প্যারিস থেকে ফ্রাঁস ভট্টাচার্যের সাক্ষাৎকার

মাদাম ফ্রাঁস ভট্টাচার্য অনুবাদের মতো শ্রমসাধ্য সৃজনশীল কাজটি করে আসছেন ৩৫ বছর ধরে। ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট কবি ও লেখক প্রয়াত লোকনাথ ভট্টাচার্যের স্ত্রী। ১৭ ডিসেম্বর ২০০৪ তারিখে প্যারিসে মাদাম ভট্টাচার্যের এই সাক্ষাৎকারটি নেয়া হয়।

আনা : তিন বছর হলো অবসর নিয়েছেন। এখন লেখালেখিই বেশি করছেন?

ফ্রাঁস : লেখালেখি বেশি, অনুবাদ বেশি। তারপর একটা রিসার্চ সেন্টারে যুক্ত ছিলাম আমি। সেখানে এখনো যাই – বক্তৃতা থাকে, সেমিনার থাকে। আমার ফিল্ড তো বাংলা অনুবাদের কাজ। আর সাহিত্য মিডিয়েভেল সাহিত্য কিংবা উনিশ শতাব্দীর। মডার্ন সাহিত্য আমি ডিল করি না। আর আমার ইন্টারেস্ট হচ্ছে বেশি অ্যানথ্রোপলজিক্যাল বা সোসিওলজিক্যাল, সড়ৎব ঃযধহ ঃৎঁবষু সাহিত্যগত।

আনা : মানে প্রেক্ষাপটটা যেন থাকে?

ফ্রাঁস : হ্যাঁ, ভীষণ। ফলে এখনো চলছে। সকালে একজনের কথা শুনতে গিয়েছিলাম। উর্বাশী বুটালিয়া। সে জেন্ডার স্টাডিজ করছে ইন্ডিয়াতে। খুব নামকরা। আগে ছিল একটা সংস্থা মানে পাবলিশিং হাউজে। তার নাম ছিল কালি ফর উইমেন। সে খুব কাজ করছে মেয়েদের জন্য।

আনা : আমি কিন্তু ফরমাল কোনো সাক্ষাৎকার নেব না।

ফ্রাঁস : না, না, ফরমাল করো না।

আনা : আচ্ছা লেখালেখি আর অনুবাদের কাজটাতে আপনি কী করে এলেন?

ফ্রাঁস : কী করে? … শুরু তো হলো বোধহয় প্রায় ১৯৬০ থেকে। যখন আমি একটু বাংলা শিখলাম, শিখতে পারলাম। তখন আমি আরম্ভ করলাম অনুবাদ করতে। আর আমার প্রথম কাজ হলো পথের পাঁচালী। পথের পাঁচালী অনুবাদ করতে করতে ভাষাও শিখলাম, আবার অনুবাদ করতেও কিছুটা শিখে ফেললাম। ছাপা হলো, আমার মনে হয় ১৯৬৮-তে ইউনেস্কো পাবলিকেশনসের মধ্যে সেটা গালিমার প্রকাশনা সংস্থা বের করল। তারপরে আমি আরেকটা বই পেলাম, যা আমার খুব ভালো লেগেছিল। সেটি রাইকমল, তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের। সেটিও অনুবাদ করলাম। তাও ইউনেস্কোর প্রোগ্রামের অধীনে আবার গালিমার ছাপালো, ১৯৭৫ সালে। তারপর চলল… মানে সবসময়ে আমার আসলে খুব ভালো লাগে অনুবাদ করতে।

আনা : কী কী অনুবাদ করেছেন এ পর্যন্ত?

ফ্রাঁস : অনেক অনুবাদ করেছি। মানে ছোট কিংবা বড়… কিছুটা জীবনানন্দ দাশের কবিতা, প্রায় চল্লিশটা অনুবাদ করেছি ফরাসি ভাষায়। সেটা আংশিকভাবে প্রকাশিত হয়েছে, পুরো হয়নি।

আনা : বইটার নাম কী?

