কথোপকথন : বোর্হেস ও ভিক্টোরিয়া ওকাম্পো

হোর্হে লুইস্ বোর্হেস ও ভিক্টোরিয়া ওকাম্পোর বিশেষ কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। প্রথম জন আর্জেন্টিনা তথা গোটা লাতিন আমেরিকান কথাসাহিত্যের একজন পথিকৃৎবিশেষ, যিনি বিশেষ করে ছোটগল্পকে প্রায় দর্শনের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং যাঁর হাতে স্প্যানিশ গদ্য পেয়েছিল তার সর্বোচ্চ প্রতিষ্ঠা। ভিক্টোরিয়া ওকাম্পো সেই আর্জেন্টিনারই আরেক কৃতী নারী, যিনি একাধারে ছিলেন উচ্চাঙ্গের সাহিত্যবোদ্ধা ও নারী-অধিকার আদায়-আন্দোলনের লড়াকু নেত্রী।

তাঁদের আরেক পরিচয় আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথের অত্যন্ত কাছের একজন মানুষ হিসেবে। এছাড়া লাতিন আমেরিকার আধুনিক সাহিত্যের ইতিহাসে সর্বাধিক প্রভাবসঞ্চারী সাহিত্যপট্রিকা ‘সুর’ সম্পাদনার দায়িত্বও পালন করেছেন তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে, বোর্হেস ছিলেন সেই পত্রিকার একজন সম্মানিত সদস্য। ওই সাক্ষাৎকারটি গ্রন্থাকারে প্রকাশিত হয় এই সুর প্রকাশনী থেকেই ১৯৬৯ সালে Dialogos Con Borges নামে। তার প্রথম প্রকাশ হয়েছিল সম্ভবত এই পত্রিকার পাতাতেই, ১৯৬৭ সালে।

ভিক্টোরিয়া ওকাম্পো : আপনার পূর্বপুরুষের এই ছবির বিষয়ে কিছু বলবার আগে, বোর্হেস, বলুন তো, আপনার শৈশবের প্রথম স্মৃতি কোনটি?

হোর্হে লুইস্ বোর্হেস : আমার প্রথম স্মৃতিকে আমি ঠিক ঠিক চিহ্নিত করতে পারব না। জানি না, আমি তখন নদীর এপারে না অন্য পারে ছিলাম। বুয়েনস আইরেসের পালেরমো পল্লিটোতে ছিলাম, না মন্তেভিদেওর মলিনো অঞ্চলের কোনো গ্রামে! আমার কেবল মনে পড়ছে একটি বাড়ি আর আইরিস ফুলের লতানো কুঞ্জের কথা।

ওকাম্পো : আপনার পরিবার নিয়ে কথা বলা যাক। আপনার কবিতায় সে-প্রসঙ্গ এসেছে। আপনি আমাকে যে-আলবামটি দেখতে দিয়েছেন তার প্রথম দিকটায় মেয়েদের তিনটি ছবি আছে। নাচের পোশাক-পরা ঝিঙ্কুরের চিরুনি-আঁটা এই আনা আরনেতদে আসলাম নামের মেয়েটি কে ছিলেন আপনার?

বোর্হেস : এই বালিকা আমার প্রপিতামহের একজন। উনি জন্মেছিলেন স্ট্যাফোর্ডশায়ারে। তাঁর চেহারায় আমার বোন নোরার আদল আমি দেখতে পাই। তাঁদের পরিবারটি ছিল কোয়েকারপন্থী।

ওকাম্পো : আর আয়নায় প্রতিফলিত এই ক্যারোলিনা আসলাম দে সুয়ারেসটি বা কে? যে-আয়নারা আপনাকে ভয় দেখাত বলে আপনি আপনার কবিতায় উল্লেখ করেছেন!

বোর্হেস : আমার বাবার চাচিদের একজন। সহায়-সম্পত্তি খুইয়ে তিনি ইংরেজি-শিক্ষায় আত্মনিবেদিত হন। তিনি খুবই সুন্দরী ছিলেন। আর এক শিখিয়া মারিয়তোয়া আয়েরসা সবসময়ে তাঁর স্মৃতিচারণ করতেন। আমি জানি না, কেন তিনি এতভাবে প্রভাবিত করেছেন আমাকে!

ওকাম্পো : এই কথা বলা অবান্তর যে, আপনার আপন পিতামহী ফ্যানি আসলাম দে বোর্হেস ইংরেজ ছিলেন। কিন্তু ঠিক কতখানি ইংরেজ ছিলেন তিনি আদতে?

বোর্হেস : এটা আনুগত্যের ব্যাপার। স্যার ওয়াল্টার স্কটের রচনাপাঠের প্রভাবে ইচেড়ে পাকা আমি তাঁকে একদা জিজ্ঞাসা করি, ‘তাঁর শরীরে স্কটিশ রক্ত রয়েছে কিনা।’ তিনি আমাকে উত্তরে বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমার শরীরে একফোঁটাও স্কটিশ, কী আইরিশ, কী গ্যাল্লিক রক্ত নেই।’ তাঁর মৃত্যুশয্যায় তাঁকে ঘিরে দাঁড়ানো আমাদের সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি এক বৃদ্ধা, যে খুব ধীরে ধীরে মারা যাচ্ছে। আমার এই মৃত্যু করুণ কিংবা আকর্ষণীয় নয়।’ বিলম্বে মৃত্যুর জন্য আমরা কাছে চাচ্ছিলাম। তিনি বারবার করে ডিকেন্স পড়েছেন, কিন্তু সেইসঙ্গে ওয়েলস ও আর্নল্ড বেনেটও। নোরার সৌজন্যে তাঁর পুস্তকসংগ্রহে বেঁচে থাকবেন ফ্রান্সেস আসলাম।

ওকাম্পো : পাশেই আমরা দেখতে পাচ্ছি তাঁর স্বামী কর্নেল ফ্রান্সিসকো বোর্হেস লাফিনুরকে। এই সৈনিক সম্পর্কে আপনি কী জানেন? হুয়ান ক্রিসসোতোমো লাফিনুরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল?

বোর্হেস : তিনি ছিলেন আমাদের সময়ের সম্ভবত প্রধান রোমান্টিক কবি হুয়ান ক্রিসসোতোমো লাফিনুরের বোন কারমেন লাফিনুরের পুত্র। প্রাচ্যদেশীয়রা যাকে বলে ‘মহাযুদ্ধ’, সেই সময় তাঁর জন্য হয় অভাব হয়নি। শুরু হয় লা ভেদের যুদ্ধ, তখন চুয়া্য়র। মিত্রপক্ষীরা হলেন পরাজিত, বোর্হেস ইতোমধ্যে রক্তান্ত, সাদা পোশাকে, তাঁর ঘোড়ায় চেপে, পেছনে দশ কী পনেরো জন সেনা, ধীরে ধীরে শত্রুপক্ষের পরিবারের দিকে এগিয়ে যান, তাঁর হাতজোড়া আড়াআড়িভাবে বুকে রাখা, নিজেকে হত্যা করেন তিনি সেখানে। এদেশে এটাই ছিল রেমিংটন পিস্তল ব্যবহারের প্রথম ঘটনা।

আরিয়াসের নেতৃত্ব দিয়েছিলেন সরকারি সেনাদলের। প্যারাগুআইতে এবং রণাঙ্গনে তিনি ছিলেন বোর্হেসের বাহিনীর সদস্য। এই যুদ্ধের পূর্বে, নিরপেক্ষ এলাকায় দুই বন্ধু মিলিত হয়েছিলেন তাঁদের সেনাসহ। ঘোড়ায় বসেই শেষবারের মতো আলিঙ্গন করেন; আরিয়াস যান বিজয়ের দিকে আর বোর্হেস মৃত্যুর অভিমুখে।

ওকাম্পো : লিউনর সুয়ারেস আইদো আর ইসিদোরো আসেভেদো লাপ্রিদা কে ছিলেন, বোর্হেস?

