জাপানি বন্দিনিবাস

জাপানি বন্দিনিবাসে আমি যে-অভিজ্ঞতা লাভ করেছি, সে-সম্বন্ধে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সরকারি ও বেসরকারি অনেক দেশবাসীর কাছে আমি গল্প করেছি। আমার অভিজ্ঞতা দিয়ে আমার অথবা অন্য কারুর যে কোনোদিন কোনো লাভ হতে পারে, তা আমি মনে করি না। বিজয়-গর্বীর মতো হয়ে দিগি¦দিক জ্ঞান হারিয়ে বিজেতা পরাজিত যুদ্ধবন্দির প্রতি এবং দেশপ্রীতির নাম করে মানুষ মানুষের প্রতি যে কীরূপ হীন ব্যবহার করতে পারে, আজ তারই একটুখানি আভাস দেওয়ার চেষ্টা করব। দুঃসহ শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করেও আমরা যে সত্যপথ-বিচ্যুত হইনি, সেজন্যে খোদাকে অশেষ ধন্যবাদ। আমার ইউনিটে প্রায় অর্ধশতাধিক লুসাই ধসন সেপাই ছিল। এরা বন্দিশিবিরে দুঃখের দিনে আমার যা উপকার করেছে, তা আমি জীবনেও কখনো ভুলতে পারব না। এরাই বলতে পারবে, আমি সত্যের মর্যাদা ও দেশবাসীর স্বার্থরক্ষার্থে কতটুকু ত্যাগ স্বীকার করেছি। আমার এই লুসাই সৈনিকবৃন্দ যে-অটল রাজভক্তির ও অপূর্ব নৈতিক সাহসিকতার পরিচয় দিয়েছে, জগতের ইতিহাসে তার তুলনা নেই। বিপদের সম্মুখীন হয়ে ক্ষণিক সাহসের পরিচয় দেওয়ার জন্য অনেকেরই গলায় জয়মাল্য অর্পণ করা হয়েছে। কিন্তু সুদীর্ঘ সাড়ে তিনটি বছর জাপানি বন্দিনিবাসে অহরহ শঙ্কাকুল পরিবেষ্টনীতে থেকে আমার লুসাই সৈনিকরা প্রতি মুহূর্তে যে-অননুকরণীয় সাহস ও রাজভক্তির পরিচয় দিয়েছে, সেজন্য তারা বিশিষ্ট সম্মানের অধিকারী। এরা পরাজিত শত্রু হিসেবে জাপানিদের হাতে এবং দেশদ্রোহী হিসেবে ও.ঘ.অ.-র হাতে লাঞ্ছনা ও অপমানে জর্জরিত হয়েছে, কিন্তু তবু সত্য পথভ্রষ্ট ও অঙ্গীকার-বিচ্যুত হয়নি।