ফ্রাঁস : না, বই তো হয়নি। পোয়েম দ্য জীবনানন্দ দাশ।

আনা : যতদূর মনে পড়ছে বইটা আমি পঁপিদু সেন্টারে দেখেছি।

ফ্রাঁস : আচ্ছা, সেটা তো – মানে আলিয়ঁস ফ্রঁসেজে কলকাতার একজন ছিলেন পুষ্কর দাশগুপ্ত – তিনি প্রকাশ করেছিলেন। তারপরে কিছুটা একটা পত্রিকা কারাভাঁ – বেশ বড় ফরাসি পত্রিকা – তাতে দু-চারটা বা চার-পাঁচটা কবিতা বের হলো জীবনানন্দ দাশের। তারপরে … ছোটগল্প তো প্রচুর করেছি। তারাশঙ্করের, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প করলাম। তারপরে সত্যজিৎ রায়ের একটা।

আনা : সত্যজিৎ রায়ের কোন বইটা?

ফ্রাঁস : অর্ধশেখরের জন্ম-মৃত্যু। তারপরে করলাম ফটিকচাঁদ, সেটা একটা পুরো বই বেরুলো, বাচ্চাদের জন্য। তারপরে তো আনন্দমঠ, বঙ্কিমের। রবীন্দ্রনাথের কিছু ছোটগল্পও করেছি। যেমন ‘ক্ষুধিত পাষাণ’। তারপরে কবিতা, শেষের কবিতা থেকে মানে শেষ লেখা থেকে। বেশ কয়েকটা, সিলেক্টেড, সেটাও ছাপিয়েছি ফরাসি পত্রিকায়।

আনা : কিন্তু বই আকারে হয়নি?

ফ্রাঁস : না, পুরো বই হয়নি। এখন বেরিয়েছে চার অধ্যায়। সেটা এইতো বেরুল। জানুয়ারি মাস থেকে দোকানে থাকবে।

আনা : আর বঙ্কিমের কপালকুণ্ডলা তো বের হবার কথা?

ফ্রাঁস : সেই, বের হবার কথা। এখন গালিমারের কাছে আছে। কখন ছাপবে ঠিক জানি না। ওরা যদি বেশি দেরি করে আমি অন্য জায়গায় দেবো। আমি অতোটা সময় নষ্ট করতে চাই না, বুঝলে। তারপরে, মানে সম্প্রতি যেটা করলাম, তা আমার গবেষণার বিষয় ছিল। এটা করেছিলাম অনেকটা তুলনামূলক আলোচনা – চণ্ডীমঙ্গল এবং মনসামঙ্গল – এই দুই মঙ্গলকাব্যের মধ্যে কী কী মিল আছে, কোথায় মিল আছে আর কোথায় বিশেষত্ব … সেটা করলাম। সেটা আমার থিসিস হলো ১৯৮৯তে। এখন আমি পুরো একটা মনসামঙ্গল, বিপ্রদাশ পিল্লাইয়ের, সম্পূর্ণ অনুবাদ করছি। তার সঙ্গে কত কমেন্ট্রি, ইনট্রোডাকশন, সমস্ত যা লোকে

করে …।

আনা : টীকা-টিপ্পনী?

ফ্রাঁস : হ্যাঁ, টীকা-টিপ্পনী। সেটা করেছি। সম্প্রতি শেষ হয়েছে। আর এখন আমি এর জন্য প্রকাশক খুঁজছি। এটা খুব শক্ত হবে পেতে।

আনা : বিষয়টা তো খুব ক্লাসিক।

ফ্রাঁস : হ্যাঁ, খুব ক্লাসিক এবং ইংরেজিতে পর্যন্ত হয়নি। একটা পুরো অনুবাদ, অনেক সময় লেগেছে …।

আনা : আপনি কার অধীনে করলেন?

ফ্রাঁস : মাদাম রিযাঁও। তখনকার সংস্কৃতের প্রফেসর। বাংলার তো কেউ ছিল না। ফলে কাউকে পাইনি।

আনা : কোন বছর শেষ করলেন থিসিস?