বোর্হেস : ভিক্টোরিয়া, আপনি আমার মাতামহ-মাতামহীর নাম বললেন। লিউনর সুয়ারেস ছিলেন কর্নেল ইসিদোরো সুয়ারেসের কন্যা, যিনি মাত্র চব্বিশ বছর বয়সে কলম্বিয়া ও পেরুর অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দিয়ে হুনিনের বিজয় নিশ্চিত করেছিলেন। তিনি ছিলেন রোসাদের বংশধর। কিন্তু বিশ্বাসে ছিলেন সম্মানিত ইউনিটারিয়ান, তাই মন্তেভিদেওর নির্বাসনেই বেছে নিয়েছিলেন মৃত্যুকে। আমার মাতামহ আসেভেদো ছিলেন সন্ত নিকোলাসের বংশধর। তিনি বলতেন, ‘আমি জন্মেছি মিডিয়ার আতোয়োদের ভালো অংশে।’ তিনি যুদ্ধ করেছেন পাভনো, সেপেদায় এবং পুয়েন্তেস আলসিলায়, তখন সত্যিকার যোদ্ধাদের মতোই যুদ্ধের অভিজ্ঞতা ছিল বেসামরিক নাগরিকদের।

তাঁর নয় কি দশ বছর বয়সে একবার তিনি প্রাতার বাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন ছিল রোসাদের সময়। দুটো কাপড়-ঢাকা ঝুড়ি সাদা আর হলুদ পিচফলের কথা জানান দিল যেন তাকে। তিনি তাদের ঢাকনা সরিয়ে সেখানে দেখতে পেয়েছিলেন ইউনিটারিয়ানদের কিছু কর্তিত মস্তক। তাদের মুখ রক্তে রঞ্জিত আর চোখগুলো খোলা। প্রান্তরের শেষ আঙ্গুর-বাগান অতিক্রম করে বাড়ি পালিয়ে আসেন এবং কেবল রাতের বেলায় তিনি বলতে পারেন সকালে কী দৃশ্য দেখেছেন। এরপর অনেকে কিছুই দেখার সুযোগ হয়েছে তাঁর, কিন্তু যুদ্ধক্ষেত্রের, কিংবা কোনোিকছুই তাঁর মনে এমন গভীর রেখাপাত করেনি।

ওকাম্পো : আমরা দেখেছি আপনার বংশে অনেক যোদ্ধার অস্তিত্ব ছিল। আপনার কি মনে হয়, তা আপনার জীবনে এবং সাহিত্যে অন্যরূপে ধরা দিয়েছে?

বোর্হেস : আমার জীবনে, আমি জানি না। আমার সাহিত্য, হ্যাঁ। আমি কখনোই এই মহাকাব্যের জীবন-পরিণতির প্রতি কোনো প্রকার নস্টালজিয়াকে প্রশ্রয় দিইনি, ঈশ্বর জেনেদেই নিঃশব্দে যা আমাকে দিতে অস্বীকার করেছেন।

ওকাম্পো : একজন যোদ্ধার মধ্যে প্রশংসনীয় কী দেখতে পান আপনি, অথবা বলুন কোন শ্রেণির নককদের পছন্দ আপনার সবচেয়ে বেশি? সন্ত মার্টিনের মতো মানুষের কোন জিনিসটাকে আপনি সবচেয়ে বেশি প্রশংসা করেন: তার শারীরিক শৌর্য না তার নিরাসর্গতা, তার কৌশলক্ষমতা না তার উদারতা?

বোর্হেস : সন্ত মার্টিনের মুর্তিচুমূহ, মূর্তিরাত্রিরা, তাঁর জন্ম, মৃত্যুবার্ষিকী, সে-সময়ে নিবেদিত পুষ্পরাজি এবং এটাও-বা বলব না, কেন, সেইসব স্মৃতিজ্ঞাপনের যাবতীয় কলাকৌশল, আমাকে এই প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে নিয়েছে। সেমিরিয়োতের মধ্যে একজন ইউরোপীয় যোদ্ধেকে দেখতে পাই, যিনি মহাদেশব্যাপী এক যুদ্ধে পথ হারিয়ে ফেলেছিলেন। যাকে তিনি নিঃসন্দেহে ভালোবাসতেন, কিন্তু তিনি বুঝতে পারেননি কোনদিন। একজন সৈন্যের মধ্যে আমি সেই মানুষের অস্তিত্বকে পছন্দ করি, যা ব্যক্তিগত লিঙ্কাকে অতিক্রম করে যায় কিংবা যেতে চেষ্টা করে।

ওকাম্পো : আপনার পদবিসমূহের সঙ্গে একাত্ম হয়ে, আপনি কি মনে করেন, যেমনটি বলেছেন মার্কেন্স সান্তিযানা, কখনো বর্শার ফলকে ভোঁতা করে দিতে পারে না?

বোর্হেস : কবিতাটি একটি মহাকাব্যের জন্য রচিত, যার মূল সুরই হলো যুদ্ধ।

ওকাম্পো : ইসিদোরো ও ওয়েলসেসলাও আসেভেদো লাপ্রিদার এই রোমান্টিক ছবিটিকে দেখুন, মনে হচ্ছে যেন ছবির এই দুজন মানুষ দ্বন্দ্বযুদ্ধে লড়ছেন, আপনি নিজেই আমাকে বলেছেন যে, এবং কোনো ত্রাতা কিংবা শয়তান, যাদের আমরা বহু বছর ধরে অনেক বোর্হেসীয় গল্পে পুনরাবৃত্ত হতে দেখেছি, কারো সঙ্গেই তাদের কোনো সাদৃশ্য নেই। এই ধরনের চরিত্রের মধ্যে কোন বিষয়টি আপনাকে আকর্ষণ করে এত?

বোর্হেস : আমাকে আকর্ষণ করে এভারিন্তো কারিয়েগোকে যাকে বলেছেন ‘ক্রোধকৃর্তি’, আমি মনে করি, অন্যভাবে সাফাই গেয়ে বলা, এই সাধারণ পো-বেচারা মানুষেরা তৈরি করেছেন এমন একটি বিষয়, যাকে আমি অন্য বলছি, ‘ছুরি ও চোখের সংস্কৃতি’—যে-ক্রোধ, আমি বিশ্বাস করি, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে।

ওকাম্পো : ইসিদোরো ও ওয়েলসেসলের মধ্যে আমরা এ-ও দেখি না যে, তারা কখনো কারো মন জয় করার জন্য তাজো নাচ নেচেছেন। তাদের মধ্যে কোন জিনিসটা আপনাকে মুগ্ধ করে বেশি, কথা, সুর, নৃত্যভঙ্গি না তাদের সমন্বয়?

বোর্হেস : আমার বেশি ভালো লাগে সুর। তালের চাইতে অবশ্য মিলাড্ডা ভালো লাগে বেশি। আবার তাদো কানসিয়েশনের—যাকে খুব ঋণস্থায়ী মনে হয়—চেয়ে ভালো মিলাড্ডা আরো ভালো লাগে।

ওকাম্পো : এই পারিবারিক অ্যালবামে আমরা একটি শিশুর ছবি দেখছি, এবং অন্য আরেকটি ছবিতে অন্য একটি শিশুর চেয়ারের মধ্যে হেলান দিয়ে দাঁড়ানো—আমার মনে হয়, তাঁরা আপনার মা ও বাবা: এরপর আমরা তাঁদের আরো কিছু বড়ো সুন্দর ছবিতে দেখতে পাই—রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো, আপনার মায়ের ছবিতে মাদা-ভরা ফিতা, অনেকটা এই সময়ের স্টাইলমাফিক। একটি ছবিতে আপনার বাবা নৌকা করে সমুদ্র দাঁদ বেয়ে চলছিল। আপনি কি তাঁদের শিশু অবস্থায় কল্পনা করতে পারেন?

বোর্হেস : না, এই রেলিং আর সমুদ্রে তাঁদেরকে আমার চিনে নিতে কষ্ট হয়, যেগুলো কিনা যে বিশেষ মুহূর্তে তোলা হয়েছিল তার সঙ্গেই কেবল মেলে।

ওকাম্পো : কালো কাপড় ও সাদা দস্তানা পরা এই অভিজাত নারীকে দেখুন— আপনার মা। এই ছবি কি আপনার জন্মের আগে পরে তোলা হয়েছিল? যৌবনের এই ঝলমলে রূপে আপনার মাকে কি মনে পড়ে?

বোর্হেস : হ্যাঁ, আমার বিশ্বাস, মনে আছে আমার তা। তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে বলত, ‘বেচারা লিয়নর, তাঁর সৌন্দর্য তাকে কিছুই দেয়নি।’ আমার মনে হয় তারা মিথ্যে বলেছে।

ওকাম্পো : এখানে দেখেছি আপনার বাবা ও মাকে। এই সুন্দর সুষীন্দম্পতি থেকে কোন প্রতিভা আপনি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন বলে বিবেচনা করেন?