জার্মানজাতির দুর্নীতি ও অনাচারের প্রতিকার করতে গিয়ে ইংরেজ গভর্নমেন্ট যেদিন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, সেদিন থেকেই ভারতীয় সৈন্যবাহিনীতে যোগ দিয়ে দেশ ও সত্যেরমর্যাদারক্ষার জন্য আমার অভিলাষ ব্যক্ত করি। নানা কারণে যুদ্ধের অতি প্রারম্ভে যুদ্ধের চাকরিতে যোগ দেওয়া সম্ভবপর হলো না। ১৯৪০ সালের সেপ্টেম্বর মাসে আমি প্রথম কমিশন লাভ করি। ভারতীয় সৈনিক-হাসপাতালে কাজ করে ভারতের নানা স্থান ঘুরে অবশেষে ১৯৪১ সালের ২২ ডিসেম্বর মু¤¦াই হতে জাহাজে চড়ে ১৯৪২ সালের ৬ জানুয়ারি রাত্রি সাড়ে আটটায় সিঙ্গাপুর গিয়ে হাজির হলুম। যাবার পথে আমাদের জাহাজ তিনবার বিপদের সম্মুখীন হয়েছিল – একদিন দূর থেকে শত্রুপক্ষের সাবমেরিন দেখতে পাই – আরো দুদিন জাপানি হাওয়াই জাহাজ আমাদের জাহাজ আক্রমণ করার উদ্যোগ নিয়েছিল। খোদাকে ধন্যবাদ, আমাদের কোনো ক্ষতি হয়নি। শঙ্কাকুল হৃদয়ে সিঙ্গাপুর গিয়ে হাজির হলুম। ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি দুনিয়ার ইতিহাসে একটি অতি স্মরণীয় দিন। সারা বিশ্বজগৎকে চমৎকৃত করে ওইদিন জাপানিরা সিঙ্গাপুর দখল করে। সিঙ্গাপুর শহরে অবস্থিত Fort Canning -এর অনতিদূরে একটি স্কুলগৃহে আমাদের হাসপাতালটি অবস্থিত ছিল। হাসপাতালের একদিকে ঋড়ৎঃ ঈধহহরহম ও অন্যদিকে অভিযানকারী জাপানবাহিনী। দুদিক থেকেই গোলাগুলি আমাদের মাথার ওপর দিয়ে বর্ষিত হচ্ছিল। যুদ্ধে আহত সৈনিক তখনো আমাদের হাসপাতালে এসে আশ্রয় নিচ্ছিল। আহতদের সেবায় আমরা আত্মনিয়োগ করলুম। বিপদের গুরুত্ব উপলব্ধি করেও নিজের কর্তব্যস্থান ছেড়ে কোথাও যেতে মন চাইল না। অপরাহ্ণে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পেয়ে জধভভষবং ঐড়ঃবষ নামক একটি বিরাট হোটেলে আমরা স্থানান্তরিত হলুম। যাবার পথে জাপানি ধ্বংসলীলা নিজ চোখে দেখতে পেলুম। রাস্তার পাশে বিধ্বস্ত ঘরবাড়ি, ধরাশায়ী ট্রাম, বাস ও বৈদ্যুতিক তারের খুঁটি এবং রাস্তার পাশে অসংখ্য মৃতদেহ দেখে বুঝতে পারলুম সিঙ্গাপুরের বুকের ওপর দিয়ে কী ভীষণ ঝড় বয়ে গেছে। হোটেলটি নানা-জাতীয় লোকজনে ভর্তি। কারুরই কোনো গন্তব্য নেই। সকলেই দিশেহারা হয়ে এদিক-সেদিক ছোটাছুটি করছে। সমস্ত হোটেলটি বিশৃঙ্খলাময়। আমাদের স্থান খুঁজে বের করে নিতে বেশ বেগ পেতে হলো। ওইদিন রাত্রি আটটায় খবর পেলুম Singapore Garrison জাপানির হাতে বিনাশর্তে আত্মসমর্পণ করেছে – আমরাও সেই সঙ্গে সঙ্গে জাপানির হাতে বন্দি হলুম। যুদ্ধবিরতির পরেও জাপানি সৈন্যেরা ইচ্ছামতো গুলি চালাতে লাগল – তাতেও অনেক লোক প্রাণ হারাল। পরদিনই জাপানিরা নিজের প্রভুত্ব কায়েম করার জন্য ঘড়ির কাঁটা দেড় ঘণ্টা এগিয়ে দিল। আমরা Toïo time অনুসরণ করতে আদিষ্ট হলুম। এই আত্মসমর্পণের দিনের কথা এখনো আমার মনে পড়ে। দুপুরবেলা থেকে আরম্ভ করে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমরা যে-অনিশ্চিত অবস্থার মাঝে সময় কাটিয়েছিলুম তা ভুক্তভোগী-ভিন্ন আর কেউ বুঝতে পারবে না। আমরা যুদ্ধে পরাজিত বন্দি, আমাদের প্রতি যুদ্ধবিজয়ী জাপানিরা যে কীরূপ ব্যবহার করবে, তা ভেবে আমাদের মন অতিমাত্রায় ভেঙে পড়ল। তবে আমাদের ভরসা এ-ই ছিল যে, আন্তর্জাতিক আইন-অনুসারে Red Cross Personnel -দের প্রতি কোনো জাতিই দুর্ব্যবহার করতে পারবে না। কিন্তু অচিরেই বুঝতে পারলুম, জাপানির হাতে কারুরই নিস্তার নেই। জাপানিদের নির্দেশে ১৭ তারিখ ভোরবেলা ফারার পার্ক নামক প্রকাণ্ড মাঠে ভারতীয় বন্দিবৃন্দ সমবেত হলো। তার সংখ্যা অন্যূন চল্লিশ হাজার। Sanitation I Hygiene -এর কোনো বন্দোবস্ত নেই। লোকজন ইচ্ছামতো যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে সারা মাঠটি অতি অল্পসময়েই বাসের ও চলাচলের অনুপযোগী করে তুলল। দেখলুম বড় বড় হাসপাতালের কোনো কর্তারা ফারার পার্কে আসেননি। তারা তখনো সিঙ্গাপুরের উচ্চশ্রেণির হোটেলগুলোতে আরামে দিন কাটাচ্ছেন। আমাদের ক্ষুদ্র হাসপাতালের ক্ষুদ্র শক্তি নিয়ে আমরা সেনিটেশনের কাজ আরম্ভ করলুম। ওইদিন দুপুরবেলা ব্রিটিশ লিয়াজোঁ অফিসার আমাদিগকে জাপানিদের হাতে সমর্পণ করলেন। সেখানে হাতে ‘ঋ’ নধহফ-ধারী কতিপয় ব্যক্তিকে দেখতে পেলুম, খবর নিয়ে জানতে পারলুম ওরা নাকি ও.ঘ.অ. নাম দিয়ে ভারতের স্বাধীনতা-অর্জনের জন্য একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তুলেছে। ক্যাপ্টেন মোহন সিং ও.ঘ.অ.