তুষার দাশ
-
আলাপ
– সীমাবদ্ধ গল্পের ভেতরে থেকে জীবনের মহিমা বুঝবে না। এর জন্যে প্রয়োজন উড্ডয়ন, প্রতিকারহীন সর্বজাল ছিন্ন করা অহমিকারিক্ত এক নম্র অভিযান, অভিমান-পরিত্যাগী বেদুইনের পরম যাত্রা-পথ – বৃত্তভাঙা চাঁদের আলোর নিচে চোখ বন্ধ রাখা এক ধীমান প্রতিজ্ঞা, শূন্য হাতে শূন্য ক্রোধ শূন্য মুঠি শূন্য শোক-জাল আর বিস্তারিত অসীমের অবাধ ঠিকানা – আলো জ্বালো, আলো ফেলো…
-
না, কোনো এলিজি নয়
(বনানীর গোরস্তানে আফতাব শেষ ঘুমে চলে গেলে) আপনাকে কবরে শুইয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে কবিতা লেখার কোনো মানেই হয় না। আজ রাত থেকে আপনার কোনো বন্ধু নেই, পরিবার নেই, দায় নেই, দয়া ও মমতা আপনার চারপাশ ঘুরঘুর করলেও আর স্পর্শ করতে পারবে না কিছুতেই। হ্যাঁ মশাই, আপনাকে। আপনার স্পর্শ পাওয়া ল্যাপটপ, কিন্ডেল, সেলফোন, আইপ্যাড –…
-
আমাদের মেঘমল্লার আমাদের হাওয়াগাড়ি
কথা ছিল – বৃষ্টি আসুক বা না আসুক মেঘমল্লার হবেই ভীমসেন যোশীই গাইবেন – আকাশে মেঘ দেখে এসব আসরের কথা ভেবে নিয়ে মিলেছি সবাই কিন্তু নান্দীপাঠ হচ্ছে মৃত্যু ও দালান-ভাঙার রাজনীতিতে মেতে উঠেছে ছিন্নপত্র উড়োখই আদেখ্লেপনার পৃষ্ঠপোষক সব চামড়াসর্বস্ব মধ্যবিত্ত নিজেদের কথাই কেবল বলে যাচ্ছি শ্রোতা পাই বা না পাই – ভুলে গেছি আজ মেঘমল্লার হবে – অন্তত মেঘমল্লার শোনার কথা ছিল। প্রচণ্ড গর্জনে ফেটে পড়ল বিদ্যুচ্চমক – শুরু হলো আজ রাতের মেঘমল্লার, তোমার একার জন্যে এর চেয়ে ভালো আর কী? নির্জনে রাজনীতি নেই, স্বার্থসিদ্ধি নেই – ঘৃণা নেই – অক্ষমের আস্ফালন নেই – হাওয়াগাড়ি আমাদের উড়িয়ে নিয়ে চলেছে মিশে গেছে মেঘ-গাড়ি-মন-পাখিরা! ১২-০৬-২০০৪
-
দীর্ঘস্থায়ী ক্রন্দনের জন্যে
দীর্ঘস্থায়ী ক্রন্দনের জন্যে মানুষের লোভ আজ এতদূর এমন আগ্রাসী- সান্তনার সব পাতা ছেঁড়া হয়ে গেছে। জীবনের এতো বড়ো স্থির বৃক্ষ থেকে ঘুমের ভেতরে জেগে স্বপ্নগুলো ছুঁতে না পারার ক্রোধ ক্রমাগত তাকে সহজ নক্শা থেকে উল্লম্ফনে ক্রীতদাস হতে আজ বাধ্য করেছে। আর তাই, নদীর ঢেউয়েরা আজ তত আকর্ষক নয়, বন আর বনের কুসুম নয় ততো প্রাণপ্রিয়,…
