টোকি ও থেকে রাসবিহারী বসুর একান্ত সচিব

বাংলার বিপ্লবী রাসবিহারী বসু জাপানে এসেছিলেন মাথার ওপর ঝুলে থাকা ব্রিটিশ ভারতের গ্রেফতারি পারোয়ানা নিয়ে। ১৯১১ সালের ডিসেম্বর মাসে ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর সংগত কারণেই আÍগোপনে থাকতে হয়েছিল বিংশ শতাব্দীর সূচনালগ্নের সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে জড়িত বিশিষ্ট এই ব্যক্তিত্বকে। বড়লাটকে হত্যার অপরাধে অভিযুক্তদের মধ্যে একে-এক এগারোজন পুলিশের হাতে ধরা পড়লেও গ্রেফতার এড়িয়ে আÍগোপন-অবস্থায় থেকে যান রাসবিহারী বসু এবং সেই আÍগোপন থেকেই ১৯১৫ সালের জুন মাসে পি এন ট্যাগোর ছদ্মনাম গ্রহণ করে জাপানে এসে তিনি উপস্থিত হন।

সেটি ছিল প্রথম মহাযুদ্ধের তীব্রতা বৃদ্ধির সময়, যে-বিশ্বযুদ্ধে জাপান ছিল ব্রিটেনের মিত্র দেশ। ফলে পি এন ট্যাগোর নামের সেই ভারতীয়ের জাপান সফরের উদ্দেশ্য সম্পর্কে জাপানের কর্তৃপক্ষকে নিশ্চিত করতে পারার যুতসই এক পথ সম্পর্কে পলাতক বিপ্লবীকে আগে থেকেই চিন্তাভাবনা করে নিতে হয়েছিল। ১৯১৫ সালের শুরুর দিকে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সম্ভাব্য জাপান ভ্রমণের প্রস্তুতি সম্পর্কে অনেককে অবহিত করেছিলেন। বাংলার সেই পলাতক বিপ্লবীও সে-রকম এক সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে ব্রিটিশ ভারতের পুলিশবাহিনীর পেতে রাখা জাল সহজেই এড়িয়ে গিয়ে জাপানে এসে উপস্থিত হয়েছিলেন এবং বানোয়াট বংশপরিচয় ট্যাগোরের সূত্র ধরে নিজেকে জোড়াসাঁকোর সেই বিখ্যাত পরিবারের সদস্যই শুধু নয়, একই সঙ্গে বিশ্বকবির একান্ত সচিব পরিচয় দিয়ে কবির ভ্রমণের ব্যবস্থা করার জন্য জাপানে তার আগমন Ñ সে-রকম এক বার্তা জাপানি কর্তৃপক্ষের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দিয়েছিলেন।

প্রথম মহাযুদ্ধে জাপান যেহেতু ছিল ব্রিটেনের মিত্র দেশ, ফলে যুদ্ধ চলাকালীন সময় ও পরবর্তী কয়েক বছর খুব-একটা যুতসই অবস্থা নিজের জন্য রাসবিহারী বসু যে তৈরি করে নিতে পেরেছিলেন, তা কিন্তু নয়। তবে অনেকটা সেই সময়েই জাপানের চরম দক্ষিণপন্থি জাতীয়তাবাদী নেতা এবং রাজনীতিতে গুপ্তহত্যা ওপেশিবলের প্রভাবে পরিপূর্ণভাবে আস্থাশীল মিৎসুরো তয়ামার সংস্পর্শে তিনি আসেন এবং উভয়েই তাঁরা একের জন্যে অন্যের প্রয়োজনীয়তার বিষয়টি ভালোভাবে বুঝে নিতে সক্ষম হন। সেই সখ্য আরো গভীরে যাওয়ার সময় প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে মারাÍক অর্থনৈতিক সংকটের মুখোমুখি এসে জাপানকে দাঁড়াতে হয়। পাশাপাশি আবার রুশ-বিপ্লব-পরবর্তী সময়ের নতুন এক মাথাব্যথাও জাপানের নেতৃত্বকে সম্ভাব্য পরবর্তী সংকট সম্পর্কে ভাবিয়ে তুলে।