-র আদি প্রতিষ্ঠাতা। ভারতের স্বাধীনতা প্রত্যেক ভারতবাসীর কাম্য। জাপানি বুঝিয়েছে, এই নতুন জাতীয় প্রতিষ্ঠানের কল্যাণে ভারতবাসী স্বাধীনতা অর্জন করতে পারবে – এই ব্যাপারে জাপানিরা ভারতকে সাহায্য করবে। জাপানিদের হাতে বন্দি থেকে কষ্ট ভোগ করার চেয়ে ও.ঘ.অ.-তে যোগ দিয়ে আরামে দিনপাত করে ভারতের স্বাধীনতালাভের চেষ্টা করা অনেকেই ভালো বলে মনে করলেন। সদ্য-পরাজিত সৈনিকবৃন্দ ভেবেছিল জাপানির শক্তি অতুলনীয়, তাই জাপানির সাহায্যে স্বাধীনতালাভের এমন সুলভ সুযোগ ছাড়তে চাইল না। রাজার প্রতি আপন অঙ্গীকারের কথা ভুলে গিয়ে অনেকেই মোহন সিংহের জাতীয় বাহিনীর পতাকাতলে সমবেত হলো। অপরাহ্ণে বিরাট সভা হলো। ব্রিটিশ গভর্নমেন্ট ও চার্চিলকে গালিগালাজ করে মোহন সিং ও মেজর ফুজিয়ারা লম্বা লম্বা বক্তৃতা করলেন। পরিশেষে জাপানি কর্তৃপক্ষ আমাদিগকে ক্যাপ্টেন মোহন সিংহের হাতে সমর্পণ করলেন। আমরা মোহন সিংহ ও জাপানি – দুজনের হাতেই বন্দি হয়ে রইলুম। মোহন সিংহ I.N.A.-র সর্বেসর্বা হয়ে পড়লেন। তাঁর হুকুমে আমরা পরদিন আপন আপন নির্দিষ্ট ক্যাম্প-অভিমুখে পদব্রজে যাত্রা করলুম। যাবার পথে দেখতে পেলুম জাপানি সৈনিকবৃন্দ ভারতীয় বন্দিদের উপর লুটতরাজ আরম্ভ করেছে। ঘড়ি, কলম, বেল্ট প্রভৃতি জিনিস জাপানিরা ভারতীয় বন্দিদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। যারা এসব জিনিস ছেড়ে দিতে রাজি হলো না জাপানির হাতে তাদের লাঞ্ছনা ও মারধরের একশেষ রইল না। অসংখ্য মোটরলরি মজুত থাকতেও কাউকে কোনো মোটরলরি দেওয়া হলো না। সকলেই নিজের সঙ্গে বহন করতে পারে এমন কতিপয় জিনিস নিয়েই পদব্রজে রওয়ানা হলো। বিজয়মদে মত্ত হয়ে বন্দিদিগকে আহার্য বস্তু সরবরাহের কথা জাপানিরা ভুলে গেল। দুদিন পর্যন্ত অনেকেই উপোস করে কাটাল। তারপরে মোহন সিংহের অনুগ্রহে খাদ্যসামগ্রী আসতে লাগল। প্রত্যেক যুদ্ধশেষে যা হয়ে থাকে, সিঙ্গাপুরের বন্দিনিবাসে তা-ই আরম্ভ হলো। হঠাৎ ডায়রিয়া দেখা দিল। আমাদের ক্যাম্প সিঙ্গাপুর শহর থেকে প্রায় এগারো মাইল দূরে -কোনো বড় হাসপাতাল আমাদের সঙ্গে আসেনি – আমাদের ঋফধসন-এর ক্ষুদ্র শক্তি দিয়ে সাধ্যাতিরিক্ত চেষ্টা করলুম অবস্থার উন্নতি করতে। জাপানিরা প্রতিকারের কোনো চেষ্টা করল না – ফলে সময়োচিত চিকিৎসার অভাবে অনেক অসহায় রোগী প্রাণ হারাল। ও.ঘ.অ.-র আন্দোলন পুরোদমে চলতে লাগল। প্রতিদিন প্রতিরাত্রে যেখানে-সেখানে মিটিং হতে লাগল। যারা প্রথম আবেদনেই ও.ঘ.অ.-তে যোগ দেয়নি তারা মোহন সিং ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিষনজরে পড়ল। আমাদের মেডিকেলের উচ্চপদস্থ তিনজন লেফটেন্যান্ট কর্নেল ও.ঘ.অ.-তে যোগ দিলেন। সমস্ত মেডিকেলকে ও.ঘ.অ.-তে জড়াবার জন্য তাঁরা উঠেপড়ে লাগলেন। তাঁদের হুমকিতে আমরা ও.ঘ.অ.-তে যোগদান করিনি বলে আমরা রাবার বাগানের মধ্যে অবস্থিত একটি ছোট ক্যাম্পে বদলি হলুম। ওই অফিসারদের পরামর্শে ও প্রভাবে ও.ঘ.অ.-র তরফ থেকে নানারকমের লোকজন আমাদের কাছে আনাগোনা করতে লাগল। ও.ঘ.অ.-র পাণ্ডাদের হাতে আমাদের অপমান ও লাঞ্ছনার অবধি রইল না। ও.ঘ.অ.-র একজন সামান্য সৈনিকও আমাদের অফিসারকে গালিগালাজ করতে দ্বিধাবোধ করত না। সব অত্যাচার ও অনাচার আমরা নীরবে সহ্য করতুম। অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন, আমি ও.ঘ.অ.-তে যোগদান করিনি কেন? তার কারণ এ না যে, আমি দেশকে ভালোবাসি না। আমিও দেশকে ভালোবাসি। দেশের মাটির চেয়ে এদেশের মানুষকেই আমি বেশি ভালোবাসি। কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসি সত্যের মর্যাদা রক্ষা করতে। রাজা ও দেশের সেবা করার জন্য আমি অঙ্গীকারাবদ্ধ হয়েছিলুম – এই অঙ্গীকার থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আমি কোনো প্রতিষ্ঠানেই যোগ দিতে পারি না – তাছাড়া ব্রিটিশকে তাড়াবার জন্য জাপানির মতো একটি জাতিকে দেশে ডেকে আনার পক্ষপাতী আমি কোনোদিনই ছিলুম না। ব্রিটিশজাতির সাম্রাজ্যলিপ্সা থাকতে পারে বটে, কিন্তু তাই বলে তারা অমানুষ নয়; তারা সুসভ্য এবং মানুষকে মানুষের মতোই দেখে। ও.ঘ.অ.-র হাতে আমরা কীরূপ লাঞ্ছিত হয়েছি, তা সবিস্তারে বর্ণনা করার সময় নেই। মোটামুটি দু-চারটি ঘটনার কথাই বলছি, এক. ও.ঘ.অ.-র রোগীরা প্রথমত চিকিৎসার জন্য আমাদের হাসপাতালেই আসত। তারা স্পেশাল ওষুধপত্র, দুধ-চিনি, ডিম ও টাকা-পয়সা সবই পেত – আমাদের লোকেরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ছিল – আমাদের সঙ্গীরা ওষুধপত্রের অভাবে অকালে মারা যেত। ও.ঘ.অ.-র লোকেরা অতিমাত্রায় পুষ্টিকর বস্তু ভোজন করে গায়ে চর্বি জমাত। আমাদের লোক খেতে না পেয়ে শুকিয়ে কাঠ হয়ে যেত।