ফ্রাঁস : কোন বছর? ’৮৯-৯০ সালে। তার আগে তো করেছিলাম – যাকে বলে ‘বঃধঃ ফঁ ঃৎড়রংরবসব ংরবপষব’ – এটা ‘বাংলা রূপকথা’। শেষ করেছি, কিন্তু ছাপাইনি। আর তার দিকেই যাইনি। ও বিহঃ ঃড় হধৎধঃরাব

ঢ়ড়বঃৎু – গল্প থেকে আরেকরকম গল্প। তোমাদের ভালো লাগবে হয়তো বেশি। লালন ফকিরের ওপর কাজ। একটা ছোট্ট বই বেরিয়েছে। প্রেজেন্টেশন, ইনট্রোডাকশন, তারপর অনুবাদ বেশ কয়েকটি।

আনা : পরিচিতিমূলক একটা বায়োগ্রাফি, তারপর গানগুলোর অনুবাদ?

ফ্রাঁস : হ্যাঁ, হ্যাঁ, এটা বেরিয়ে গেছে। ঈযধহঃ ফঁ খধষড়হ ঋধশরৎ আর আনন্দমঠ বেরিয়েছিল অনেক আগে, ’৮৫তে।

আনা : এ মুহূর্তে কী বিষয়ে কাজ করছেন?

ফ্রাঁস : এখন দুটো বিষয় নিয়ে ব্যস্ত। মনসা আর কপালকুণ্ডলা। দুটো তো আমাকে ছাপাতেই হবে। মনসার জন্য প্রকাশক খুঁজছি, চিঠি লিখছি, কারণ এটা তো একটা বিরাট ব্যাপার। অ্যাকাডেমিক টাইপ। আর বিভূতিভূষণের আরণ্যক অনুবাদ করছি। খুব চমৎকার বই। সমস্ত অরণ্যের ওপর। ইকোলজিক্যাল বই। এখন তো সক্কলের আগ্রহ পৃথিবীটা থাকবে কিনা, অরণ্য থাকবে কিনা – এসব চিন্তা। এই বইটা অনেকটা এরকমই। একশ বিশ পাতা অনুবাদ করেছি। কিন্তু সম্পূর্ণ রিভাইজ করব। এখনো শেষ হয়নি। একদিকে এটা করছি, খুব লাইট কাজ লাগে আর অন্যদিকে অনেক জিনিস করছি। উনিশ শতাব্দীর বড় ব্যক্তিত্ব – যেমন রামমোহন রায়, ভূদেব, বঙ্কিম – এঁদের নিয়ে। ফরাসি কোনো বই বের হয়নি এঁদের ওপর। রামমোহন রায়ের ওপরেও একটা বই নেই …।

আনা : কোনো হিস্টোরিয়ানও করেননি?

ফ্রাঁস : মানে, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে তো আছে। কিন্তু পুরো একটা বই এঁদের ওপর হয়নি। আমি ভাবছি যখন সময় থাকে দেখি পারি কিনা। রামমোহন রায়ের ওপর বেশ অনেকটা লিখেছি এবং এখন আমি ভূদেবকে নিয়ে কাজ করছি। খুব শক্ত, সামাজিক প্রবন্ধ। ভূদেব ইন্টারেস্টিং ব্যক্তি নন, ভীষণ গোঁড়া ব্রাহ্মণ। কিন্তু অন্যদিকে মানে মুসলমানদের ওপর বেশ শ্রদ্ধা এবং অনেক ভালো ভালো কথা বলেছেন তাঁদের সম্বন্ধে। আর সেইসময়ে খুব কম লোকই এমন বলেছে। ভারতের বাইরে থেকে এসে ওরা দেশটা কেড়ে নিয়েছে, শাসন করেছে, হেনতেন কত অভিযোগ। এটা ইংলিশদের – কী বলব, … ওরাই চেষ্টা করেছে এই দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করার। ভূদেব যেহেতু ভদ্রলোক ছিলেন, একসময়ে প্রফেসর ছিলেন, কলকাতা মাদ্রাসার বহু বিদ্বান মুসলমানদের সঙ্গে ওঁর যোগাযোগ ছিল। অনেক ভালো ভালো কথা লেখেন। একেবারে সাম্প্রদায়িকতামুক্ত।

আনা : আপনি কি ছোটবেলা থেকেই ভাবতেন লেখালেখি করবেন বা লেখক হবেন?