জাপানে ততদিনে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের অর্থনৈতিক মন্দার ব্যাপক প্রভাব ছড়িয়ে পড়া থেকে সমাজতান্ত্রিক মতাদর্শের বিস্তার ক্রমশ প্রকট হয়ে দেখা দিয়েছিল, যা কিনা দক্ষিণপন্থিদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তখন। সমাজতান্ত্রিক মতাদর্শের আন্তর্জাতিক আবেদনের বিপক্ষে নিজস্ব এক আন্তর্জাতিক অবস্থান গড়ে নেওয়ার ভাবনাচিন্তা ও সেই সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে যোগ দিয়েও যুদ্ধের ভাগবাটোয়ারা-সংক্রান্ত অসন্তুষ্টি থেকে ক্রমশ ব্রিটিশবিরোধী অবস্থানে সরে-আসা সেই সময়ের জাপানের জন্য আন্তর্জাতিক সহায়কগোষ্ঠীর প্রয়োজনীয়তা দেখা দেয়। তারই ফলে বিগত শতাব্দীর তিরিশের দশকের শুরুতে তয়ামা মিৎসুরোর সক্রিয় উদ্যোগে গড়ে ওঠে গ্রেট ইস্ট এশিয়া সোসাইটি, পরবর্তীতে যা কিনা পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে জাপানের আগ্রাসনের মুখে সেই আগ্রাসনকে যুক্তিসংগত করে তোলার উদ্দেশ্য নিয়ে গ্রেটার ইস্ট এশিয়া কো-প্রোসপারিটি স্ফিয়ার নামে আÍপ্রকাশ করে।

বলাবাহুল্য, জাপানের সহায়তায় ভারতকে ব্রিটেনের দখলমুক্ত করার উদ্যোগে জাপানে অবস্থানকারী ভারতীয়দের মধ্যে নেতৃস্থানীয় ভূমিকা পালন করা ছাড়াও জাপানের ঔপনিবেশিক স্বপ্নকে যুক্তিসংগত করে তোলার প্রচারধর্মী সেই সংগঠনেরও অগ্রণী ভূমিকা রাসবিহারী বসু পালন করেছিলেন, তাঁর নিজের জন্য যা কিনা রাজনৈতিক সাফল্যের সোপান হয়ে দাঁড়ায়। একসময়ের সন্ত্রাসবাদী বিপ্লবীর পরবর্তী জীবনের রাজনৈতিক সেই উচ্চাভিলাষ ততদিনে তাঁকে বৈবাহিক বন্ধনের সূত্রে টোকিওর শিনযুকু এলাকার নাকামুরাইয়া রেস্টুরেন্টের হেঁসেল থেকে উদ্ধার করে ঠেলে দিয়েছিল আন্তর্জাতিক এক প্রতিযোগিতার একবারে সামনের সারিতে, যে-সূত্রে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আগমনের পূর্ব পর্যন্ত ভারতের স্বাধীনতা-আন্দোলনের ভিন্নমুখী সেই স্রোতের নেতৃত্ব তিনি গ্রহণ করেছিলেন।

রাজনীতির আন্তর্জাতিক প্রেক্ষাপটে আবির্ভাব হওয়া সে-রকম এক ব্যক্তির একান্ত সচিবের যে-প্রয়োজন তা অবশ্য সহজেই অনুধাবন করা যায়। অনেকটা যেন সে-রকম এক শূন্যস্থান পূরণ করার জন্যেই ১৯৩৫ সালে জাপানে এসে উপস্থিত হয়েছিলেন পারিবারিক সূত্রে দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত সিঙ্গাপুরের এক ব্যবসায়ী-পরিবারের তরুণ সন্তান ভেলাইয়াপ্পা চোকালিঙ্গম। মূলত ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করার জন্য জাপানে তার আগমন হলেও অল্পদিনের মধ্যেই উত্তাল সেই সময়ের চোরাবালি তাকেও টেনে নিয়ে যায় রাজনীতির একেবারে সামনের কাতারে এবং তেইশ বছর বয়সী তরুণকে তার প্রতিভা, শিক্ষাগত যোগ্যতা এবং সর্বোপরি দেশপ্রেমের কারণেই রাসবিহারী বসু বাছাই করে নেন নিজের একান্ত সচিব হিসেবে। সেই থেকে জীবনের উত্থান-পতনের বিচিত্র পথ ধরে মাত্র কিছুদিন আগে নব্বই বছরে পদার্পণ করেও এখনো সক্রিয় রয়েছেন ঘনিষ্ঠজনদের সকলের কাছে চাক নামে পরিচিত এই জাপানপ্রবাসী ভারতীয়।

