পুরাতন খেলা

মনটাকে ঢেলে উপুড় করেছি

মন যায় কুয়োতলা

পাশের উঠোনে কাদের বৃষ্টি

বন্ধু না ফেরিঅলা?

কলসি হাঁটছে কোমর দুলিয়ে

ভাব করব না আড়ি

স্নানে চলেছেন শত সখি সনে

দেবী ভিক্ষুক বাড়ি।

কিঙ্করী মারে কলসির কানা

আহা উহু এই মন

জলে ঝাঁপ দেব, বেপাড়ার ছেলে

লুফে নেয় হরতন!

কলসি ভাঙার পুরাতন খেলা

এখন ভেতরে ফুঁসছে

মাঠের কিনারে সব জল ঢেলেছেলেটি মেয়েকে দুষছে।