ব্লন্ড চুলে সূর্য সমার্থক
হয়ে রয়েছে, টিপয় যেমন থাকে
টেবিল ঘেঁষে, সহজ এই কথাটা
ব্যক্ত করতে চাইলাম তোমাকে :
গ্রীক দেবতা জিউস যেরকম
নারীর কাছে যেতেন অসঙ্কোচে
তেমনি তোমার গম্বুজ খোঁপায়
সূর্য এসে পুনর্বাসন খোঁজে।
আসল কথা, স্বাতন্ত্র্যে কেউ নেই,
তুমি আমায় এগিয়ে দিয়ে যেই
বাড়ি ফিরবে আমার বাক্রীতি
তোমার ঘুমে তখন জাগৃতি।
লক্ষ কোরো, তোমায় আগের মতো
চরণতলে কিরীট রেখে দিয়ে
পূজা করি না, রয়েছ আপামরস্থাবর এবং জঙ্গমে, অংশত।

Leave a Reply
You must be logged in to post a comment.