নন্দী বেতকায়

তোমরা পাহাড় থেকে নেমে এলে

সমতলে ঘাসে –

বাদুড়ের ডানা কাঁপে শব্দহীন সন্ধ্যার বাতাসে ।

তোমাদের নখে মাটি প্রতিটি আঙুলে

সামান্য সোনার ধুলো লেগে আছে অবিন্যস্ত চুলে?

উপত্যকা অন্ধকার খোলা চোখে

 অন্ধকার স্বাদ

এখন অপেক্ষা করো টিলার আড়ালে পাকে চাঁদ;

 কুহক ছড়িয়ে পড়ে; কামসঙ্গী পেয়েছে ময়ূরী

অনেকের মধ্যে একা আমি গুনি

নিরর্থক নুড়ি –

তোমরা সাগরে যাবে? নাকি সাহারায়, আমি দেখি জলাভূমি নন্দী বেতকায় ৷।