লেখাপড়া করার উদ্দেশ্য নিয়ে ১৯৩৫ সালে সেই যে তাঁর জাপানে আগমন, তারপর থেকে এই দেশেই তিনি স্থায়ীভাবে কাটিয়েছেন জীবনের দীর্ঘসময়। আজও তিনি টোকিওপ্রবাসী সবচেয়ে দীর্ঘায়ু ভারতীয় হিসেবে অনেকের কাছে পরিচিত। নভেম্বরের শেষ সপ্তাহে বন্ধু আর পরিচিতজনরা সমবেত হয়েছিলেন তাঁর নব্বইতম জন্মদিনের অনুষ্ঠানে। দীর্ঘায়ু সেই জাপানপ্রবাসী ভারতীয়র জীবনের বিচিত্র সেই অভিজ্ঞতার কথা শোনার জন্য কালি ও কলমের পক্ষ থেকে এক দুপুরে টোকিওর প্রেসক্লাবে মুখোমুখি হই সবার প্রিয় আমাদের সেই চাক সাহেবের। তাঁর নিজের মুখেই শুনুন বর্ণাঢ্য সেই জীবনের কথা :

‘জাপানে আমি আসি ১৯৩৫ সালে। আমার পরিবার সিঙ্গাপুরে বসতি গড়ে নিলেও দক্ষিণ ভারতে তাদের ব্যবসা বেশ বিস্তৃত ছিল। ফলে মোটামুটি এমন সচ্ছল পরিবারে আমার জন্ম, উচ্চশিক্ষার জন্য যে-পরিবারে পুরুষ সদস্যদের অনেকেই তখন বিলেতে পাড়ি জমাতেন। আমি কিন্তু উলটো পথে জাপানে চলে আসি। সিঙ্গাপুরের লোকজনের কাছে জাপান তখন প্রাচ্যের বিলেত নামে পরিচিত ছিল এবং আমার বাবাও চেয়েছিলেন যে, জাপানে ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া শেষ করে দক্ষিণ ভারতে পারিবারিক ব্যবসার নতুন একটি সম্ভাব্য দিক বিদ্যুৎ-উৎপাদনের হাল আমি যেন ধরি। আমি নিজেও তখন জাপান সম্পর্কে আগ্রহবোধ করেছিলাম। ফলে জাপানে এসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি লেখাপড়া শুরু করি।

১৯৩৫ সালে যখন আমি জাপানে আসি তখন কিন্তু কেবল জাহাজে চেপেই এই দেশে আসা সম্ভব ছিল। ফলে আমিও সিঙ্গাপুর থেকে জাহাজে চেপে বেশ কয়েকদিনের নৌভ্রমণশেষে নাগাসাকি বন্দরে এসে উপস্থিত হই। জাপানের দিকে চোখ মেলে তাকিয়ে অবাক হওয়ার পালা কিন্তু আমার সেই থেকে শুরু, যে-বিস্ময়ের ভাব সত্তর বছর পর আজও কেটেছে কিনা, তা নিশ্চিত করে বলা আমার পক্ষে সম্ভব নয়। নাগাসাকি স্টেশনে নেমে শুরুতেই আমি অবাক হয়েছিলাম এদেশের লোকজনের পোশাক দেখে। প্রাচ্যের দেশ হওয়া সত্ত্বেও রাস্তায় চোখে-পড়া পুরুষদের প্রায় সকলের পরনে ছিল ধোপদুরস্ত বিলেতি পোশাক। সে-রকম পোশাকে জাপানিদের দেখে এ কারণেই মনে কিছুটা স্বস্তি আমি পেয়েছিলাম যে, ইংরেজিতে অন্তত কথা বলার সুযোগ আমি পাব। জাপানি ভাষার জ্ঞান তখন পর্যন্ত আমার মাত্র একটি কিংবা দুটি বাক্যে সীমিত। ইংরেজিতে কথা বলতে পারব, সেই চিন্তা থেকে, স্টেশন কোথায় আছে Ñ ইংরেজি ভাষায় তা কয়েকজনকে জিজ্ঞেস করতেই বেশ বড় রকমের হোঁচট কিন্তু সেই প্রথম যাত্রায় আমাকে খেতে হয়। চালচলনে সাহেবিয়ানা থাকলেও ভাষার দিক থেকে এরা দেখছি আগাগোড়া স্বদেশী! এক বর্ণ ইংরেজি জানে সে-রকম কারও দেখা জাপানে প্রথম দিনে অনেক চেষ্টা করেও আমি খুঁজে পাইনি।