ফ্রাঁস : না, আমি ঠিক লেখক নই। মানে আমি যদি এরকম লিখি, তাতে আমার কল্পনা খাটিয়ে লিখি না।

আনা : কিন্তু এটাও তো আপনার এক ধরনের সৃজনক্ষমতা।

ফ্রাঁস : ঠিক, ঠিক, তুমি যা বলছ। এই পর্যন্ত আমি লেখিকা, কিন্তু এর চেয়ে বেশি না। আমি উপন্যাস, কবিতা লিখি না। আমি যখন ছোট ছিলাম আমার ইচ্ছা ছিল, হয়তো ডিপলোম্যাট হবো এবং সমস্ত জগৎসুদ্ধ ঘুরবো, বুঝলে, বেড়াতে যাবো। অনেক লোকের সঙ্গে মিশতে পারব – এইসব।

আনা : আপনি তো চীনা ভাষাও শিখেছিলেন?

ফ্রাঁস : শিখেছিলাম। হ্যাঁ, প্রথম সিয়ন্স-প্রোতে পড়েছি, ডিপ্লোমা পেয়েছি। যাকে বলে ‘আনসতিতিউত দ্য এততুদ পলিটিক’। পরে আমি লংজো বা ওরিয়েন্টাল ল্যাংগুয়েজ ইনস্টিটিউটে যোগ দিই। সেখানে চায়নিজ এবং হিন্দি পড়লাম। সে-সময়ে বাংলা ছিল না।

আনা : হিন্দি শিখেছিলেন…!

ফ্রাঁস : হিন্দি দরকার ছিল। মানে দুটো ভাষা ডিপলোম্যাট হওয়ার জন্য লাগে। ডিপলোম্যাট হওয়ার জন্য কমপিটিটিভ পরীক্ষা একটা হতো, তাতে দরকার ছিল দুটো ভাষা জানার। আর ইন্টারেস্ট ছিল এশিয়ার ওপর। ফলে চায়নিজ এবং জাপানিজ শিখতে পারলাম।

আনা : কলকাতায় প্রথম গেলেন কবে?

ফ্রাঁস : প্রথম গেলাম ভারতে, ১৯৫৬।

আনা : শুধু বেড়াতে?

ফ্রাঁস : না, না, আমার স্বামীর সাথে আলাপ হলো প্যারিসে। ও তো এখানে ডক্টরেট করেছিল। একটা বৃত্তি পেয়েছিল ফরাসি সরকার থেকে। দেখা হলো, আলাপ হলো, হেনতেন…। তারপর আমি চলে গেলাম ভারতে আর ও পরে ডক্টরেট পাবার পনেরো দিন বাদে চলে এলো। তারপর বিয়ে হলো। তখন আমি গেলাম কলকাতায়, ওকে নিয়ে। দু বছর আমি স্থায়ীভাবে থাকলাম।

আনা : আপনি তখন তো আলিয়ঁস ফ্রঁসেজেও ভাষা শেখাতেন।

ফ্রাঁস : আলিয়ঁস ফ্রঁসেজে বহুদিন পড়িয়েছি। তিন বছর, এক বছর পণ্ডিচেরিতে, আর পরে দু বছর দিল্লিতে। পণ্ডিচেরিতে ছিলাম ’৫৯-৬০ সালে। দিল্লিতে ’৬০-৬২ সালে আমি ছিলাম আলিয়ঁস ফ্রঁসেজের প্রধান। পরে অবশ্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ালাম সাত বছর, ’৬৯ সাল পর্যন্ত। কলকাতা আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে পড়িয়েছি ’৬৯-৭০ সাল পর্যন্ত। পরে আবার দিল্লি জহরলাল বিশ্ববিদ্যালয়ে আরো সাত বছর।

আনা : দীর্ঘদিন আপনার ওখানে থাকা হয়েছে?

ফ্রাঁস : বাইশ বছর। ইন্ডিয়াতে বাইশ বছর হয়ে গেছে।

আনা : আপনি যেহেতু বাঙালি নন, তো লেখালেখি বা অনুবাদের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিটা তো একটু ভিন্নরকম হওয়াটাই স্বাভাবিক।

ফ্রাঁস : …মানে আমি বাংলা সাহিত্য থেকে অনুবাদ করি? হ্যাঁ, নিশ্চয়। আসা তো উচিত, মানে ভাষা তো আলাদা, ফলে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিও একরকম আলাদা। কিন্তু যখন তুমি অনুবাদ করো, তখন চেষ্টা করো একেবারে ফেইথফুলি অনুবাদ করার।

