হাড় ও আকাশ

অইখানে হাড় পোঁতা আছে। পাড়াস না, মাড়াস না! – ‘কার হাড়

পোঁতা আছে আব্বাজান? শেয়ালের না কি শকুনের?’

অতো কথা কস্ ক্যান! যা কইচি দিলে গ্যাঁথা রাখ।

বেশি বুঝ ভালা না, ভালা না। জামানা বেজায়

খারাপ, মুস্কিল-মুসিবত কোন দিক থন আহে কহন কি

যায়? জলদি জলদি পা ফালায়্যা বাড়িত চ’ দিকি বাপ!

কার হাড় পোঁতা আছে? বাপজানে মুখ ফুট্যা সব কথা ক্যান

কয় না? মগর জানতে হইবো! মগজে লাফায় রুই ও কাতলা

কৈতর পৈখম মেলায় বহুত। দিলের দুয়ারে বাপজান

ক্যান দ্যায় ধোঁকা? মুই আন্ধা বাহে!

আঁত বিরাতে বরাত দোষে কালা বনে থাকতে রাজি না।

অইখানে কবেকার কার হাড় শুয়ে আছে – ভূতের না কি প্রেতের?

জীবাত্মার মহাদেশে মুই হাড়ের ভেতর থুন বেবাক জানমু!

ওটা কার হাড়? কোন আমলের আমলার না কি পোষমানা

গোমস্তার? না কি আমার বাবার বাবার-বাবার,

তার বাপ-গোষ্ঠী জনতার? না কি এই হাড় মুক্তির পথেরভোরের আকাশ, অন্য কোনো অজানা আকাশ….