যা হোক, অনেক কষ্ট করে স্টেশনের পথ খুঁজে পেয়ে শেষ পর্যন্ত ট্রেনে চেপে টোকিওতে এসে আমি উপস্থিত হই। শুরুতে যেখানে আমি উঠেছিলাম সেটি হচ্ছে এখনকার শিনযুকুর কাছাকাছি এক জায়গা। পরে অবশ্য স্থায়ী আবাসন আমার হয়। লেখাপড়া শুরুকরার প্রায় বছরখানেক পর ঘটনাক্রমে কয়েকজন ভারতীয়র সঙ্গে আমার দেখা হয়, যারা এক সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ আমাকে সেদিন জানিয়েছিলেন। সেটি ছিল ভারতের স্বাধীনতা-প্রত্যাশার সঙ্গে আমার প্রথম সংযোগ, যা আমাকে পরবর্তীকালে রাসবিহারী বসুর সংস্পর্শে নিয়ে যায়।

সিঙ্গাপুরে থাকাকালীন সময়েই ভারতের স্বাধীনতা-সংগ্রাম সম্পর্কে কিছু কিছু আমি অবহিত হতে পারি। তবে সেটি ছিল শুধুমাত্র অস্পষ্ট কিছু ধারণা এবং ভারত যে আমার নিজেরও দেশ সেই ভাবনা কিন্তু সিঙ্গাপুরে ততটা গভীরভাবে কখনোই আমাকে আলোড়িত করেনি। জাপানে অবশ্য ভারতীয়দের এরকম নিয়মিত বৈঠকে যোগদান আমাকেও শেষ পর্যন্ত টেনে নিয়ে যায় নিজের পূর্বপুরুষের দেশ ভারতের অনেক কাছে।

আমার ঠিক জানা নেই, কী কারণে রাসবিহারী বসু আমাকেই তাঁর একান্ত সচিব হওয়ার যোগ্য মনে করেছিলেন। হতে পারে টোকিওর যথেষ্ট পরিচিত ও নেতৃস্থানীয় কোগিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া এবং সিঙ্গাপুরপ্রবাসী ভারতীয় হওয়া সত্ত্বেও ভারতের স্বাধীনতা সম্পর্কে আমার উৎসাহ তাঁকে আকৃষ্ট করে থাকবে।

জাপানে তখন এক হাজারেরও বেশি ভারতীয় নাগরিকের সমাবেশ ছিল, যাদের অধিকাংশই ছিলেন ব্যবসায়ী সম্প্রদায়ের লোকজন। ভারতের স্বাধীনতা-প্রত্যাশায় বিশেষ তেমন আগ্রহ এরা কখনোই দেখাননি। বলা যায়, আমরা মুষ্টিমেয় কয়েকজন ভারতীয়ই প্রচণ্ড উৎসাহ নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় জাপানের সামরিক বাহিনী অগ্রসর হতে থাকার মুখে আমাদের কাছেও নির্দেশ আসে পূর্বমুখী পথে এগিয়ে যাওয়ার। প্রথমে আমরা যাই সায়গন এবং সেখান থেকে সিঙ্গাপুর হয়ে ব্যাংকক। ওই পুরো সময়জুড়ে অব্যাহত থাকে জাপানের চমকপ্রদ সামরিক অগ্রাভিযান। রাসবিহারী বসুর দায়িত্ব ছিল জাপানের রাজকীয় সামরিক বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে তাদের সবরকম নির্দেশ আমাদের কাছে পৌঁছে দেওয়া।

তবে পূর্বমুখী পথে অগ্রসর হওয়ার পর আমরা কিন্তু প্রথমবারের মতো ভারতের স্বাধীনতা-প্রত্যাশীদের মধ্যে বিভেদের অস্তিত্ব খুঁজে পাই। আমরা যারা জাপান থেকে সেইসব অঞ্চলে গিয়ে নেতৃত্বে বসেছিলাম, স্থানীয় ভারতীয়রা ঠিক সহজভাবে তাদের গ্রহণ করতে পারেননি। তাদের দৃষ্টিতে আমরা যেন অনেকটা ছিলাম জাপানের অনুচর, জাপানি প্রভুদের আজ্ঞাকায়েমে যারা সদা সচেষ্ট। অন্যদিকে আবার উলটোভাবে জাপানের সমর-নেতৃত্বের কাছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারতীয়দের ততটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। ফলে জাপানি নেতৃত্ব আমাদের সঙ্গেই যাবতীয় আলাপ-আলোচনায় মিলিত হয়ে সবরকম সিদ্ধান্তগ্রহণে স্বচ্ছন্দ অনুভব করে আসছিল। উভয়পক্ষের এরকম বিপরীতমুখী আচরণ নিশ্চিতভাবেই আরো বাড়িয়ে দেয় ভারতীয়দের দুই পক্ষের সেই বিভাজন।

