জীবনের ইতিকথা

আমি কার, কে আমার – না জেনেই আয়ুরা ফুরায়।

জীবনের ইতিকথা শূন্যহাতে ফোটে আর রিক্তহাতে ঝরে। অগণন

প্রাণকথা আজীবন নিরক্ষর থাকে। স্বাক্ষর হয়েও কত পাণ্ডুলিপি চিরকাল

অগ্রন্থিত আশা। কত প্রেম ব্যর্থ হয় ইচ্ছেকে উড়ালডনা দিতে। কত সাধ

স্মৃতি হয় প্রস্ফুটিত হওয়ার আগেই। কুড়িতেই বুড়ি হয় অগণন স্মৃতির

পুরাণ। সেখানে প্রত্যহ কেউ বেহালায় করুণ বিষাদ। সেখানে প্রত্যহ

কেউ পথ পথ বঞ্চনার ধুলো। চির-স্বপ্নাহত মন কী চায় তা নিজেই জানে

না। তবু পায়েহাঁটা পথ আশার নূপুর বাঁধে নিরাশার পায়।

আমি কার, কে আমার – না জেনেই আয়ুরা ফুরায়।