বোর্হেস : আশা করি কিছু না কিছু পেয়েছি।

ওকাম্পো : কখনো অসুখে কষ্ট পেয়েছেন বলে আপনার মনে পড়ে?

বোর্হেস : আশা করি খুব বেশি ঠকাইনি আমি, তবে আর সব বাচ্চার মতোই আমারও অসুখ হতো খুব। আমার জীবনে অনেক কটা বছর আমি যে-অসুখে ভুগেছি তা ছিল খুবই কষ্টকর এবং সেই অর্থে দুর্ভাগাজনক।

ওকাম্পো : আপনাকে বই হাতে দেখা যাচ্ছে যে-ছবিটিতে, সেই বয়সে আপনি কি খেলাধুলা করতেন? সেই বটেই বা কী ছিল?

বোর্হেস : যে-বইটার কথা আপনি বলেছেন, সেটা আমি দেখানোর জন্য ধরে রেখেছিলাম। আমার খেলার কথাই বলি, আমার বোন নোরা ছিল দলপতি। আমাদের আমাদের পালেরমো বাগানের মাথা ঘোরানো বাতাস-কলটার চূড়াতে উঠতে আর উঁচু ও সরু দেওয়ালের ওপর দিয়ে হাঁটতে বাধ্য করা হতো। আমি সে-আদেশ মানা করতাম, কেননা আমি ভয় পাচ্ছি সেটুকু বলার মতো সাহস পর্যন্ত আমার ছিল না।

ওকাম্পো : তাহলে নোরা ছিল আপনার খেলার ও দুষ্টুমির সাথি, এবং আপনি যেমন বললেন, দলপতি?

বোর্হেস : হ্যাঁ, এখন সে প্রায় আলাদা মানুষ। তার শৌর্য অবশ্য এখনো একই রয়েছে, ভিক্টোরিয়া আপনারই মতো, প্রকাশিত হয়েছিল যখন জেলে ছিল। এখন যারা তাকে চেনেন তারা তাকে বিশ্বাস করতে পারেন না। ইংরেজরা যাকে বলেন নির্মম রসিকতা, তা করতে সে ভালোই ভালোবাসতো। সে তার দুষ্টুমি আর রসিকতা সব ছেড়ে দিয়ে দেবতার নির্মল দলে যোগ দেবে বলে।

ওকাম্পো : আর আপনার কোনো উচ্চাভিলাষ ছিল? লেখক কিংবা কবি হওয়ার বাসনা কি আপনার শৈশবেই পুরোপুরি জেগে উঠেছিল?

বোর্হেস : হ্যাঁ, বলা যায়, আমি সবসময়ই জানতাম যে, আমি লেখক হব। আর আমার উচ্চাভিলাষের কথাই বলি, জানি না অন্যত্র আপনাকে এই কথা বলেছি কিনা। যখন ছোট ছিলাম তখন খুব ব্যর্থতার কথা হতো, তাও ফ্রান্সেসিতে, কখনো স্প্যানিশে নয়, আমি এইসব ব্যর্থতার কথা শুনতাম আর উদ্বিগ্ন হয়ে নিজেকে প্রশ্ন করতাম—আচ্ছা এমন কোনদিন কি আসবে যে, আমিও ‘ব্যর্থ’ হব? এটাই ছিল আমার সর্বোচ্চ উচ্চাভিলাষ।

ওকাম্পো : তাহলে আপনি ফরাসিতুল্যা ‘ব্যর্থ’ হতে হয়েছেন। কৈশোরে কী ছিল আপনার বড়ো আকাঙ্ক্ষা, বিখ্যাত হওয়া না ভালোবাসা পাওয়া?

বোর্হেস : বিখ্যাত হওয়ার কথা কখনো ভাবিনি। আর জানি না, ভালোবাসা পাবার কথা কোনোদিন ভেবেছি কিনা? আমি বিশ্বাস করতাম, প্রিয়ভাজন হওয়াটা এক ধরনের অধিকার। আমি কোনো বিশেষ ভালোবাসার যোগ্য ছিলাম বলে বিশ্বাস ছিল না আমার। আরো মনে পড়ে, আমার বিব্রতকর জন্মদিনগুলোর কথা, যখন সবাই আমাকে উপহার দিয়ে দিত, আর আমি নিজেকে এক বিশেষ প্রজাতির ঠিক বলে ভাবতাম, যে এসবের যোগ্য হয়ে ওঠার জন্য কিছুই করেনি।

ওকাম্পো : লেখার প্রয়োজনীয়তা অনুভব করলেন কেন? সেই বয়সে সাহিত্যের কোন দিকটা আপনাকে বিশেষ করে আকর্ষণ করেছিল?

বোর্হেস : প্রথম প্রস্তুতি খুব কঠিন, আর তার উত্তর দেওয়া অসম্ভব। তবে দ্বিতীয়টার ব্যাপারে বলতে পারি যে, আমাকে আকর্ষণ করেছিল গ্রিক পুরাণ, আর্জেন্টিনীয় পুরাণ, খোরসানের্স জেলাতো নদী, মাসকারা দা মিয়েজাজ এল কমতে, এদুয়ার্দো গুটিয়েরেসের উপন্যাসিকাসমূহ, ফামুসো, ওয়েলসের প্রশংসনীয় যুদ্ধপ্রেরণা ও এডওয়ার্ড উইলিয়ামের সংস্করণ লগ মিল ই উনা নচেস ইত্যাদি। আমার এইসব ভালোবাসার পরম্পরা মনে নেই। তবে আমার সেই বয়সের দুই ফ্রেম হাকুলবেরি ফিন ও ডান কীহোতে আজ আমি আমার সঙ্গ ছাড়েনি।

ওকাম্পো : সেই এইটস্পিয়ার ভাষায়িক আপনি কি শৈশব থেকেই ‘শৈশবের নাগরিক’ বলে মনে করেন নিজেকে? নিজেকে কি আলাদা অনুভব করতেন, যা কমবেশি আমরা করে থাকি? শুধু কারো অনুভূতি বেশি তীব্র বলে তারা সত্য তা হয়ে উঠতে পারে?

বোর্হেস : আমি সেই তখন থেকেই একই রকম অন্তমুখী, এছাড়া অন্য কোনো কষ্ট আমি অনুভব করছি বলে মনে হয় না।

ওকাম্পো : এখন আমরা প্রবেশ করছি স্বপ্নে এবং বাস্তবেও, তবে ছবির মাধ্যমে গেছি বহুবার, আমার বিশ্বাস আমার কল্পনায় তাঁদের যে-চিত্র তা সেই ছবি থেকেই পাওয়া, এনট্রেরিয়সে গিয়ে দেখা বাড়ি থেকে নয়। আর সব বন্ধুদের ক্ষেত্রে যেমন চিন্তা আমাকে ব্যথিত করে যে, গিরালদ দেশের যে-স্মৃতি আমার মনে সেকি সত্যি তাকে দেখার স্মৃতি নাকি আমি তাকে প্রতিস্থাপন করেছি তার ছবির সঙ্গে।

সেখানে, যাকে আপনি বলেছেন আপনার শৈশবের মৌল বাসভূমি, কেমন ছিল তা?

বোর্হেস : ধারাবাহিকভাবে বলতে গেলে, প্রথমটা ছিল সুইপাচ ও এসমেরালদার মধ্যখানে তুকমান সড়কের ওপর অবস্থিত একটি পুরোনো, নিচু ধরনের বাড়ি। আর সব বাড়ির মতো এরও ছিল লোহার গ্রাদ দেওয়া দুটো জানালা, বিশাল করিডোর, তোরণের মতো দরজা এবং দুটো চত্বর। প্রথম চত্বর ছিল সাদা-কালো মার্বেল পাথরের তৈরি। একটি চৌবাচ্চা ছিল, তার তলায় থাকত একটি কচ্ছপ, যার কাজ ছিল পানিকে পরিচ্ছন্ন করা। মন্তেভিদেওয়োক লোকে বলে, কচ্ছপের ভূমিকা পালন করে কেবল একটি ব্যাঙ। তাদের ধারণা কচ্ছপ শুধু পানি পরিষ্কার করে না, সে তো নাও করে। পালেরমোর সেরানোর সড়কের বাড়িটার কথাও আমি পরিষ্কার মনে করতে পারি। সেটি ছিল উঁচু রাস্তার ওপরের অন্য কটা বাড়ির মধ্যে একটি। বাকি বাড়িগুলো যদি তাদের বাড়ি বলা যায় আদি, তো ছিল সব নিচের অনাবাদি জমি জুড়ে।

ওকাম্পো : পারানিয়ার বাড়িতেই তো আপনার বাবার জন্ম। আপনি কি সেই বাড়িতে গেছেন, অন্যে কিবা বাস্তবে?