আনা : বিশ্বস্ত থাকার, কিন্তু …

ফ্রাঁস : হ্যাঁ, কিন্তু খুব বেশি দূর যাওয়া উচিত নয়। তুমি টেক্সটা অনুবাদ করো। অনুবাদ করার সময়ে যতটা পারা যায় ফরাসি ভাষায় বাংলা তথ্য প্রচার করা।

আনা : আচ্ছা এমন হয় না, অনুবাদের সময়ে বিশেষ শব্দ বা কোনো অধ্যায় নিয়ে অসুবিধা হলো? তখন আপনি সাহায্য নেন কীভাবে বা কার কাছে? আগে যেমন দাদা ছিলেন, হয়তো ওঁর সঙ্গে আলাপ করতেন।

ফ্রাঁস : না, অভ্যাস হয়ে গেছে। এখন সামলাচ্ছি। ধরো মনসার জন্য, যা খুব শক্ত কাজ ছিল। কারণ পনেরো শতকের (১৪৯৫) পুরনো টেক্সট। বুঝতেই পারছ – কথা, তথ্য আমি খুব খেটেখুটে খুঁজেছি অভিধান। এসব করতে করতে … আরো কয়েকটি শব্দ এখনো বাকি আছে। সেগুলো আমি বিশ্বভারতীর একজনের সঙ্গে আলাপ করেছি। তিনি বেশি পারলেন না, অবশ্য, ও (লোকনাথ ভট্টাচার্য) থাকলে জিজ্ঞেস করতে পারতাম। অনেক ক্ষেত্রে বলত – দূর কী এমন করছ, মনসামঙ্গল – এটা পুরনো জিনিস, কোনো মানে হয় না। ও একেবারেই এসবের ধার ধারত না। আসলে অনেকদিন করতে করতে ইউ গেট ইনটু ইট।

আনা : এ পর্যন্ত করা অনুবাদের মধ্যে কোনটা করে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন বা সন্তুষ্ট হয়েছেন?

ফ্রাঁস : উম্, সবটা ভালো লেগেছে। আর তোমার দাদার বই যে কত করেছি। প্রথম বইয়ের পর… তিনটে বোধহয় করেছি। গঙ্গা অবতরণ, অশ্বমেধ করেছি আর থিয়েটারের আরম্ভ সাড়ে সাতটায়, প্রায় চার-পাঁচটা, এগুলো সবই উপন্যাস। আমার সব কটাই ভালো লেগেছে। ভালো না লাগলে আমি করি না। জোর করে অনুবাদ কোনোদিন করিনি।

আনা : বাংলা সাম্প্রতিক উপন্যাস নিয়ে আপনার খুব-একটা আগ্রহ নেই, আপনি বললেন।

ফ্রাঁস : না, খুব একটা নেই। একটা কথা আমি সবসময়ে ভাবি, ফ্রান্সে লোকদের কী ভালো লাগবে, লাগতে পারে, কী গল্প মনে আনন্দ দেবে বা ওদের আগ্রহ থাকবে। এটা তো সবসময়ে বুঝতে পারি না। কারণ ধরো আমার বয়স হয়ে গেছে। যারা ছোট তাদের আর আমার মানসিকতা এক নয়। তবু চেষ্টা করি। ধরো আনন্দমঠ খুব অদ্ভুত বই। অনেক কিছু বলার আছে, তাই বড় একটা ইনট্রোডাকশন লিখলাম। লা মঁদ (খব গড়হফব) জার্নাল অর্ধেকপাতা আর্টিকেল বের করল এ-সম্বন্ধে। যে-ভদ্রলোক লিখেছেন তাকে তো চিনিও না, জীবনে দেখিনি। নিজের থেকে বইটা পড়ে অর্ধেকপাতা লিখল। ফলে ংড়সবযড়ি বি মড়ঃ ধহ রহঃবৎবংঃ।

আনা : ফরাসি সাহিত্যে কাদের সৃষ্টিকর্ম আপনাকে আনন্দ দেয়? ক্লাসিক বা সমসাময়িক?

ফ্রাঁস : বড়বড় লেখকদের সকলকে ভালো লাগে। ধরো প্রুস্ত, বোদলেয়ার, র‌্যামবো … এইসব বড় লেখক। আর ফরাসি উপন্যাস আমি খুব-একটা পড়ি না। মানে যাঁরা তখনকার ঔপন্যাসিক। তবে প্রবন্ধ-রচনা আমি পছন্দ করি বেশি উপন্যাসের চেয়ে।

আনা : দর্শন?

