একটুখানি পানি জমতে শুরু করেছে
কাচের বাইরে কুয়াশার মেঘ।
ডিপ কালারের একটি স্বপ্ন দানা বাঁধতে শুরু করেছে।
রাত বারোটার কিছু আছে বাকি;
এই থাকা অর্থহীন নয়।
চলো, উপলব্ধি করি কুয়াশা মোড়ানো এক বাংলো বাড়ি;
যার কড়িবর্গা নেপালের সেগুনের ফাইবার পূর্ণ
এক দোআঁশ মাটির অনুবর্তী হতে চায়।
আমাদের দেহলি দরদ উথলায় যেখানে,
সেখানে এক রাত্রি কুজ্ঝটিকা
দীপশিখা জ্বালিয়েছে রাবার বাগানে।

Leave a Reply
You must be logged in to post a comment.