বোর্হেস : স্বপ্নে এবং বাস্তবেও, তবে ছবির মাধ্যমে গেছি বহুবার, আমার বিশ্বাস আমার কল্পনায় তাঁদের যে-চিত্র তা সেই ছবি থেকেই পাওয়া, এনট্রেরিয়সে গিয়ে দেখা বাড়ি থেকে নয়। আর সব বন্ধুদের ক্ষেত্রে যেমন চিন্তা আমাকে ব্যথিত করে যে, গিরালদ দেশের যে-স্মৃতি আমার মনে সেকি সত্যি তাকে দেখার স্মৃতি নাকি আমি তাকে প্রতিস্থাপন করেছি তার ছবির সঙ্গে।

বোর্হেস : না, একেবারেই না। থিওফিল গতিয়েরের মতো আমি বলতে পারব না যে, ‘আমি এমন একজন মানুষ, যার জন্য পৃথিবী দৃশ্যমানরূপে বিরাজমান।’ বিমূর্ত ও আবেগময়ভাবে ভাবতে পারি আমি, তবে আমার বোনের মতো রঙ আর রেখার বিন্যাসে নয়। যেসব নারীর সঙ্গে আমি মিশেছি, আমার ভালো মনে নেই, তাদের চুল সোনালী বা বাদামি ছিল; আর এও সত্য যে, আমি এই বিমূর্ত পৃথিবীর মোকাবিলা করেছি আমার ক্রমবর্ধমান অন্ধত্ব নিয়েই।

ওকাম্পো : আনচোনেরা সড়কের এই বাড়ির সিঁড়ি বেয়ে কারা কারা উঠেছেন? কিছু মনে পড়ে আপনার?

বোর্হেস : হ্যাঁ, মনে পড়ে আমাদের উইলিয়াম থ্যাকেরেকে, (জুলসোনার) মাসেদোনিও ফেরনান্দেসকে—এমন এক মানুষ, যার প্রভাব আমার জীবনে অনুভব করেছি আমি প্রবলভাবে; যতটা না তাঁর লেখার মাধ্যমে, যেগুলো আজ আমার খানিকটা জটিল ও দুর্বোধ্য বলে মনে হয়, তার চেয়ে বেশি তাঁর মুখের কথায়; আমার জীবনে দেখা বাণীদের মধ্যে অন্যতম ছিলেন মার্তিন ফিয়েরো হিয়ান মোরেেইরা, এদুয়ার্দো গুতিয়েরেসের সলুয়েন্তাস মিলেতেরাস। এই উপন্যাসে আমার পিতামহের কথা আছে বলে আমি খুব গর্ব অনুভব করতাম, যদিও আমি পছন্দ করতাম বোর্হেস নয় মোরেেইরার পৌত্র বলেই নিজের পরিচয় দিতে। এভারেঙ্গো কাবিয়েগোগের মিসাস মোরহেসেও আমার বাবাকে উৎসর্গ করা হয়েছিল। অরোস ল্যাস মনতাদােস ও লুগোনেসের লুনারিও সেণ্টিমেন্টেলের কথাও আমি ভুলতে চাই না। আমি এই বইগুলো বারবার পড়েছি। আমার বাঁধা, তারা আমাকে পিতৃভূমির সঙ্গে গ্রন্থি বেঁধে দিয়েছে। একে আপনারা আমার নস্টালজিয়া বলে মনে করবেন না, যা আমি কখনো বোধ করিনি। গিনভেরা শহরের জন্য আমার গভীর প্রণয় ছাড়া আর কিছুই নেই।

ওকাম্পো : এই ছবিতে আমরা আপনাকে এবং আপনার বাবা-মাকে দেখতে পাচ্ছি কিত্তানা আভেন্যুর বাড়িতে, এতে তাঁরা আপনার দিকে তাকিয়ে রয়েছেন, আপনার ধারণা, আপনার ভেতরটাকে দেখেছেন, আর আপনিও চেয়ে রয়েছেন তাঁদের দিকে। সে-সময় কারা আপনাদের পারিবারিক বন্ধু ছিল?

মাসেদোনিও ফেরনান্দেস, সেইসঙ্গে ছিলেন—যাঁরা বেশ অসংগতিপূর্ণ বলেই মনে হয়—মিত্রবাক্ক। কেউ তাঁর সঙ্গে দু থেকে তিন ঘণ্টা সময় কাটাতে পারত। মাসেদোনিও তাঁর নিচু গলায়, বিনয়ের সঙ্গে প্রশ্নবোধক স্বরে তিনি কি চারটি পর্যবেক্ষণের কথা উচ্চারণ করতেন, তাঁর সেই তিন কি চারটি নিরীহ প্রশ্নাবলি ঝলমল করত স্মৃতিতে, অনেক পরেও, সবসময় থেকে যেত আমাদের ‘স্মৃতি জুড়ে।’ আমার কাকা আলভারো মেলিয়ান লাফিনুর এবং অবশ্য আমার পিতৃপুরুষের কথা আমার খুব মনে আছে। এই রাইয়ের সে-যুগের কোনো ঘনিষ্ঠ স্মৃতি আমার নেই বলেই মনে হয়।

ওকাম্পো : আপনার বুয়েনস আইরেসের কথা কি এখনো প্রীতিভরে স্মরণে আসে, যেখানে গিনভেরা কলেজের ছাত্র ছিলেন আপনি, নোরা যাকে লালরঙা ছাদ দেখে গিয়েছেন তার ছবিতে?

বোর্হেস : হ্যাঁ, বুয়েনস আইরেসের কথা আমি সবসময় ভাবতাম। আমাদের বাড়িতে কিছু আর্জেন্টিনীয় সাহিত্যের বই ছিল: যেমন এল ফাসুন্দো, আসাসুবকির তিন খণ্ড, ছিল—আমাদের দিয়েছিলেন দারুণ এক সারল্য আর জটিল বারোক রীতির প্রতি ভর্ৎসনা; সব মিলিয়ে তরুণ আদোলফো বিয়াই কাসারেস ছিল এক ওস্তাদ, আমরা যাকে বলি ধ্রুপদী। এই বৃদ্ধ বোর্হেসের চেয়ে অনেক বেশি।

ওকাম্পো : বুসতোস দোমেকের ব্যাপারটি কীভাবে ঘটেছিল?

বোর্হেস : আমি তাঁর সঙ্গে কাজ করতে চাইনি; আমার মনে হয়েছিল তাঁর সঙ্গে যৌথভাবে কাজ করা অসম্ভব। এক সকালে তিনি আমাকে বললেন, আমরা একটা পরীক্ষা করি। আমরা তাঁর বাড়িতে খেতে গেলাম, আমাদের হাতে দুই ঘণ্টা সময় ছিল, এর মধ্যেই আমাদের মধ্যে তর্ক জমে ওঠে। আমরা লিখতে শুরু করি কিছুক্ষণ পরেই, সেই একই সকালে, সেই আশ্চর্য ঘটনাটি ঘটে। আমরা এমন এক ভঙ্গিতে লিখতে শুরু করি, যা না বিয়াইয়ের মতো না বোর্হেসের মতো। আমরা বিশ্বাস করেছিলাম যে, অন্য কোনো উপায়ে আমাদের দুজনের মধ্যে একটি তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে। বুসতোস দোমেক—দোমেকের তাঁর পিতামহের নাম আর বুসতোস আর এক পিতামহের নাম—আর তারপরে যা ঘটল তা এই যে, বুসতোস দোমেকের কাজের সঙ্গে বিয়াই কিংবা আমার গল্প লেখার কোনো মিল পাওয়া গেল না। সেই ব্যক্তি এখনো অস্তিত্ববান, অন্য কোনো আঙ্গিকে। তবে তাকে দেখা যেত কেবল আমরা দুজন যখন কথা বলতাম তখন।

ওকাম্পো : নোরার এই ট্যাপেস্ট্রি, লা প্যাশন, এর সঙ্গে কোনো-একটি লেখা, ‘দ্বিণ্ডিত পথের বাগানে’র এক ধরনের সাদৃশ্য লক্ষ্য করা যায় কি?

