন্নীত হয়। লেখক নিজের দেশের ছবি আঁকেন; তাহা যদি যথার্থ সৃষ্টি হয় তবে তাহার মধ্যে এমন একটা চিরন্তনতা থাকে যে সকল দেশের থেকেই সেই ছবিকে আপন বলিয়া চিনিতে পারেন। ডিমের খোসার শক্ত আশ্রয়ে অন্তজ প্রাণীর প্রাণশক্তিস্ফূরণ বা রুক্ষ্ম কর্কশ বৃক্ষশাখার মধ্যে পুষ্পোদ্গমের ন্যায় জাতীয় বৈশিষ্ট্যের দৃঢ় আবেষ্ট-রেখার মধ্যেই প্রথম শ্রেণীর সাহিত্য-সৃষ্টির সার্বভৌম আবেদনের রহস্য নিহিত থাকে। জাতির মর্মকথার সর্বজনীনতার সুর ধ্বনিত হয়। যেমন শূন্যে ফুল ফোটে না, তেমনি জাতীয় [ছিন্ন] সঙ্গে অসম্পর্কিত, সদ্যোজাত ভাব-রাশির অষ্পষ্ট বাষ্পবেষ্টনীর মধ্যে উচ্চ সাহিত্য সৃষ্ট হইতে পারে না। ভবিষ্যতের সাহিত্যিককে জাতির প্রাণশক্তির উৎসমূলে, ইহার জীবন-দর্শনের গভীর অবচেতন স্তরে নামিয়া তাঁহার বিষয় অনুসন্ধান করিতে হইবে। আশা করি আপনার ন্যায় শক্তিশালী লেখক সত্যিকার যুগপ্রয়োজন নির্ধারণ করিয়া মুসলমান জীবনের এমন সমস্ত দিকের সাহিত্যিক রূপায়ণ করিবেন যে বাংলা সাহিত্যের আধুনিক অপূর্ণতা সংশোধিত হইবে ও হিন্দু-মুসলমান উভয়ের অবদানে সমভাবে পুষ্ট, উভয়ের অর্ঘ্যসম্ভারে পূজিত হইয়া সাহিত্যজননী উভয়কেই সন্তান বলিয়া নিজ ক্রোড়ে টানিয়া লইবেন এবং [অস্পষ্ট] তাহারা ভাব ও চিন্তারাজ্যে আবার এক হইবে। এই সাহিত্যিক সংযোগের স্বর্ণ-সূত্রই দেশ-ব্যবচ্ছেদের পরেও শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যের উত্তরাধিকারকে এক ও অবিভক্ত রাখিবে।
পত্রের দৈর্ঘ্যরে জন্য ক্ষমা করিবেন। আপনার সাহিত্য সাধনা জয়যুক্ত হউক ও আপনাদের সৃষ্ট সাহিত্যের ভিতর দিয়া উভয় দেশের প্রীতিপূর্ণ মানবিক সম্পর্ক নিবিড় হইয়া উঠুক, এই প্রার্থনা জানাইয়া পত্রের উপসংহার করিলাম।
ইতি
বিনীত-
শ্রীশ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
পত্র ২১
BARSHA-BANI . BENGALI ANNUAL
EDITED BY BEGUM JEHAN ARA KHAN
বর্ষবাণী
PHONE PARK 2341
98 LORD SINHA ROAD
CALCUTTA 16
11 JULY 52
শ্রদ্ধাস্পদেষু –
আপনার হুকুম তামিল করলাম!
আমার অনুরোধ রক্ষা করা এবার আপনার পালা!
Latest Qex এক্লার নেই তাই এগুলো পাঠালাম। পূরোণো ছবী পাঠালে, দেখা হলে আমায় চিন্বেন না তাই এই নতুন ছবী মধ্যদিনের পাঠালাম!
যতশীঘ্র সম্ভব এক্টি ছোট রচনা সহ ছবী চাই। ছাপা ভাই অনেক এগিয়ে গেছে তাই স্থানাভাব এবার। ২৫শের মধ্যে লেখা চাই ভাই!