দুই. রক্তশূন্যতা একবার খুব বেড়ে যায়। আমরা D.D.M.S. (I.N.A.) Col. Lognada -র কাছে Iron Preparation চাইলুম। তিনি বললেন, লোহার পেরেক যেন চূষণকাঠি করে গলায় ঝুলিয়ে রেখে দিই এবং যখনই মনে হয় যে, আমাদের কারুর রক্তশূন্যতা হয়েছে তখন যেন সেই লোহার চূষণকাঠি চূষতে আরম্ভ করি, তাতেই আয়রনের অল্পতা সেরে গিয়ে আমাদের দেহে রক্ত তৈরি হবে। আমরা যখন ক্যালসিয়াম চাইতে গেলুম, তখন তিনি বললেন চূণকাম করা দেয়ালে জিভ দিয়ে চাটলেই ক্যালসিয়ামের অল্পতা দূরীভূত হবে। তিন. I.N.A.-তে যোগ না দেওয়ার জন্যে একবার অন্যূন ৪০ জন অফিসারকে Concentration Camp -এ নিয়ে যাওয়া হলো। সেখানে তাঁদের ওপর অমানুষিক অত্যাচার করা হলো। মেথর এসে তাঁদের উপর হুকুম জারি করত। নিজের হাতে তাঁরা মলমূত্র পরিষ্কার করতেন। বিনাকারণে অনেক অফিসারকে ঘণ্টার পর ঘণ্টা Quarter Guard -এ বন্ধ করে রাখা হয়েছে – যারা এই অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তারা I.N.A.-র হাতে অনেক মারধর খেয়েছে। আমাদের ক্যাম্পের নিকট দিয়ে মার্চ করে যাবার সময় I.N.A.-র লোকেরা নানাবিধ কটুভাষায় আমাদের ওপর গালিবর্ষণ করত। মোহন সিংহের I.N.A. ১৯৪২ সালের ডিসেম্বর মাসে ভেঙে গেল। তার রাজত্বে আমরা খাবার-দাবার হিসেবে চাউল যথেষ্ট পরিমাণে পাচ্ছিলুম বটে, কিন্তু মাছ-মাংস খুব কমই পাচ্ছিলুম। দ্বিতীয় ও.ঘ.অ. আমাদের চাউলের বরাদ্দ কম করতে লাগলেন। পরিশেষে এমন হলো যে, কেউই পেটপুরে খেতে পেত না। অথচ ও.ঘ.অ.-র লোকেরা নিজেরা খুব ভালো করে খেয়ে যাচ্ছিল। আত্মসমর্পণের সময় থেকেই সিঙ্গাপুরে জিনিসপত্র শুধু দু®প্রাপ্য নয় দুর্মূল্য হয়ে উঠল। প্রথম সাতটি মাস জাপানি অথবা I.N.A. আমাদিগকে কোনো অর্থসাহায্য করেনি। আমাদের হাতেও কিছুই ছিল না; ব্লেড কিনতে না পেরে অনেকেই দাড়ি রাখতে আরম্ভ করল। আমার দাড়িও প্রায় ছ ইঞ্চি লম্বা হয়েছিল। সিঙ্গাপুরে ব্রিটিশ গভর্নমেন্টের সৈন্যবাহিনীর জন্য যা রেশন মজুত ছিল, তাতে আমাদের অনেকদিন খুব ভালো করেই চলতে পারত। কিন্তু জাপানির স্বার্থপরতা ও ও.ঘ.অ.-র স্বেচ্ছাচারিতার জন্য সে-খাদ্যদ্রব্য যে কোথায় উধাও হয়ে গেল তার কারণ আজও খুঁজে পাইনি। অনেকে বলে, অধিকাংশ খাদ্যদ্রব্য জাপানিরা নিজ দেশে নিয়ে গিয়েছিল ও বাকি অংশ ও.ঘ.অ.-র হোমরাচোমরা অফিসারবর্গ ফুর্তি করে উড়িয়ে দিয়েছিল, প্রত্যেক ও.ঘ.অ. অফিসারের দু-একজন করে বান্ধবী শহরে ছিল – তাদের রসদ জোগাতে গিয়ে আমাদের বন্দিদের ভাগে রেশন কম পড়ে গিয়েছিল।