বোর্হেস : না, তার সঙ্গে এমন একসময়ের মিল খুঁজে পাওয়া যায় না নোরা শান্তিময়, দেবতুল্য ছবির বিষয় খুঁজে পাচ্ছিল না; এমন একসময় যখন সে জার্মান অভিব্যক্তবাদের প্রভাবে ছিল খুব জীবন্ত, গতিশীল ও ট্র্যাজিক এক আঁকিয়ে ও শিল্পী, এমনটি মনে হওয়ার পক্ষে যা অযৌক্তিক।

ওকাম্পো : আপনার একটি চমৎকার কবিতা, ‘লস দোনেসে’ আপনি গ্রুসাংকের নাম করেছেন। আপনার কাছে তার তাৎপর্য কী? গ্রুসাংক এমন এক চেতনার অধিকারী, যিনি আপনার চেয়ে অনেক সুদূরের, আর আপনি এই কবিতায় বলেন ‘দুজনার মধ্যে কে লেখেন এই কবিতা’? ঠিক কীভাবে আপনি এমন একজনের সঙ্গে একাত্মতা খুঁজে পান, যে কোনোতেই আপনার মতো নয়?

বোর্হেস : আমি নিজেকে গ্রুসাংকের মতো মনে করি না, তবে আমি চেয়েছিলাম আমার গদাকে তার মতো করতে। গ্রুসাংকের গদ্য এবং আমাদের বন্ধু আলফোনসো রেইয়েসের গদ্য আমাদের ভাষায় সম্মানিত, যা খুবই।

বোর্হেস : ভিক্টোরিয়া, আপনি প্রথম পদধুলি দিয়ে সম্মানিত করেছিলেন আমাদের এই বাড়িটিকেই, আজ যা নিশ্চিত হয়ে গেছে মন্তেভিদেওয়ো কিস্তানা থেকে। এই বাড়িতেই শেষবারের মতো আদেলিনার সঙ্গে বাড়ি চলে যাওয়ার সময় রিকার্ডো গিরালদেস তাঁর গিটারটি আমাদের দিয়ে গিয়েছিলেন।

ওকাম্পো : আমার ধারণা, সান ইসিদ্রো আমার কাছে যা, আদ্রোগেও অনেকটা তাই আপনার কাছে। তাই নয় কি? এই জায়গার সামান্য বর্ণনা দেবেন, যেখানে আপনি অনেকগুলো গ্রীষ্ম যাপন করেছেন?

বোর্হেস : আদ্রোগের কথা যখন ভাবি তখন আমি বাস্তব আদ্রোগের কথা মনে করি না, না প্রগতির আঘাতে, মোটরযান আর রেডিও, টেলিভিশনের ছোঁয়ায় পাল্টে গেছে, আমি ভাবি, সেই হারিয়ে যাওয়ার আদ্রোগের কথা, তার শান্ত বাড়িটার, চত্বর আর অলিগলির গোলকধাঁধা আর লোহার গরাদ দেওয়া অবকাশসমূহ আর শসাদানায় ভরা বিশালকায় জালান্দলোর কথা। পৃথিবীর যে-জায়গাতেই আমি যাই না কেন সেই ইউক্যালিপটাস গাছের গন্ধের জন্যেই আমি এই হারানো আদ্রোগে ফিরে আসব—যা এখন কেবল আমার স্মৃতি, সমস্ত স্মৃতি জুড়েই বিরাজমান।

ওকাম্পো : আমাকে আপনার বাবার কথা বলুন। আমি খুশি হব, আপনি যদি আমাকে বলেন, কী ধরনের সাহিত্য তিনি পছন্দ করতেন, মানুষ হিসেবে কেমন ছিলেন তিনি, যাকে আপনি দেখেছেন এবং জেনেছেন।

বোর্হেস : তিনি ছিলেন খুব বুদ্ধিমান। এবং সব বুদ্ধিমান মানুষের মতোই ছিলেন খুব দয়ালু। তিনি শেপলারের শিষ্য ছিলেন। একবার তিনি আমাকে বলেছিলেন, আমার উচিত এই সেনদল, উর্দি, ছাঊনি, পতাকা, গির্জা, পাদ্রি ও কসাইখানা—সবকিছু ভালো করে দেখে রাখা, কেননা এইসব বিলুপ্তির পথে, যাতে আমি আমার সন্তানের বলে যেতে পারি যে, একদিন আমি এসবের সাক্ষী ছিলাম। তাঁর ভবিষ্যদ্বাণী আজও সত্য হয়নি। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী একজন মানুষ, যিনি নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করতেন। তাঁর পিঠাপিঠি অ্যাংলো-স্যাক্সন রক্তের বোনের জন্য দারুণ গর্বিত, যিনি তাঁকে নিয়ে রসিকতাও করতেন। বিমুগ্ধতা নিয়ে তিনি আমাদের বলতেন, ‘জানি না কেন এই ইংরেজদের নিয়ে এত মাতামাতি, শেষ পর্যন্ত তারা কারা, একদল জার্মান চাষা মাত্র।’ তাঁর দেবতারা ছিলেন শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ আর সুইনবার্ন। কবিতার ব্যাপার, যা তাঁর শব্দের সৃষ্টি, তা যে কেবল প্রতীকের খেলা নয়, এক ধরনের সংগীত ও ইন্দ্রজালবিশেষ—এ-কথা তিনিই আমার কাছে উদ্ঘাটন করেছিলেন। এখন যখন কোনো কবিতা আবৃত্তি করি, তখন আমার অনিচ্ছাতেও, বাবার কণ্ঠেই আমি তা করে থাকি। তিনি বলতেন, এই দেশে আর্জেন্টিনার ইতিহাসে স্থান নিয়েছে আধ্যাত্মিকতা। তিনি ভাষাকে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন, ইনি আমাদের বলতেন যে, তারা সেরে উঠবে যেহেতু তাদের আরোগ্য গৃহে নিয়ে যাওয়া হচ্ছে। নস্রোস পত্রিকায় এনরিকে বাংসের ঘেরানায় লেখা তাঁর ঠিক প্রশংসনীয় সনেটের সন্ধান পেতে পারেন আপনারা। এল কদিও নামে একখানা ঐতিহাসিক উপন্যাসও রেখে গেছেন তিনি। এগুলো সব লিখে নষ্ট করে ফেলেছিলেন তিনি। এসমেরাল্দা সড়কে ‘লেন্ডয়াস ভিভাস’ বিভাগের অধীনে মনস্তত্ত্বের এক অধ্যাপককে তিনি ইংরেজিতে ডিক্লেশন দিয়েছেন কিছু।

ওকাম্পো : আপনার কোনো কবিতা বা গল্পে কি বালক নিয়ে স্মৃতি ধ্বনিত হয়েছে?

বোর্হেস : জানি না। যদি কিস্তানা আভেঞ্জু আমাদের প্রথম বাড়ির ব্যালকনি হয়ে থাকে, তবে তা এসেছে অন্য কবিতায়। কেননা যদিও গল্প পড়তে ভালোই লাগত আমার, তখন আমি ভাবতাম, গল্প লেখার মতো প্রচণ্ড জটিল এক কাজের যোগ্য আমি নই। এখন আমাদের আনচোনেরার বাড়ির ব্যালকনি যদি হয়, তাহলে তা আমার ‘বৃত্তাকার ধ্বংসস্তূপ’ গল্পে এসেছে। সে-গল্প লিখতে আমার এক সপ্তাহ লেগেছিল। সেই এক সপ্তাহে আমি আলসাগ্রার এই লাইব্রেরিতে কাজ করেছি। একবার সিনেমাও দেখতে গেছি, বন্ধুদের সঙ্গে দেখা করেছি, কিন্তু সবই যেন স্বপ্নের ঘটেছিল। তার সবকিছুই যাপন করেছি আমি, এমন করে আর কোনো সাহিত্যকর্মের সঙ্গে জীবনযাপন করিনি আমি, ‘বৃত্তাকার ধ্বংসস্তূপ’র আগে কিংবা পরে।

ওকাম্পো : আপনি কি বিশ্বাস করেন, যাঁরা এই বাড়িতে বাস করেছিলেন তাঁদের কেউ কেউ এ-বাড়িতে রয়ে গেছেন, অদৃশ্যভাবে উড়ে বেড়াচ্ছেন সেখানে, এবং সব পুরোনো বাড়ি কমবেশি ইংরেজিতে যাকে বলে ‘হেন্টেড’? আর কেনই-বা এই ‘হেন্টেড’ শব্দটার কোনো প্রতিশব্দ নেই স্প্যানিশ ভাষায়? স্পেনীয় বা লাতিন আমেরিকান কেউ কি এর প্রতিশব্দ-উদ্ভাবনের প্রয়োজনীয়তা অনুভব করেননি?

