সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণসভা

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম (১৯৫১ – ২০২৫) ছিলেন শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, সাহিত্য-সমালোচক, শিল্প-আলোচক, অনুবাদক। তিনি কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং বেঙ্গল ফাউন্ডেশন ট্রাস্টের সহ-সভাপতি ছিলেন। এদেশে শিক্ষার বিস্তার এবং গণতান্ত্রিক-মানবিক ধারার বিকাশে তাঁর ভূমিকা অনন্য। তাঁর কর্ম ও প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। আজীবন শিক্ষকতায় নিমগ্ন সজ্জন, মিষ্টভাষী, পরোপকারী সবার প্রিয় সৈয়দ মনজুরুল ইসলাম গত ১০ অক্টোবর আকস্মিকই অনন্তের পথে পাড়ি দিয়েছেন। তাঁর এই অকাল অন্তর্ধানে আমরা গভীরভাবে শোকাহত।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে আগামী ১৮ অক্টোবর শনিবার বিকেল ৪টায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয়েছে এক স্মরণসভার। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কথাসাহিত্যিক ও অনুবাদক মাসরুর আরেফিন, কবি ও অনুবাদক সাজ্জাদ শরিফ, চারুশিল্পী ফরিদা জামান, শিল্পসংগ্রাহক আবুল খায়ের, কবি কায়সার হক এবং প্রাবন্ধিক ফকরুল আলম।

আপনার উপস্থিতি একান্ত কাম্য।

১৮ অক্টোবর ২০২৫
শনিবার, বিকেল ৪টা
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৭
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা