অরুণা, গানের পাখি তুমি

অরুণা, গানের পাখি তুমি

ভুলে যাও মান-অভিমান

ধরো ইমন-ভূপালী তান

প্রাণ খুলে গেয়ে যাও গান

চোখে তোমার তারার মেলা

নাকে জ্বলে ভোরের শিশির

কানে দোলে নম্র বেলীফুল

ঠোঁটে তোমার অমৃতসুধা

ভরাকণ্ঠে বৃষ্টির কোরাস

বুকে নাচে সাগর-কল্লোল

পায়ে বাজে নূপুর নিক্কণ

কটিদেশে অজন্তা রমণী

নাভিমূলে হাসে পদ্মফুল

সারাদেহে মৃগনাভি-ঘ্রাণ

মন জুড়ে মুক্ত নীলাকাশ

চারিদিকে জাগে নবপ্রাণ

ভুলে যাও মান-অভিমান

ধরো ইমন-ভূপালী তান

প্রাণ খুলে গেয়ে যাও গানঅরুণা, গানের পাখি তুমি…