বলা যায়, অনেকটা সে-রকম এক পরিবেশে নেতাজি সুভাষ বসুর আগমন এবং নেতৃত্বগ্রহণ বিভেদের সেই বীজকে অঙ্কুরিত হওয়ার আগেই বিনষ্ট করে দিতে সহায়ক হয়েছিল। নেতাজির হাতে নেতৃত্ব তুলে দেওয়ার অল্পদিনের মধ্যেই রাসবিহারী বসু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য টোকিওতে তাঁকে ফিরিয়ে নেওয়া হয়। আমি ভেবেছিলাম এবারে হয়তো একান্ত সচিবের তাঁর কোনো দরকার হবে না এবং আমিও দায়িত্ব বুঝিয়ে দিয়ে যুদ্ধে যোগ দিতে পারব। তবে জাপানি কর্তৃপক্ষ আমাকেও টোকিও যাওয়ার নির্দেশ দিলে রাসবিহারী বসুর মালামাল ও দলিলপত্র বহন করে জাহাজে চেপে আমি টোকিও ফিরে আসি। যুদ্ধের মোড় ততদিনে আবার ঘুরতে শুরু করেছে এবং টোকিওতে বসবাসও হয়ে উঠছে যথেষ্ট বিপজ্জনক। বিমান-হামলার সাইরেন তখন টোকিওর জীবনের নিত্যসঙ্গী। চারবার নিজে আমি বোমা-হামলার মাঝে প্রায় পড়ে যাচ্ছিলাম। অনেকটা সৌভাগ্যক্রমেই তা থেকে আমি রক্ষা পাই। এদিকে রাসবিহারী বসুর অসুখ ক্রমশ মারাÍক আকার নিতে থাকায় নতুন এক কাজে আমাকে নিয়োগ করা হয়, যা হচ্ছে জাপানের যুদ্ধকালীন বেতার সম্প্রচারে তামিল ভাষার বেতার অনুষ্ঠানে অংশ নেওয়া। যুদ্ধকালীন সময়ের সেই বেতার অনুষ্ঠানের সবটাই ছিল প্রচারমুখী। তবে আমার জন্য যুদ্ধের সেই সংযমের দিনগুলোতেও ভালো উপার্জনের পথ তা তৈরি করে দিয়েছিল। বেতার সম্প্রচারের সঙ্গে যুক্ত থাকায় কঠোর নিয়ন্ত্রণের সেই দিনগুলোতে বাড়তি কিছু সুবিধাও তা আমার জন্য এনে দেয়।

যুদ্ধের শেষটা রাসবিহারী বসু দেখে যেতে পারেননি। নিজের স্বপ্নের সেই অপমৃত্যু তাঁকে যে প্রচণ্ড নিজ-ইচ্ছায় ভারতের স্বাধীনতা-সংগ্রামে অংশ নিলেও জাপানের কাছে আমার সেই প্রত্যাশায় চির ধরতে খুব বেশি সময় কিন্তু লাগেনি। সিঙ্গাপুরে যেমন দেখেছি, কিছু কিছু লোকজন শুরুতে জাপানি বাহিনীকে স্বাগত জানালেও জাপানি সৈন্যদের আচরণ আর চালচলনে অল্পদিনেই তারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। জাপানি সৈন্যদের অনেকেই পল্লি অঞ্চলের হওয়ায় দৈনন্দিন জীবনের বৈভবের আকর্ষণ এড়িয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। ফলে মুক্তিদাতা হিসেবে একসময় যাদের স্বাগত জানানো হয়েছিল, তাদেরকেই আমি দেখেছি স্থানীয় লোকজনের কাছ থেকে গায়ের জোরে ঘড়ি ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিতে।