বোর্হেস : আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। আমিও বিশ্বাস করি, আপনি যেমন বললেন যে, ‘হেন্টেড’, ‘আনক্যানি’, ‘ইরি’—এ-জাতীয় ইংরেজি শব্দের প্রতিশব্দ আমাদের ভাষায় নেই, কেননা আমরা যারা সে-ভাষা ব্যবহার করি, তারা তা উদ্ভাবনের প্রয়োজনীয়তা অনুভব করিনি। অন্যদিকে ইংরেজিতে ও স্বচ্ছ ভাষায় ‘আনক্যানি’ কিংবা জার্মানে, তার প্রতিশব্দ ‘আনহাইমলিশ’ জাতীয় শব্দ রয়েছে, কেননা সে-ভাষাদায়ী লোকজন তার দরকার মনে করেছেন, কেননা তারা এই সঙ্গে অধিদেবিক ও অতিপ্রাকৃতির উপস্থিতি অনুভব করেছেন। আমি মনে করি, এইসব বাগার্থ, যারা তা ব্যবহার করেন তাদের প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত, যদি কোনো শব্দের প্রতিশব্দ না থেকে থাকে আমাদের ভাষায়, তার মানে তার কোনো চেতনা কিংবা আরো ভালো করে বলা যায়, অনুভূতি নেই আমাদের মধ্যে।

ওকাম্পো : আরো একটা শব্দ আছে, যা অনুবাদ করা যায় না, ‘উইস্টফুল’ শব্দের অনুবাদ? অন্তত আমি তার কোনো অনুবাদ দেখিনি। আপনি কি দেখেছেন?

বোর্হেস : না, আমার চোখেও পড়েনি। ‘নস্টালহিকো’, ‘আনহেলাস্তে’ জাতীয় শব্দগুলো তার কাছাকাছি অর্থ বহন করে। কিন্তু কোনোদিনই ঠিক ‘উইস্টফুল’ শব্দের যথার্থ প্রতিশব্দ নয়। সত্যি বলতে এই শব্দের ধ্বনিতে, উচ্চারণে এমনকি ভাবানুষ্যে এমন কিছু রয়েছে, যা ঠিক তার অর্থের প্রতিরূপ।

ওকাম্পো : আপনি কি আদ্রোগের কথা ভাবতে গিয়ে উইস্টফুল মনে করেন নিজেকে? আপনি কি তার স্মৃতিচারণ ‘উইস্টফুলি’?

বোর্হেস : হ্যাঁ, একই ব্যাপার ঘটে অন্য ক্ষেত্রেও।

ওকাম্পো : আপনি কি ‘এল মুয়ের্তো’ গল্পের ঘটনাবলি স্থাপন করেছেন উরুগুয়ের সেই নদীর তীরে—যেখানে আমরা আপনাকে ছবিতে দেখেছি?

বোর্হেস : হ্যাঁ, কাহিনীটি সেখানেই কল্পনা করেছি, তবে গল্পটি কেবল সেই আরাপে নদীর ধারের কথাই বলে না, তা অন্য এক দেশ-কালে উত্তীর্ণ হয়ে যায়।

ওকাম্পো : আপনার এই গল্পটিকে, যা একজন উত্তর-আমেরিকান প্রযোজককে আকৃষ্ট করবে, চলচ্চিত্র হিসেবে কীভাবে কল্পনা করেন? আপনি কি এখন মনে করেন, ‘এল মুয়ের্তো’ গল্পটিকে চলচ্চিত্রে রূপদান সম্ভব?

বোর্হেস : অতিরিক্ত অহংকার ছাড়াই বলতে পারি, এই গল্পটি একটি ভালো ওয়েস্টার্ন চলচ্চিত্র হওয়ার যোগ্য। যখন আমি ওয়েস্টার্ন শব্দটি ব্যবহার করি, তখন তা আমি খারাপ অর্থ করি না। আমি মনে করি, একসাথে লেখকেরা তাঁদের অঙ্গীকার এবং আক্ষরিককে ভুলে বসেছিলেন, সেই মহাকাব্য, যাকে এই ‘ওয়েস্টার্ন’ পুনরায় উদ্ধার করে এনে দিয়েছিল এই পৃথিবীতে। বলতে গেলে ‘ওয়েস্টার্ন’ ছবি সমস্ত পৃথিবী জুড়ে মহাকাব্যের প্রয়োজন মিটিয়েছে, যা মানবাখ্রার একটি মহৎ বৈশিষ্ট্য।

ওকাম্পো : কিস্তানা অ্যাভেনিয়ের বাড়ির এক ছবিতে যে-বিশেষ টেবিলটি আমরা দেখি, সেটি কার ছিল জানেন?

বোর্হেস : হ্যাঁ, সাপের আকৃতি, তেপায়াবিশিষ্ট এই টেবিলটি আমার প্রপিতামহ সুয়ারেস তাঁর পেরু-অভিযান থেকে সংগ্রহ করেছিলেন। তিনি একটি রূপার বেসিন ও ঘোড়ার জিনের সঙ্গে বেঁধে নিয়ে এসেছিলেন।

ওকাম্পো : রিকার্ডো ও আদেলিনা গিরালদেস আমাকে যে-কিস্তানা অ্যাভেনিয়ের বাড়িতে নিয়ে গিয়েছিল, সে-যুগে অবশ্য আমার মনে হয় তাকে অ্যাভেম্ভু বলা হতো না। সেটি ছিল প্রোঅর যুগ। সেই পত্রিকায় আপনার ভূমিকার বিষয়ে এবং আর যা কিছু আছে, বলুন না আমাকে।

বোর্হেস : অপরিহার্যভাবে আমাকে তাহলে একটা গল্পের পুনরাবৃত্তি করতে হবে। সেটি ১৯২৮ সাল, ব্রান্দান কারাফা আমাকে ফোনে ডাকলেন, তিনি আমাকে জানালেন রিকার্ডো গিরালদেস ও পালো রোহাস পাসের সঙ্গে মিলে একটি পত্রিকা প্রকাশ করতে যাচ্ছেন—যা নতুন প্রজন্মের সাহিত্যিকদের প্রতিনিধি এবং যা আমাকে বাদ দিয়ে হতে পারে না। সংগত কারণে আমি খুব গর্ববোধ করি, সে-রাত্রিতে আমি সন্ত মার্টিন ও কর্দোবাস্ত হোটেল ফিনিঞ্জে যাই, যেখানে তখন গিরালদেস থাকতেন। তিনি আমাকে এই বলে অভ্যর্থনা করলেন, ‘ব্রান্দান আমাকে বলেছেন যে, গতরাতে তাঁরা একত্র হয়েছিলেন তরুণদের সাহিত্য নিয়ে একটি পত্রিকা প্রকাশের লক্ষ্যে, সবাই বলেছেন এই পত্রিকা আপনাকে ছাড়া চলতে পারে না।’ এমন সময় ঢুকলেন পাবলো রোহাস পাস। আমাদের অভিবাদন করে তিনি আবেগসংহারে বললেন, ‘আমি খুব গর্বিত,’ তারপর একটু থেমে বললেন, ‘গত রাতে আমরা তিনজন একত্র হয়ে এই সিদ্ধান্তে আসি যে, তরুণদের সাহিত্য নিয়ে প্রকাশিত একটি পত্রিকায় আপনি অপরিহার্য।’

ওকাম্পো : এইভাবে এক নির্মল ষড়যন্ত্রের ফসলরূপে আত্মপ্রকাশ করে প্রোআ। প্রথম সংখ্যার জন্য কাগজে-কলমে পাঁচ কপি, পৃষ্ঠা সংখ্যা একশ বিশ, প্রত্যেকে, সম্মানসূচকভাবে আমাকে বাদ দিয়ে, পঞ্চাশ পয়সা করে চাঁদা দিয়েছিলেন।

ওকাম্পো : নোরা, যাকে এই ছবিতে ওফেলিয়া বলে মনে হচ্ছে, আপনার সঙ্গেই বড় হয়ে উঠেছে। আপনার কি মনে হয়, নোরার আঁকা ছবিতে এই অ্যালবামে দেখা আপনার পূর্বপুরুষদের অন্য কোনো বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে, নাকি যদি যোদ্ধারা নোড়ার তুলিতে দেবতায় রূপান্তরিত হয়েছেন? হতে পারে নোরা যোদ্ধাদেরই এঁকেছিলেন আর আপনি তাঁদের করেছেন দেবতারূপে?

