প্রচ্ছদ পরিচিতি

নাজমুন নাহার কেয়া একজন দৃশ্যশিল্পী – যিনি স্মৃতি, পরিচয় ও অন্তর্গত বিষয়বস্তু নিয়ে কাজ করেন। মনবুকাগাকুশো স্কলার হিসেবে টোকিওতে কাটানো পাঁচ বছর তাঁর দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছে। জাপানি নন্দনতত্ত্বের ওয়াবি-সাবি ও কিনৎসুগির দর্শনকে তিনি পুরনো ঢাকার স্মৃতির সঙ্গে মিলিয়ে বহুমাত্রিক শিল্পকর্ম নির্মাণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও টোকিও ইউনিভার্সিটি অফ দ্য আর্টস থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন। তাঁর কাজের ক্ষেত্র চিত্রকর্ম, গিল্ডিং, আলোকচিত্র, ভিডিও, অ্যানিমেশন, প্রিন্টমেকিং ও বস্ত্রশিল্প মাধ্যমে বিস্তৃত।

তিনি ১৯৮০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

প্রচ্ছদে ব্যবহৃত চিত্রকর্মটি ২০১৭ সালে অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা।

সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।