যুদ্ধের সমাপ্তি নতুন এক অনিশ্চিত অবস্থা আমার জন্য নিয়ে আসে। জাপানের জন্য সেই সময়টি ছিল পরাধীনতার সময়, আমার নিজের জন্য যা হয়ে দাঁড়ায় উৎকণ্ঠার মুহূর্ত। তবে ভাগ্য আমার ভালো বলতে হবে, সে-রকম একসময়ে হঠাৎ করে পত্রিকায় জাপানি-ইংরেজি ভাষায় পারদর্শী দোভাষীর সন্ধান চাওয়ার বিজ্ঞাপন দেখে আমি আবেদনপত্র পাঠিয়ে দিই এবং অনেকটা অপ্রত্যাশিতভাবে চাকরিও আমার জুটে যায়। এবারে যাদের সঙ্গে আমার কাজ তারা সবাই হচ্ছেন দখলদারি প্রশাসনের সঙ্গে সম্পর্কিত মার্কিন নাগরিক। কিছুটা ভয় মনে যে ছিল না, তা কিন্তু নয়। দখলদারি প্রশাসন যুদ্ধে সহযোগিতা করে যাওয়া জাপানিদের খোঁজ নিতে থাকার মুখে আমার মতো বিদেশীদের সম্পর্কে জানার সময় শুরুতে তাদের হয়নি। তবে প্রায় বছরখানেক পর একসময় ঠিকই আমার ডাক এসে উপস্থিত হয়। দোভাষী হিসেবে কাজ করার সুবাদে ততদিনে অবশ্য যুক্তরাষ্ট্রের অনেকের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার গড়ে উঠেছিল এবং সে-রকম সংযোগের কারণেই একবারের জেরার পর আমি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হই।

চাকরি সম্পর্কে আমার আগের উৎসাহে ততদিনে অবশ্য ভাটা পড়েছে। ফলে আমার এক মার্কিন বন্ধু একসময় একসঙ্গে ব্যবসা করার প্রস্তাব দিলে বলা যায় প্রায় সঙ্গে সঙ্গেই তা আমি গ্রহণ করি। সেই থেকে সাফল্যের আরেক সোপান ধরে সেই যে আমার এগিয়ে যাওয়া, সেটিই কিন্তু শেষ পর্যন্ত আজকের এই গন্তব্যে আমাকে নিয়ে এসেছে। এর মধ্যে অবশ্যই আছে ভাঙা-গড়ার আরো অনেক নানা কাহিনী। তবে বিষয়বস্তুর দিক থেকে তা ভিন্ন ধরনের হওয়ায় অন্যদিনের জন্য রাখা থাকল সেই অধ্যায়।

সবশেষে আরেকটি যে-কথা না বললেই নয়, তা হচ্ছে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রসঙ্গ। নেতাজির সঙ্গে কাজ করার সুযোগ আমার না হলেও খুব কাছ থেকে তাঁকে আমি দেখেছি। বলিষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন তিনি। তবে তাঁর মৃত্যুকে ঘিরে নানারকম কিংবদন্তি গেঁথে নেওয়ার যে-প্রয়াস, তার সবটাই আমার কাছে কেমন ছেলেখেলা বলে মনে হয়। আচ্ছা, বলুন তো, নেতাজি যদি বেঁচেই থাকতেন তাহলে আÍগোপনে গিয়ে তাঁর লাভটা ছিল কোথায়? অথবা কেউ যদি তাঁকে অপহরণ করে আটকে রাখত, সেখানেই বা সেই আটককারীর ফায়দাটা কী ছিল?’ (টোকিও, জানুয়ারি ২৯, ২০০৫) ৎ

বৈদ্য রোগী সংবাদ

সঞ্জীব চট্টোপাধ্যায়

ডাক্তারবাবু কি আছেন?

সামনেই বসে আছি, বলুন কী হয়েছে?

আমি বলব কী! বলবেন তো আপনি। হাজার সাতেক গলিয়ে দিয়েছেন। কেমন দেখছেন আমাকে। মানে আউটওয়ার্ড লুক।

ভালোই তো দেখছি। বেশ হৃষ্টপুষ্ট, উজ্জ্বল। অসুস্থ বলে তো মনেই হচ্ছে না।

হৃষ্টপুষ্ট দেখছেন, তাই না! তাহলে শুনুন, কী কী পরে আছি। প্রথম লেয়ার তো চামড়া Ñ ভগবানের দেওয়া। মানুষ সঙ্গে করেই আনে এই হোল্ড অল। ভেতরে আপনাদের ক্যাপিট্যাল।

তার মানে! আমাদের ক্যাপিট্যাল!

বুঝলেন না, সবই তো আপনাদের নেড়েচেড়ে খাওয়ার জিনিস। খাদ্য আর খাদক।

সে আবার কী! হোয়াট ডু ইউ মিন! আমরা খাদক?

আহা! আপনারা কি আর বাঘের মতো হালুম-হুলুম করে খাবেন? আপনাদের একটা প্রোফেশানাল এথিক্স আছে। বড় প্লেট, ছোট প্লেট, কাঁটা, চামচ, ছুরি, ন্যাপকিন, স্যালাড, একটু একটু করে, গল্প করতে করতে, ফিনিশ। হাড় কখানা পড়ে রইল। বিল, বিল! বিল দেবে পরিবার-পরিজন। অপারেশানের সময় ডাক্তারবাবুরা কেন সন্ত্রাসবাদীদের মতো মুখোশ পরে থাকেন, জানেন?