ফ্রাঁস : দর্শন, হ্যাঁ, হ্যাঁ। সোসিওলজিক্যাল বই, ধরো মিশেল ফুকো বা পিয়ের বোর্দিও, এসব বেশির ভাগই সোস্যাল সায়েন্স।

আনা : বাংলা সাহিত্যে কাদের বই পড়েন, অনুবাদের জন্য নয়, শুধু আগ্রহ নিয়ে পড়তে ভালোবাসেন?

ফ্রাঁস : আমি তো খুব বেশি বই কিনি না বুঝলে, এখানে যা পাই। যখন ভারতে ছিলাম আমাকে সবকিছু আবিষ্কার করতে হলো। আগে তো জানতাম কিছু। তারাশঙ্কর, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ তো পড়েছি, আর বাংলাদেশ থেকে …।

আনা : সৈয়দ ওয়ালীউল্লাহ?

ফ্রাঁস : হ্যাঁ, সৈয়দ ওয়ালীউল্লাহ নিশ্চয়ই পড়েছি। আখতারুজ্জামান ইলিয়াস পড়েছি।

আনা : ছোটগল্পে হাসান আজিজুল হক?

ফ্রাঁস : আরেকজন পড়েছি, সৈয়দ শামসুল হক। আরেকজন ছোটগল্প লেখকের নাম মনে পড়ছে না, রাজশাহীতে থাকেন …।

আনা : হাসান আজিজুল হক।

ফ্রাঁস : হ্যাঁ, হ্যাঁ, হাসান আজিজুল হক, এগুলো পড়েছি। আনা : এবারে ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। আপনি তো অনেকদিন বাংলা বিভাগে শিক্ষকতা করলেন।

ফ্রাঁস : হ্যাঁ, অনেকদিন, পঁচিশ বছর।

আনা : বাংলা বিভাগের শুরুটা সম্পর্কে জানতে চাচ্ছি।

ফ্রাঁস : শুরুটা আমি করিনি। বোধহয় ’৬৪ সালে। তখন পাকিস্তান ছিল। সে-সময়ে সাউথ-ইস্ট এশিয়া ডিপার্টমেন্টে পড়ানো হতো হিন্দি, তামিল আর উর্দু – এই তিনটি ভাষা। তখন ’৬৪ সালে ইনট্রোডিউস্ করতে চাইল বাংলা। কিন্তু লোক কোথায়? একজনকে পাওয়া গেল, তুমি নিশ্চয় চেনো। মাহমুদ শাহ কোরেশী, তিনি এখানে ছিলেন ছাত্র হিসেবে। ফলে ওঁকে দিয়ে আরম্ভ হলো আমার মনে হয়। তারপরে একজন ফরাসি ভদ্রলোক মঁসিয় ফিলিব্যার রিক্রুটেড হলেন, কিন্তু পার্মামেন্ট প্রফেসর হিসেবে নয়, জাস্ট এমনি। কারণ ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ের কোয়ালিফাইড নন। মনে হয় উনি পশ্চিম বাংলা বা বাংলাদেশ গিয়েছিলেন, কিছুটা বাংলা লিখেছিলেন। তিনি বাংলা জানতেন, হিন্দি ও রাশিয়ান জানতেন। ইউনেস্কোতে কাজ করতেন ইন্টারপ্রেটার হিসেবে। পরে কোরেশী ফিরে গেলে একজন ইসলাম এলেন।

আনা : সিরাজুল ইসলাম?

ফ্রাঁস : হ্যাঁ, ইসলাম সাহেব। তিনি কোনোরকমে চালিয়েছেন। তারপরে ১৯৭৮-এ আমার ডক্টরেট শেষ হলো বাংলা রূপকথার ওপর। তখন সাউথ-এশিয়া বিভাগ চাইল – আমি যোগ দিলাম এবং আস্তে আস্তে আমি প্রফেসর অব্দি চলে এলাম। এটার একটা গ্রেড আছে বুঝলে। পরে ও became director of the South Asia department তারও পরে ও became Vice President of the whole institute ।

আনা : ইনালকো (INALCO) (ওরিয়েন্টাল ল্যাংগুয়েজ ইনস্টিটিউট)।

ফ্রাঁস : ইনালকো, যেখানে ১২ হাজার ছাত্রছাত্রী আছে। পঁচিশ বছর কাজ করেছি। ’৭৮ থেকে ২০০১। অনেকদিন … অনেকদিন।

আনা : ড. আনিসুজ্জামানের সঙ্গে অভিধানের মতো একটা করলেন?