I.N.A.-র আন্দোলন ও তার প্রতিক্রিয়ার ফলে আমাদের দেহ ও মনের ওপর যে-ঝড় বয়ে গিয়েছিল তার ফলে অনেকের চুল ও দাড়ি অকালে পেকে গিয়েছে, অনেকে দাঁত হারিয়েছে, আবার অনেক লোক মানসিক বিকারগ্রস্ত হয়েছে। যারা শেষ পর্যন্ত I.N.A.-র অত্যাচার সহ্য করেও নিজের সত্য বজায় রেখেছিল, তারা পরিশেষে এক নতুন পরিস্থিতির সম্মুখীন হলো। জাপানিরা কোহিমা ও ইমফল পর্যন্ত এসে গেছে। I.N.A.-র লোকেরা Frontline -এ যুদ্ধ করে ভারতের স্বাধীনতা-অর্জনের চেষ্টা করছে, ঠিক এমন সময়ে তারা আমাকে নানা প্রলোভন দেখাতে লাগল। আমি British Indian Army-র একজন ক্যাপ্টেন। কিন্তু ও.ঘ.অ.-তে যোগ দিলে সরাসরি আমাকে লেফটেন্যান্ট কর্নেল করে দেওয়া হবে – অনেকেই আমাকে সেই প্রলোভন দেখাতে লাগল। একদিকে দেশের স্বাধীনতা ও আমার উচ্চপদ প্রাপ্তি ও অপরদিকে ভারতের তথাকথিত ব্রিটিশ সরকারের কাছে আমার অঙ্গীকার – কোনটা ছেড়ে কোনটা আঁকড়ে ধরি, তা আমার পক্ষে কঠিন সমস্যা হয়ে দাঁড়াল। আমার সত্য ও প্রতিশ্রুতি দেশভক্তির উপরে; তাই স্থির করলুম I.N.A. ও জাপানির অত্যাচারে প্রাণ যায়, তা-ও স্বীকার, তবু প্রতিশ্রুতি ভঙ্গ করব না। তাই শত অপমান ও লাঞ্ছনা সহ্য করে ও ক্ষুধার জ্বালায় কাতর হয়ে দিনের পর দিন কাটিয়েছি, তবু জাপানি অথবা I.N.A.-র সঙ্গে যোগ দিতে আমার প্রবৃত্ত হয়নি।