বোর্হেস : না, না, আমি বিশ্বাস করি নোড়ার আঁকা যোদ্ধারা দয়ালু ও মানবিক ছিলেন। আর আমার কথা বললে বলব, দেবতাদের বর্ণনার ব্যাপারে আমি নিজেকে অক্ষম বিবেচনা করি। তবে পূর্বপুরুষদের প্রসঙ্গে আমার বিশ্বাস, নোরার মধ্যে আমার পরিবারের ইংরেজ অংশের প্রটেস্ট্যান্ট পাদ্রিদের অংশ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে, প্রাচ্যের ও আর্জেন্টিনার যোদ্ধাদের চেয়ে।

ওকাম্পো : এখানে আপনাকে দেখতে পাচ্ছি আমার ভগ্নিপতি বিয়াই কাসারেসের সঙ্গে। সে আমাকে একটি গল্প বলেছিল, সেটি সম্ভবত আপনি জানেন না। আপনাকে দেখে বুঝতে পারছি আমি ভুল করিনি। সেই সময়ে আমার বোন সিলভিয়া ছবি আঁকত। সেও নোরা আদোলফো ও গিয়েরমোর সঙ্গে বিয়ের অনেক আগে থেকেই বন্ধু ছিল। ঠিক কখন থেকে বিয়াইয়ের সঙ্গে আপনার বন্ধুত্বের সূত্রপাত?

“আমাদের অভিবাদন করে তিনি আবেগসংহারে বললেন, ‘আমি খুব গর্বিত,’ তারপর একটু থেমে বললেন, ‘গত রাতে আমরা তিনজন একত্র হয়ে এই সিদ্ধান্তে আসি যে, তরুণদের সাহিত্য নিয়ে প্রকাশিত একটি পত্রিকায় আপনি অপরিহার্য।’”

বোর্হেস : আপনি আমাকে কঠিন প্রশ্ন করেছেন, কেননা আমার দিন-তারিখ ঠিক মনে নেই। এটুকু বলতে পারি, কোনো অপরাহ্নে আমরা পরস্পরের বন্ধু হয়ে উঠি, যখন সে আমাকে এই সান ইসিদোর বাড়ি থেকে, যেখানে বসে কথা বলছি, তাদের বাড়িতে নিয়ে যায়। আমি বিশ্বাস করি, আমরা পরস্পরের ওপর প্রভাব ফেলেছি। সবসময় এটি ভাবা হয়ে থাকে, বড়ো যে জন সেই বেশি প্রভাব ফেলে ছোটদের ওপর, তবে আমি বিশ্বাস করি আমি যদি আদোলফোকে কিছু শিখিয়ে থাকি, সে আমাকে শিখিয়েছে আরো অনেক বেশি। সরাসরি নয়—যে-জিনিস সোজাসুজি শেখানো হয় সেগুলো সাধারণত অর্থহীন হয়—পরোক্ষভাবে। আদোলফোটো—আমাকে দিয়েছিল সরলতা আর জটিল বারোক রীতির প্রতি ভর্ৎসনা; সব মিলিয়ে তরুণ আদোলফো বিয়াই কাসারেস ছিল এক ওস্তাদ, আমরা যাকে বলি ধ্রুপদী। এই বৃদ্ধ বোর্ডের চেয়ে অনেক বেশি।

ওকাম্পো : বুসতোস দোমেকের ব্যাপারটি কীভাবে ঘটেছিল?

বোর্হেস : আমি তাঁর সঙ্গে কাজ করতে চাইনি; আমার মনে হয়েছিল তাঁর সঙ্গে যৌথভাবে কাজ করা অসম্ভব। এক সকালে তিনি আমাকে বললেন, আমরা একটা পরীক্ষা করি। আমরা তাঁর বাড়িতে খেতে গেলাম, আমাদের হাতে দুই ঘণ্টা সময় ছিল, এর মধ্যেই আমাদের মধ্যে তর্ক জমে ওঠে। আমরা লিখতে শুরু করি কিছুক্ষণ পরেই, সেই একই সকালে, সেই আশ্চর্য ঘটনাটি ঘটে। আমরা এমন এক ভঙ্গিতে লিখতে শুরু করি, যা না বিয়াইয়ের মতো না বোর্হেসের মতো। আমরা বিশ্বাস করেছিলাম যে, অন্য কোনো উপায়ে আমাদের দুজনের মধ্যে একটি তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে। বুসতোস দোমেক—দোমেকের তাঁর পিতামহের নাম আর বুসতোস আর এক পিতামহের নাম—আর তারপরে যা ঘটল তা এই যে, বুসতোস দোমেকের কাজের সঙ্গে বিয়াই কিংবা আমার গল্প লেখার কোনো মিল পাওয়া গেল না। সেই ব্যক্তি এখনো অস্তিত্ববান, অন্য কোনো আঙ্গিকে। তবে তাকে দেখা যেত কেবল আমরা দুজন যখন কথা বলতাম তখন।

ওকাম্পো : নোরার এই ট্যাপেস্ট্রি, লা প্যাশন, এর সঙ্গে কোনো-একটি লেখা, ‘দ্বিণ্ডিত পথের বাগানে’র এক ধরনের সাদৃশ্য লক্ষ্য করা যায় কি?

বোর্হেস : না, তার সঙ্গে এমন একসময়ের মিল খুঁজে পাওয়া যায় না নোরা শান্তিময়, দেবতুল্য ছবির বিষয় খুঁজে পাচ্ছিল না; এমন একসময় যখন সে জার্মান অভিব্যক্তবাদের প্রভাবে ছিল খুব জীবন্ত, গতিশীল ও ট্র্যাজিক এক আঁকিয়ে ও শিল্পী, এমনটি মনে হওয়ার পক্ষে যা অযৌক্তিক।

ওকাম্পো : আপনার একটি চমৎকার কবিতা, ‘লস দোনেসে’ আপনি গ্রুসাংকের নাম করেছেন। আপনার কাছে তার তাৎপর্য কী? গ্রুসাংক এমন এক চেতনার অধিকারী, যিনি আপনার চেয়ে অনেক সুদূরের, আর আপনি এই কবিতায় বলেন ‘দুজনার মধ্যে কে লেখেন এই কবিতা’? ঠিক কীভাবে আপনি এমন একজনের সঙ্গে একাত্মতা খুঁজে পান, যে কোনোতেই আপনার মতো নয়?

