আর কয়েক গোছা ঘাস হাতে পেলেই ছেলেটা ঘরে

ফিরবে:

এমনটা ভাবতেই, সে সুদূর দিগন্তের দিকে পা বাড়াল।

দেখলাম তার সঙ্গে নদীর মতো মেয়ে সব

গান গেয়ে উঠল পাহাড়ি ঝরনার প্রগাঢ় স্রোতের সুরে:

তোমাদের দলে আজ আমি তবু শামিল হয়েছি –

ক’খানা গান শুনবার মুগ্ধ ইচ্ছা মনে!

আঘাতে ভয়ে ক্ষোভে রিরংসায় এ-পাড়ার

সমস্ত যুবকের বাড়ি-ঘর তছনছ ছন্নছাড়া

আসন্ন আত্মহত্যার উৎসবে

আর কত প্রিয় মুখ যে যোগ দেবে।

দীপ নিভে গেলে একটুকরো সংহত আকাশ সে আমাকে

দেখাবে বলেছিল-

সেই থেকে হলুদ ফড়িঙগুলো কিছুতেই পিছু ছাড়ছে না।