জাপানিরা আমাদের সঙ্গে প্রত্যক্ষভাবে কী ব্যবহার করেছে, তার কিছু আভাস দেওয়ার চেষ্টা করব। ১৯৪৩ সালের শেষভাগে জেনারেল সাইতো মালয় দেশের বন্দিদের সর্বেসর্বা কর্তারূপে সিঙ্গাপুরে আগমন করেন। তিনি আসার সঙ্গে সঙ্গেই আমাদের অবস্থা ক্রমশ খারাপ হতে লাগল। তিনি আসার পূর্বে জাপানি-প্রদত্ত পাস নিয়ে জাপানি সান্ত্রীকে সঙ্গে করে আমরা সিঙ্গাপুর শহরে গিয়ে জিনিসপত্র কিনতে পারতুম এবং সিভিলিয়ানদের সঙ্গেও মিশতে পারতুম। সিভিলিয়ানরা নানাভাবে আমাদিগকে সাহায্য করেছে। জেনারেল সাইতো চার্জ নেবার সঙ্গে সঙ্গেই আমরা ক্যাম্পের ভেতরে ডবল কাঁটাতারের বেড়ার মধ্যে বন্দি হলুম। সভ্য জগতের সঙ্গে আমাদের মেলামেশা অথবা আদান-প্রদানের কোনো উপায় রইল না। চালের পরিমাণ ক্রমশ কমতে লাগল। পরিশেষে এমন হলো যে, যারা সারাদিন শক্ত পরিশ্রম করে তাদের জন্য প্রায় দশ আউন্স (৩০০ গ্রাম), যারা আমাদের মতো ডাক্তার অথবা হাসপাতালে কাজ করে তাদের জন্য প্রায় সাড়ে আট আউন্স (২৫০ গ্রাম), এবং যারা রোগী ও কোনোকিছু করতে পারে না তাদের জন্য প্রায় সাত আউন্স (২০০ গ্রাম) চাল বরাদ্দ হলো। শাকসবজি হিসেবে আউন্সদুয়েক শকরকন্দ (Sweet Potatoes) অথবা তার পাতা অথবা ঞধঢ়রড়পধ ও তার পাতা আমাদিগকে দেওয়া হতো। মাছ-মাংস কখনো দেওয়া হয়নি। শুধু এক আউন্স করে পচা শুকনো মাছ সপ্তাহে একবার করে দেওয়া হতো। চিনি রোজ আধ আউন্স এবং লবণের পরিমাণ এত কম ছিল যে, সৈনিকদের শাকসবজি রান্না করার জন্য সমুদ্রের জল দিয়ে লবণের অভাব পূরণ করা হতো। তেল-ঘি কখনো দেওয়া হয়নি। রোজ প্রায় অর্ধ আউন্স করে Red Palm Oil আমাদিগকে দেওয়া হতো। জাপানিদের লিখিত স্কেল এই রকম ছিল বটে, কিন্তু আমরা কখনো সত্যিকার ওজন পাইনি। জাপানিরা আমাদের রেশন চুরি করে অন্যত্র বিক্রি করে পয়সা রোজগার করত। বাজার থেকে সবসময়ে শাকসবজি সংগ্রহ করা দুষ্কর হতো, তাই আমাদের সৈনিকবৃন্দ দিনরাত্রি পরিশ্রম করে নিজ হাতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে শাকসবজির বাগান করেছিল। প্রথমত এই বাগান আমাদের তত্ত্বাবধানেই ছিল। কিন্তু পরিশেষে জাপানিরা বাগানের ভার নিজহাতে গ্রহণ করে। অতি সামান্য পরিমাণ শাকসবজি আমাদিগকে দেওয়া হতো – তাও আবার পচা অথবা অতি শক্ত, যা পেকে গিয়েছে। ভালো ভালো সবকিছু জাপানিরা নিজেদের জন্য নিয়ে যেত এবং কিছু অংশ চুরি করে সিভিলিয়ান চীনাদের কাছে বিক্রি করত। আমরা দিনরাত কাজ করে মারা যেতুম অথচ খাবার সময় আমরা কিছুই পেতুম না। ক্ষুধার জ্বালায় কাতর হয়ে যদি কেউ কখনো বাগানের কোনো শাকসবজি যেমন শকরকন্দ অথবা টেপিওকা খেয়ে ফেলত, তাহলে জাপানি তাকে ধরতে পারলে বেদম প্রহার করে রক্তারক্তি কাণ্ড করে তুলত। ভয়ে কেউ কিছুতেই হাত দিত না।