ছবী গুলোর প্রাপ্তিসংবাদ দিবেন।
অনেক শ্রদ্ধা ও আদাব –
আপনাদের
জাহান-আরা খান
পত্র ২২
8B, Tarak Dutta Road
Cal-19
12.1.59
অশেষ প্রীতিভাজনেষু,
আদাব। বহুদিন চিঠিপত্র পাচ্ছিনে। চাকরি ত শেষ হলো Ñ আবার কিছু জুটলো কি? মাহে-নও-এ আবদুল কাদির সনেট সম্পর্কে একটি ভাল প্রবন্ধ লিখেছিল, তার এক তীব্র সমালোচনা ‘আজাদে’ দেখলাম। বোঝা যাচ্ছে এ তার বিরুদ্ধবাদীদের প্রচেষ্টা। আমাকেও জড়িয়েছে Ñ বলেছে আমি তার গুরু আমি পাকিস্তানবিরোধী। একটা ছোট্ট প্রতিবাদ আজাদে পাঠালাম। দেখা যাক ছাপে কিনা। এ হল সব অর্থহীন বিরোধিতা জীবনকে কিন্তু স্বাদহীন করে দেয়। অথচ এর সমাপ্তি যে শীগগিরই ঘটবে তারও আশা নেই।
আমাদের মুসলমান সমাজের এ এক সমস্যা। মন্দ নই।
ইতি কা. আ. ওদুদ
পত্র ২৩
8 B Tarak Dutta Road, Cal-19
১১.২.৫৯
অশেষ প্রীতিভাজনেষু।
আদাব। এই মাত্র সমকাল পেলাম। আপনার লেখাটা পড়ে ফেলেছি। আরো দুএকটি লেখাও পড়েছি। এবারকার সমকাল বেশ ভাল হয়েছে। কিন্তু একে সত্যকার অর্থ দিয়েছে আপনার লেখা। আপনার কলম এযুগের পাকিস্তানের সাহিত্যিক জীবনে এক
প্রাণপ্রদ ভূমিকা নিয়েছে। আশা করি প্রাণের ছোঁওয়ায় সেখানে নতুন প্রাণ জাগবে।
সাহিত্যে বেপরোয়া ভাবের মূল্যের দিকে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। যোগ্য কাজ করেছেন। এতে অনেকের মনে সাড়া জাগাবে আশা করি। কিন্তু সেই সঙ্গে একথাও ভাববার আছে যে সাহিত্যিকদের এই বেপরোয়া ভাব আরো গভীরতর ভাব থেকে উৎসারিত। সেই ভাব হচ্ছে নতুন প্রত্যয় Ñ তা যে রূপ নিয়েই আসুক। এই নতুন প্রত্যয়ের অভাবে মুসলমান আজো জাগ্লো না। আশা করি ভাল আছেন। ইতি
আপনাদের
কা. আ. ওদুদ
পত্র ২৪
8B, Tarak Dutta Road, Cal 19
24.2.59
অশেষ প্রীতিভাজনেষু।
আদাব। আপনার পত্র পেলাম। আপনার লেখাটিতে কোনো কথা আপত্তিকর ভাবে বলা হয়েছে, তা ত মনে হয়নি। তবে কেউ যদি আপত্তিকর জিনিষ ওতে আবিষ্কার করেন সে স্বতন্ত্র কথা, যেমন আবদুল কাদিরের লেখাটি নিয়ে এক ঝড় বইয়ে দেওয়া হয়েছে। সৌভাগ্যক্রমে আমার সেই ছোট্ট প্রতিবাদটি নাকি আজাদে ছাপা হয়েছে। এখনো আমার চোখে পড়ে নাই, পড়লে ওঁদের ধন্যবাদ জানাব। প্রবন্ধগুলো তৈরি করে রাখুন। হয়ত শীগগিরই একটা সুরাহা হবে। নতুন যে কাগজটির কথা বলেছেন সেটি আমার চোখে পড়েনি। ‘সমকালে’র সম্পাদক লিখেছেন তাঁর খড়ংং হচ্ছে, আর সাহায্য করার লোক পাচ্ছেন না। Ñ কাগজখানির যতখানি প্রতিষ্ঠা লাভ হয়েছে, সে তুলনায় এই ব্যাপারটা কিন্তু অদ্ভুত। Ñ করাচিতে যে দুইটি সম্মেলন হ’ল তার বিবরণ পেলে আমাকে পাঠাবেন।
কুশল কামনা করি।
ভবদীয় কা. আ. ওদুদ।
পত্র ২৫
8B Tarak Dutta Road, Cal 19
22.2.69
অশেষ প্রীতিভাজনেষু।
আপনার ‘সমাজ সাহিত্য ও রাষ্ট্র’ আমাকে পাঠিয়েছিলেন ১৩.৭.৬৮ তারিখে। কিন্তু কেমন করে যেন আমার দৃষ্টি এড়িয়ে গেছে। আজ আমার দোতলার এক ভদ্রলোক দিয়ে গেলেন। বইখানির অনেক লেখাই আমার পরিচিত, কিন্তু পূর্বে দেখিনি এমন লেখাও ঢের আছে। আপনি বইটার কথা আমাকে লিখেছিলেন, আমার ধারণা ছিল এর পূর্বে যে বড়ো প্রবন্ধসংগ্রহ বের করেছিলেন এটি তারই পুনর্মুদ্রণ। ভদ্রলোক আনলেন বলে বইটা চোখে পড়ল; নইলে হয়ত আমার দেখাই হত না।
এই বইটাও ভাল হয়েছে। ঝরঝরে ভাষায় [চার পাশের?] আগস্ট অনেক কিছুর সম্বন্ধে যে সব মন্তব্য করেছেন তা ক্ষীণজীবী নয়, বেশ খোঁচা দেয়। বইটা ভাল করে পড়ে আপনাকে লিখবো।
শহীদুল্লা সাহেব তাঁর সম্বন্ধে লেখাটি পড়েছেন কিনা জানিনা কিন্তু আধুনিকদের কিছু অবিশ্বাসও যে উপহার দিয়েছেন এর ফলে তাঁকে শ্রদ্ধা যতটা দিয়েছেন তার পরিমাণ কম নয় Ñ তার পাশেই একটি ছোট্ট বিরোধী সুর পরিমাপে যত ছোটই হোক তা তলিয়ে যাবার মতো নয়। ইতি
কাজী আবদুল ওদুদ
পু: আবার ভুলে গেলাম। বইটা উৎসর্গ করেছেন আমাকে ও আবুল হোসেন সাহেবকে। ধন্যবাদ।
Prof. Abul Fayal M.A. B.T.
Sahitya Niketan
Jubilee Road,
Chittagong (E. Pak.)

Leave a Reply
You must be logged in to post a comment.