ফ্রাঁস : হ্যাঁ, হ্যাঁ, সেটাও করেছি। সেটা খুব মজার। এটা একটা ম্যানুসক্রিপ্ট। একজন ফরাসি ভদ্রলোক যিনি আঠারো শতকে চন্দননগরে থাকতেন এবং তিনি বাংলা-ফরাসি একটা ছোট্ট ভোকাবিউলারি করেছিলেন। সেটি হাতে লেখা। আর সমস্ত শক্ত একেবারে, বাংলা এবং ফরাসি একই বর্ণমালায় লিখে ফেলেছিলেন।

আনা : একই বর্ণমালা মানে? বাংলায় লেখা?

ফ্রাঁস : হ্যাঁ, হ্যাঁ, আমরা প্রথম ওটা পড়লাম। খুব শক্ত। তারপরে আবার ছাপালাম এবং ভূমিকা দিলাম। ভদ্রলোক কে ছিলেন, কেন এটা করলেন, আর কী কী করলেন এসব বললাম। এটা বের করেছে ঢাকার সাহিত্য প্রকাশ। খুব-একটা লাভ হবে না নিশ্চয়ই …।

আনা : কিন্তু যারা সিরিয়াস পাঠক?

ফ্রাঁস : তাদের কাছে ইন্টারেস্টিং হবে। এটা অদ্ভুত জিনিস। ধরো ১৭৮৫-এর সময়। উইলিয়াম কেরিরও আগে। অনেক সময় লাগল ওটা করতে।

আনা : আপনি অনেকদিন বাংলা ও ফরাসি দুই সংস্কৃতির মধ্যে আছেন। কোন জিনিসটা মনে হয় মিল আছে ফরাসিদের সঙ্গে বাঙালিদের আর কোন অমিল বা কোন বিষয়টা ভালো লাগে না …।

ফ্রাঁস : না, ভালো লাগে…।

আনা : না লাগলেও আপনি বলবেন না। যেহেতু এটা ইন্টারভিউ।

ফ্রাঁস : তা নয়। মানে আমার ভালো লাগে যারা ভাবেন, চিন্তা করেন। বাংলাদেশে বেশ কজন সে-রকম আছেন বা ছিলেন। উনিশ শতকে সাংস্কৃতিক লোক জন্ম নিয়েছিলেন বাংলায়। ফলে ফরাসিদের সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপার আছে। ধরো এম. এন. রায়দের মতো লোক। ইউরোপ থেকে দূরে তবু ওঁরা কত কী চিন্তা করেছেন, চেষ্টা করেছেন, বুঝেছেন। এই curiosity এবং এই alertness of mind – এ দুটো আমার খুব ভালো লাগে। আর কল্পনাশক্তি খুবই বাঙালিদের। ফরাসিদের অত নেই। ফরাসিরা more rational – বাঙালিরা more emotional এবং imaginative।

আনা : আপনি শিক্ষিত, বুদ্ধিজীবীদের কথা বলছেন। আমি সাধারণ বাঙালিদের কথা বলছি।

ফ্রাঁস : সাধারণ বাঙালিরা ধিৎসযবধৎঃবফ। তারা খুব শান্ত, কিন্তু enthusiastic। বাঙালিদের সঙ্গে সবসময়ে ‘রাপ্রশসঁ’ হতে পারে খুব সহজে।

আনা : বোঝাপড়াটা সহজ?