আমরা একবার মুরগি ও হাঁস পুষবার আদেশ পেয়েছিলুম – যখন মুরগি-হাঁস বড় হয়ে ডিম পাড়তে আরম্ভ করল তখন জাপানিরা প্রায় বিনামূল্যেই সেগুলো কিনে নিল। তখন হাঁস-মুরগির দাম প্রায় ৪০/৫০ ডলার। কিন্তু জাপানিরা আমাদিগকে দেড় ডলারের বেশি মূল্য দিতে চাইল না। হাঁস-মুরগি জাপানিদের সম্পত্তি বলে গণ্য হলো। আমরা সেগুলোকে রক্ষণাবেক্ষণ ও পালন করতুম। কিন্তু বেশির ভাগ ডিম ও মাংস খেত জাপানিরা। তারপরে আমরা আরো কয়েকবার হাঁস-মুরগি পুষেছিলুম, কিন্তু জাপানিরা সেগুলো ইচ্ছামতো ধরে নিয়ে গিয়ে নিজেদের উদরপূর্তি করত।

খাদ্যের এতই অভাব হয়ে পড়েছিল যে, লোকজন যা পেত তাই খেত। বালিশ ছিঁড়ে তুলো থেকে বীজ সংগ্রহ করে সেই বীজ জবফ চধষস ঙরষ-এ ভিজিয়ে কত লোকে খেয়েছে। একদিন রাবারের বীজ ভক্ষণ করে দুটি লোক তৎক্ষণাৎই মৃত্যুমুখে পতিত হয়। পেঁপে গাছের ভেতরের নরম অংশ কেটে কুচি কুচি করে অনেক লোকেই খেয়েছে। গরু-ছাগল যে-দুর্বাঘাস খায় সে-ঘাস ছাড়া এমন কোনো সবুজ পাতা ছিল না, যা আমাদের বন্দিরা খায়নি।

জাপানিরা আমাদিগকে পেটপুরে খেতে দেয়নি, কিন্তু আমাদের কাছ থেকে কাজ আদায় করে নিয়েছে পুরোমাত্রায়। কাজ করতে করতে কারুর অসুখ-বিসুখ হলেও জাপানির হাতে তার নিস্তার নেই – তাকে অসুস্থ শরীরে ১০২/১০৩ ডিগ্রি জ্বর নিয়েও কাজ করতে হয়েছে। জ্বরের তাপে কাজ করতে অক্ষম হলে জাপানিরা নির্দয়ভাবে প্রহার করত। কোনো কোনো ক্যাম্পে অসুখ-বিসুখ হলেও হাসপাতালে পাঠানো হতো না। রোগে ভুগে উপযুক্ত ওষুধের অভাবে কত লোক অকালে মৃত্যুমুখে পতিত হয়েছে। কোনো কোনো সময়ে জাপানিরা মৃতদেহ নিয়ে এসে আমাদের হাসপাতালে জীবিত রোগী হিসেবে ভর্তি করিয়ে নিত। ভর্তিকারী মেডিক্যাল অফিসার মৃতদেহ হাসপাতালে ভর্তি করতে অসম্মত হলে জাপানিদের মারের চোটে তাকে সম্মতি দিতেই হতো। জাভা দ্বীপ কুইনাইনের জন্যে বিশ্ববিখ্যাত, কিন্তু জাপানিদের অন্যায়-বিচারের ফলে আমরা কখনো যথাসময়ে উপযুক্ত পরিমাণ কুইনাইন পাইনি। ফলে কত লোক ম্যালেরিয়ার হাতে প্রাণ দিয়েছে। আমাদের কাছে অতি অল্প পরিমাণ ওষুধ ছিল, তা দিয়ে উপযুক্ত চিকিৎসা সম্ভবপর হতো না। কাজেই উপযুক্ত খাদ্যদ্রব্যের অভাবে আমাদের বন্দিরা যখন বেরিবেরি রোগে আক্রান্ত হলো তখন আমরা নিজেরা চাউলের কুঁড়া (rice polishings) হতে Vitamin B Injection তৈরি করে আমাদের লোকজনের প্রাণ বাঁচিয়েছি। চাউল থেকে অ্যালকোহল তৈরি করে তা দিয়ে লিভার-সহযোগে নির্যাস তৈরি করতুম এবং তাই দিয়ে রক্তশূন্যতার চিকিৎসা করতুম। সিঙ্গাপুরে এমন কেউ ছিল না যারা একবার না একবার বেরিবেরি রোগে ভোগেনি। জাপানিরা আমাদেরকে যথাসময়ে প্রয়োজানুযায়ী ওষুধপত্র কখনো দেয়নি। বেরিবেরিতে আক্রান্ত হয়ে হাসপাতালের অধিকাংশ রোগী অচল হয়ে পড়েছিল। আমেরিকার রেডক্রসের ওষুধ পেয়ে সেই রোগীদের চিকিৎসা করে অনেককেই নিরাময় করা হয়েছে। আমেরিকার রেডক্রস থেকে ওষুধ না পেলে হয়তো শতকরা ৭০ জন লোক বেরিবেরিতে আক্রান্ত হয়ে শুধু জীবনের মতো অচল নয়, অকালে প্রাণও হারাত। আমেরিকার রেডক্রসের কাছে আমরা কৃতজ্ঞ।

জাপানি বন্দিনিবাসে যতদিন বন্দি ছিলুম আমরা কোনোদিন কাপড়-চোপড় পাইনি, অন্যান্য র‌্যাঙ্ক বোধহয় দু-একখানা কাপড় পেয়েছিল। শত গ্রন্থি দেওয়া কাপড় পরে আমরা দিন কাটিয়েছি। আমাদের কাপড়-চোপড় দেখলে আমাদের দেশের ভিখারিও লজ্জিত হতো।