বোর্হেস : আমি নিজেকে গ্রুসাংকের মতো মনে করি না, তবে আমি চেয়েছিলাম আমার গদাকে তার মতো করতে। গ্রুসাংকের গদ্য এবং আমাদের বন্ধু আলফোনসো রেইয়েসের গদ্য আমাদের ভাষায় সম্মানিত, যা খুবই গতিশীল। কেভেদো ও সাভেদ্রা ফাহাদোদ গদা আউড়ীতা-দোষে দুষ্ট। আর লুগোনেসের গদা অত্যন্ত আত্মসচেতন।

ওকাম্পো : এই যে ছবিগুলো, এতে আপনাকে আমরা দেখেছি সুর পত্রিকা-পৰ্বে। আমার বিশ্বাস, এর মধ্যে একটি তোলা হয়েছিল সুর প্রকাশিত হবার আগে। সেটি তোলা হয়েছিল আমার রুফিনো দেল এলিসান্দের বাড়িতে। আমরা সিঁড়ির উপরে। সেখানে মিলিত হয়েছিল পেদ্রো এনরিকেস উরেনিয়া, মাইয়া, নোরা, মারিয়া, রোসা অলিভার, আনসেরমেত, রামোন গোমেজ, দে লা সেরেনা, অলিভেরিও ইরোন্দো, এদুয়ার্দো কুলরিচ, গিয়েরমো দ্য তোরে। এই ছবিঠি তোলা হয় যেদিন, সেদিনটির কথা মনে আছে আপনার? সেটি সম্ভবত সুরের সহযোগী পরিষদের প্রথম সমাবেশে ছিল।

বোর্হেস : মনে পড়ে, আমি সেদিন অনুভব করেছিলাম আপনারা একটি ভুল, বড় ধরনের ভুল করেছিলেন আমাকে আপনাদের দলে অন্তর্ভুক্ত করে। তবে এটিও মনে পড়ে, যদিও সঠিক বিষয় মনে নেই, সেদিন নিয়তিবাদী, মহপ্রাণ পেদ্রো এনরিকেস উরেনিয়ার সঙ্গে আমার দীর্ঘ এক আলাপচারিতা সংঘটিত হয়েছিল।

ওকাম্পো : এরপর আরো একটি ছবি আছে, সম্ভবত শেষ ছবি, সেটি তোলা হয়েছিল তুকমান সরণিতে, সান মার্টিন ও ডিয়ামোনতের কোনার নতুন বাড়িতে। এই পত্রিকার কি জানি কোন বার্ষিকী-উদযাপন উপলক্ষে তোলা। সুচি দেখে এখন মনে পড়ে, সেটি ছিল তার পঁয়ত্রিশতম বার্ষিকী। এই পত্রিকা অনেকদিন টিকে ছিল, বলা যায় একটু বেশিই, তা সেটি কি বিশেষ কোনো অবদান রাখতে পেরেছিল বলে মনে করেন?

বোর্হেস : সুর ছিল আর্জেন্টিনার সাংস্কৃতিক জগতের অন্যতম প্রধান ঘটনা। তার প্রভাব ছিল কেবলই ইতিবাচক। আর্জেন্টিনা মানসের বড় এক বৈশিষ্ট্য, শুধু তার বুকেও নয়, এই গ্রহে যেখানে যা ঘটেচে তার বিষয়ে এক উদার ঔৎসুক্য। আমাদের এই ঐতিহ্যের এই নম্রতাবোধ আমাদেরকে ইউরোপের চেয়ে কম প্রাদেশিক হতে সাহায্য করেছে। একই সঙ্গে আমরা এ-ও বলতে পারি যে, অভিজ্ঞতাগত সবই আমাদের ঐতিহ্য, যা আমাদের নিজস্ব ভাষা কিংবা জাতিসভিত্তিককে ছাড়িয়ে যায়। আমি বিশ্বাস করি, সব আর্জেন্টিনাবাসীরাই, তা তারা জানান কিংবা ঘোষণা দিয়ে বলুক আর না-বলুক, সুরের প্রতি এক অনিশেষ কৃতজ্ঞতাবোধ অনুভব করে।

ওকাম্পো : কাগজগুলোর ভিড়ে আরেকটি ছবি দেখতে পাচ্ছি, আপনি তার কথা জানেন না। আমি সেটি বইয়ে অন্তর্ভুক্ত করব। সেটি এখানে এই ওকাম্পো ভিলার হলঘরে তোলা, যখন ইউনেস্কোর মহাপরিচালক জুলিয়ান হাকুলি বুয়েনস আইরেসে এসেছিলেন। তখন ছিল একনায়কের যুগ। আমি হাকুলের লেখা একটি চিঠি পাই, যাতে তিনি আমার লেখক, অধ্যাপক, বিজ্ঞানী বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন—সেখানেই এটি তোলা। সবার মাঝে অধ্যাপক হোসেও ছিলেন। এই সমাবেশের আগের দিন আমাদের বাড়িতে আগুন লেগেছিল। নিচতলার দুটো ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। তার মধ্যে একটি ছিল লাইব্রেরি, যেখানে আমার বাবার সব বইপত্র রাখা ছিল। হলঘরেই আমরা মিলিত হয়েছিলাম, যেখানে আপনাকে বন্ধু-পরিবেষ্টিত দেখা যাচ্ছে, যাঁদের মধ্যে রাফায়েল আলবার্তোও আছেন। পটভূমিতে প্রিলিদিয়ানো পুয়েরেধনের আঁকা আমার প্রপিতামহ ম্যানুয়েল্প ওয়েকাম্পোর, যিনি ছিলেন সারমিয়েন্তোর বন্ধু, একটি তেলচিত্র দেখা যাচ্ছে। আমার বিশ্বাস, সে-রাতে যে-আলোচনা হয়েছিল তার গুরুত্ব কেউ অস্বীকার করব না আমরা। জানি না, আপনি আমার সঙ্গে সম্মত হবেন কিনা, যে আমার বাড়িতে জুলিয়ান হাকুলের উপস্থিতির মণ্ডন তাকে দিতে হয়নি একনায়ক দ্বারা আমন্ত্রিত না হয়ে। আমার আমন্ত্রিত ব্যক্তিদের, যাদের মধ্যে ছিলেন আপনি, হোসে, মাইয়া, এনরিকেস উরেনিয়া, রোমেরো প্রমুখ, সঙ্গে তাঁর সাক্ষাৎ ছিল শাস্তিযোগ্য এক চরম অপরাধ।

বোর্হেস : হয়তো এটি বলাই আরো ভালো হতো যে, তাঁর এই সিদ্ধান্ত তাঁকে একনায়কের সঙ্গে সাক্ষাতের হাত থেকে রক্ষা করেছিল।

ওকাম্পো :িকায় তোলায় আরো একটি ছবি দেখতে পাচ্ছি, আপনি ও মাইয়া বিখ্যাত উত্তর-আমেরিকান অভিনেত্রী হিলেন হায়েসেসের সঙ্গে প্রাতরাশ করেছেন। নাটাসাহিত্যের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে?

বোর্হেস : আমি নাটক দেখার চাইতেই পড়তেই বেশি পছন্দ করি। এক ও’নিল ছাড়া। ও’নিল পড়ার সময়ে কেমন যেন ভঙ্গুর মনে হয়। কিন্তু তার মঞ্চরূপ আমাকে কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট, গভীরভাবে নাড়া দেয় আমাকে তা। নাটকের কথা বলতে গেলে দুটো নামই তাৎহণিকভাবে আমার মনে আসে, ইবসেন, যাকে আমি আরো একবার মূলে পড়তে চাই, আর বার্নার্ড শ।

ওকাম্পো : থিয়েটারের কথার সূত্রেই বলুন, চলচ্চিত্রের কী তাৎপর্য আপনার কাছে, যা আপনি পছন্দ করেন ও দেখতে ভালোবাসেন।

বোর্হেস : হ্যাঁ, একসময় খুব সিনেমা দেখতাম। এখন অবশ্য শুনতে বেশি পছন্দ করি। আমি জোসেফ ফন স্টানবার্গের গ্যাংস্টার মুভিগুলো বারবার করে দেখতাম, বিশেষ করে যেগুলোতে ব্র্যাংকফট ও ফ্রেড কোহলার পরস্পর লড়ে যেতেন অন্তহীন। আমি খুব দেখতাম টু বি অর নট টু বি, ওয়ান নাইট ইন অপেরা, ভাটগিও, সাইকোসিস, থাতুম, দি ঘোষত অব রোস, দি গ্রেট গেস, নিনোশকা, লাভ উইদাউট ব্যারিয়ার, দি কালেক্শনিস্ট—এই তালিকা থেকে আমি জানি আরো অনেক ছবি বাদ পড়ে গেছে। সাধারণভাবে আমি ইংলিশ ও মার্কিন ছবি দেখতে পছন্দ করতাম।

ওকাম্পো : যদি আপনার জীবন আরেকবার যাপন করার স্বপ্ন দেখেন আপনি—অবশ্য জীবন আপনি কেবল যাপনই করেন না, তা আপনার স্বপ্নও বটে—কোন পর্বে নিজেকে ধরে রাখতে চাইবেন, শৈশবে, কৈশোরে নাকি প্রৌঢ়বয়সে?

বোর্হেস : আমি ১৯৬৭ সালের এই দিনটিতেই নিজেকে ধরে রাখতে চাইব।