না। আপনার ব্যাখ্যাটা শুনি।

রোগী টেঁসে গেলে যাতে চিনতে না পারা যায়। তাই ওই মাস্ক! যে কথা বলছিলুম Ñ হৃষ্টপুষ্ট। ভগবানদত্ত চামড়ার জ্যাকেটের তলায় যা আছে সব আপনাদের, লিভার, পিলে, গলব্লাডার, হার্ট, কিডনি, লাংস, বেকার অ্যাপেনডিক্স, ল্যারিংস, ফ্যারিংস, স্টম্যাক, কোলন, সেমিকোলন, এমনকী ফুলুস্টপ। সব আপনাদের সম্পত্তি। যেটায় হাত দেবেন ঝনঝন টাকা। আমাদের কাজ হলো দেহের ব্যাগে বয়ে বেড়ান। শুনুন, শীতকালে আমি একটু হৃষ্টপুষ্ট হই। প্রথমে একটা গেঞ্জি, তার ওপর একটা উলিকট, তার ওপর একটা হাতকাটা সোয়েটার, তার ওপর একটা জামা, তার ওপর একটা ফুল স্লিভ। একে কী বলে জানেন?

না।

একে বলে পেঁয়াজ। আমি নিচে থেকে ওপরে উঠেছি। আপনি এইবার ওপর থেকে নিচে নামুন। পেঁয়াজের খোসার মতো ছাড়াতে থাকুন। ফুল স্লিভ খুলে নিন, জামা ছাড়িয়ে দিন। একে একে এগিয়ে যান। আদি, অকৃত্রিম একটি কঙ্কাল। পাঞ্জাবি কঙ্কাল হলে হাড় হতো মোটা মোটা। এ চা-চানাচুর-খাওয়া মধ্যবিত্ত বাঙালি কঙ্কাল। প্যাঁকাটির খাঁচা। সেই খাঁচায় বসে আছে শুকপাখি, সারাজীবন কপচে গেলুম। আচ্ছা বলতে পারেন, আমি এত কথা বলি কেন? যখন কেউ নেই, তখন নিজের সঙ্গেই বকবক করি।

ও নিয়ে ভাববার কিছু নেই। অনেকেরই ওই অভ্যাস থাকে। নিজের সঙ্গে কথা বলে।

সে যে-বলে বলুক। আমার প্রবলেম অন্য।

এর মধ্যেও প্রবলেম!

আজ্ঞে হ্যাঁ, প্রবলেম। আমি এল আই সি-র এজেন্ট ছিলুম। পলিসি আমি করব না। সারাদিন কেবল বলে যাচ্ছি, একটা পলিসি খোলো না, একটা পলিসি। সারাদিন এই ঝুলোঝুলি সহ্য করা যায়! মেরে তাড়াব, কী কেটে পড়ব, সে উপায়ও তো নেই। যে বলছে সেও আমি, যে শুনছে সেও আমি।

ঘুমের ওষুধ দিয়েছিলুম, খাচ্ছেন না?

ভয়ে খাচ্ছি না।

কীসের ভয়! হালকা ওষুধ। হ্যাংওভার হবে না, মরে যাওয়ারও ভয় নেই।

তাহলে শুনুন। প্রথম প্রথম বেশ কাজ হয়েছিল। সারারাত স্বপ্ন দেখতুম, চলে গেছি তাহিতি দ্বীপে। সুন্দরী একদল মেয়ে ওদের পোশাকে। আমি তাড়া করছি, আর ওরা ছুটে ছুটে পালাচ্ছে। কোথা দিয়ে যে রাতটা কেটে যেত!

তবে! কেমন ওষুধ দিয়েছি বলুন! এই বয়েসে কী আনন্দ!

দাঁড়ান, এখনো আমি শেষ করিনি! এইবার আপনি কৃপা করে কিছু ফ্রি স্যাম্পল দিলেন।

কৃপা বলে কেন লজ্জা দিচ্ছেন? সেবাই ধর্ম। আজ আরো কিছু দোবো।

নাঃ, নাঃ, একেবারেই না। ওই ফ্রি স্যাম্পলে আমার স্বপ্ন উলটে গেছে।

গণেশ উলটে যায় শুনেছি, স্বপ্ন কী করে ওলটায়?