আমাদের ওপর হুকুম হয়েছিল, যেন আমরা সকল শ্রেণির বন্দি নিম্নতম জাপানি সেপাইকেও স্যালুট করি। আমরা অফিসার হয়েও জাপানি মেথরকে সালাম করতে বাধ্য হয়েছি। জাপানিদেরকে সালাম করতে কোনোরকমের ত্রুটি হলে, সে বন্দি অফিসারই হোক আর সিপাহীই হোক, জাপানির হাতে তার লাঞ্ছনার অন্ত থাকত না। কোনো সময়ে জাপানিরা শুধু গালিগালাজ করেই তাকে ছেড়ে দিত আবার কখনো তাকে Quarter Guard -এ নিয়ে গিয়ে মারধর করত অথবা অন্যরকমের যন্ত্রণা দিত। সম্ভব হলে আমরা জাপানিদের এড়িয়ে চলতাম। তারা যেদিকে যেত আমরা সেদিকে যেতাম না। কথায় কথায় জাপানিরা আমাদেরকে গালিগালাজ ও মারধর করত। আমাদের কত অফিসার যে তাদের হাতে মার খেয়েছে ও অপমানিত হয়েছে, তার ইয়ত্তা নেই – অন্যান্য র‌্যাঙ্কের অফিসাররা তো রোজই মার খেত।

জাপানিরা বন্দিদের প্রতি ব্যবহারে আন্তর্জাতিক কোনো আইন-কানুন মানেনি। তারা মাইনে হিসেবে আমাদেরকে কিছুই দেয়নি বললে অত্যুক্তি হবে না। প্রথম সাত মাস আমরা কোনো মাইনে পাইনি। তারপরে মাসিক ৩০ ডলার করে পেয়েছিলুম, শেষদিকে আমরা ৫০ ডলার করে পেয়েছিলুম। এই ৫০ ডলার দিয়ে আমাদের কিছুই হতো না – কেননা জিনিসের দাম তখন চরমে পৌঁছেছে। এই মাইনে দিয়ে আমরা তখন পাঁচটি ডিমের বেশি কিনতে পারতাম না। শেষদিকটায় চিনির দাম ৪৫ ডলার এক কাটি, লবণ ৪০ ডলার এক কাটি, ডাল ৫৫ ডলার এক কাটি, পেঁয়াজ ২০০ ডলার এক কাটি এবং একটি গাভীর দাম প্রায় ৬০০০০ ডলার হয়েছিল (১ কাটি = ২০ আউন্স; ১ ডলার (ব্রিটিশ) = সোয়া ১ আনা)। অনেকেই প্রশ্ন করতে পারেন – এরকম অবস্থায় আমরা বেঁচে থাকলাম কেমন করে? আমি তার উত্তর দিচ্ছি। আমাদের কাছে যতসব দামি জিনিস ছিল, যেমন – কাপড়-চোপড়, ঘড়ি, কলম, আংটি – সে-সবকিছুই আমরা বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। তাছাড়া স্থানীয়দের কাছ থেকেও আমরা অনেক টাকা কর্জ নিয়েছিলাম। এসব টাকা দিয়ে আমরা ভুট্টার আটা, রাগী (সরষষবঃ), লবণ ও চিনি কিনে আমাদের আহার্যের স্বল্পতা পূরণ করে নিতুম। এক একটি খাকি শার্ট আমরা পাঁচ-ছশো ডলার মূল্যে বিক্রি করেছি। আমার ঘড়ি বিক্রি করে আমি তিন সের মুগডাল কিনেছিলাম।

আমার নিজের হাতের তৈরি শাকসবজির বাগান ও হাঁস-মুরগি আমার জীবনরক্ষা করেছে। হাঁস-মুরগি থেকে আমি প্রত্যহ একটি-দুটি করে ডিম পেতাম – তা নিজে খেতুম, বেশি হলে অন্য বন্ধুদের সাহায্য করতুম অথবা ডিম বিক্রি করে আটা ও চিনি কিনে খেতুম। আমার হাঁস-মুরগি ও বাগানের কাছে আমি কৃতজ্ঞ।

আমাদের বরাত ভালো যে, জাপানিরা এদেশ দখল করতে পারেনি।

জাপানিদের হাতে বন্দিনিবাসে আমরা যে-নরকযন্ত্রণা ভোগ করেছি, তা বিশদভাবে বলতে গেলে অনেক সময়ের দরকার এবং অনেকের সম্বন্ধেই অনেক কিছু বলতে হয়। তাই এখানেই আমার বক্তব্য শেষ করছি।

আমরা এই সুদীর্ঘ বন্দিজীবনে মাত্র চারখানা পোস্টকার্ড লেখার ও একখানি ঈধনষব পাঠাবার হুকুম পেয়েছিলুম। দেশের চিঠিপত্র ছমাসে নমাসে দু-একখানা পেয়েছিলুম।