ফ্রাঁস : হ্যাঁ, হ্যাঁ এবং তাদের একটা

আন্তরিকতা…।

আনা : বাংলা সাহিত্যের রচনাগুলোর তেমন ফরাসি অনুবাদ হয়নি। ইংরেজিতে তবু কিছু হয়েছে। ফরাসিতে আপনি কিছু করেছেন। ভাষাগত কারণে বিশ্ব সাহিত্যের ভুবনে বাংলা সাহিত্যের উপস্থিতি নেই। অথচ লাটিন আমেরিকা, আফ্রিকা থেকে প্রতিবছরই নোবেল পাচ্ছেন কেউ-না কেউ। আপনি কী মনে করেন, বাংলা সাহিত্যের লেখকের মধ্যে তেমন কেউ নেই এই মানের?

ফ্রাঁস : এখন, জানো, নোবেল প্রাইজের আমি কোনো দামই দিই না, পুরো পলিটিক্যাল একটা ব্যাপার।

আনা : রবীন্দ্রনাথের পর আর কেউ নেই?

ফ্রাঁস : সত্যি, রবীন্দ্রনাথের পর সত্যিই মনে হয়, নেই। তোমাকে বলব, কারণ if you put the scale so high as with Rabindranath, ধরো অন্য কারো সঙ্গে, যে খুব বড় বা খুব ছোট। সেটাতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। Vastness of depth … ধরো তারাশঙ্কর প্রচুর লিখেছেন। বিভূতিভূষণও অজস্র উপন্যাস। হিউজ লিস্ট, তার মধ্যে চার-পাঁচটা বড়জোর ছয়টা, সত্যিকারের শ্রেষ্ঠ বই আছে, বুঝলে।

আনা : সামগ্রিকভাবে লেভেলটা এক রাখতে পারেননি।

ফ্রাঁস : লেভেলটা এক রাখতে পারেননি। সেটাই আমার মনে হয়। আর তুমি যদি জীবনানন্দ দাশের কথা বলো। খুবই বড় কবি, কিন্তু তিনিও লিখেছেন কয়েকটা। ধরো তিরিশ, চল্লিশটা কবিতা সত্যিই দারুণ। তারপরে তো অতটা নয়। … এখন তো তোমাকে বক্তৃতা দিতে হবে, টেলিভিশনে আসতে হবে; you have to produce ideas. Its not only that you write, you have to be present on the scene। যেটা ওঁরা করতে পারলেন না। আমার মনে হয়, ও do not feel that somebody has missed the Nobel pri“e as such. But they are great writers. এখন নোবেল প্রাইজ এমন মন-জোগানো হয়ে গেছে যে, কেউ আর ধার ধারে না।

আনা : ব্যক্তিগত প্রসঙ্গ – আপনার বাবা-মা, ভাইবোন সম্পর্কে কিছু বলেন।

ফ্রাঁস : কোনো ভাইবোন নেই। আমি একা। বাবা কাজ করতেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আর মা করতেন ফ্যাশনের কাজ।

আনা : সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের চিত্রনাট্যেরও অনেক অনুবাদ করেছেন?

ফ্রাঁস : অশনি-সংকেত। মহানগর … তারপর … অনেক করেছি।

আনা : শেষ প্রশ্ন – এতদিনের অভিজ্ঞতা, মেলামেশার পর আপনার নিজস্ব ভাবনা বা দর্শন – জীবন সম্পর্কে।

ফ্রাঁস : জীবন তো কাটালাম। আর কী… আমার বাংলাচর্চা করা বা লেখা – যার ভাষা আমার খুব ভালো লেগেছে সারাজীবন। যদি লোকে মনে করে কাজ জিনিসটা বোরিং, বাধ্য হয়ে করতে হবে, তা আমি করিনি। আমি কাজ করেছি নিজের আনন্দ থেকে। আর লোকের সঙ্গে মিশতে ভারত হোক, বাংলাদেশ হোক, সেখানে ঘুরতে খুব আনন্দ পেয়েছি। এ-ই আর কী…। আর আনফরচুনেটলি বাংলার বিশেষ স্কোপ নেই। কারণ বাংলাদেশ বলো পশ্চিমবঙ্গ বলো খুব-একটা ট্যুরিস্টিক জায়গা নয়।

আনা : লোকজনকে আকর্ষণ করতে?

ফ্রাঁস : সেই যেমন কেরালায় লোকে যায়। গাদাগাদা লোক যায়। রাজস্থান … আর সেজন্য তো হয় না। We have to face it. বাংলা হবে শুধু সাহিত্য থেকে। সেজন্য সাহিত্য অনুবাদ করতে হবে।