শুনুন তাহলে, ফ্রি স্যাম্পলে যে স্বপ্ন এলো, দেখি, আমাকে তাড়া করেছে।

করতেই পারে, এক রাত আপনি সুন্দরীদের তাড়া করবেন, আরেক রাতে তারা আপনাকে তাড়া করবে।

ধুর মশাই, সে হলে তো মামলা মিটেই যেত। তাড়া করে মানুষখেকো ক্যানিবলে। রংমাখা, বিকট চেহারা, উলঙ্গ, ঢাক-ঢোল বাজিয়ে, ছুরি-কাটারি নিয়ে তেড়ে আসছে Ñ এবার ব্যাটা তোকে খাব। ডাক্তার, ফ্রি স্যাম্পলে আর প্রয়োজন নেই। এই বয়সে সারারাত আর জঙ্গলে জঙ্গলে ছুটতে পারব না।

আপনি ফলটল একটু বেশি করে খান তো, বেশ ভালো করে ধুয়ে একেবারে খোসাসুদ্ধ। এই বয়সে মিনারল্স, ভিটামিন্স খুব দরকার। আপনার যে-ফল প্রিয় সেই ফলই খান। ভালো করে ধুয়ে কচকচ করে খোসাটোসা সমেত। খোসাটাই তো সব। কোন ফল আপনার প্রিয়?

নারকোল।

নারকোল?

ইয়েস, নারকোল, কোকোনাট। আচ্ছা, আমার ডানপায়ে ভীষণ একটা ব্যথা। শুলে আরো বেড়ে যায়। সকালে বিছানা থেকে নেমে বহুক্ষণ কসরত করতে হয়। কী করা যায়?

কিস্যু করার নেই। এ হলো বার্ধক্য। ওল্ড এজ।

আপনার ভুল হচ্ছে ডাক্তার, ডায়গনিসিস ঠিক হলো না।

কেন? কী ভুল হলো, আপনার বয়েস হয়নি?

অবশ্যই হয়েছে, তবে ডানপাটার যে-বয়েস, বাঁ-টারও সেই বয়েস। দুটোকে নিয়েই আমি জন্মেছি। তাহলে বাঁ-পায়ে কোনো ব্যথা নেই কেন? টোট্যালি ফিট। অতএব আপনি যা বললেন তা যথার্থ নয়। কেন এসেছি জানেন Ñ নতুন তিনটি উপসর্গ দেখা দিয়েছে।

বলে ফেলুন।

গত তিনদিন হলো মাথাটা ভার হয়ে আছে, সাইনাস নষড়পশবফ আর আমার ধিঃবৎড়িৎশং কাজ করছে না। ঈযড়শবফ।

তিনটেই আমার হাতের বাইরে। সোজা চলে যান কোনো ঢ়ষঁসনবৎ-এর কাছে।

কিন্তু আপনাকে যে একবার উঠতে হবে। একবার যেতে হবে আমাদের বাড়িতে।

কেন?

লকারের তালাটা খুলতে পারছি না। ওর মধ্যে আমার যথাসর্বস্ব। চেকবই টেকবই সব।

তা আমি কী করব? তালা-সারাইঅলাকে ডাকুন।

আজ্ঞে না, এটা আপনার কেস, চাবিটা আমার নাতি গিলে ফেলেছে। মনে হচ্ছে গলার কাছে আটকে আছে।

সে কী! চলুন দেখি। আচ্ছা চেকের কথায় মনে পড়ে গেল, বলতে সংকোচ হচ্ছে তবু বলি। একটা চেক দিয়েছিলেন, মনে আছে!

খুব আছে।

আজ্ঞে, সেটা নড়ঁহপব করেছে।

তাহলে বলি ডাক্তার, যেসব রোগের চিকিৎসার জন্যে ওই চেক, সেই রোগগুলোও সব নড়ঁহপব করেছে।

বৈদ্যনাথ নমস্তুভ্যং নাশিতাশেষ মানব;

ত্বয়ি বিন্যস্তভারোয়ং সুষুপ্তঃ স্বয়মন্তকঃ ॥

হে বৈদ্যনাথ, চিকিৎসকসম্রাট, হে অগণিত মানুষের প্রাণসংহারকর্তা, আপনাকে প্রণাম, কারণ, আপনার ওপর সমস্ত দায়িত্ব অপর্ণ করে স্বয়ং যমরাজ এখন সুখনিদ্রায় মগ্ন।

Doctor, doctor! I feel I am a goat

Hwo long have you been like this?

Since I was a kid.

Doctor, doctor! I am at deathÕs door!

Dont worry Ñ I will pull you through.