দেরি দেখে দরজা ঠেলে ঢুকে পড়েছিলাম

তোদের ধোঁয়ার গোপন ঠেকে।

বাঁ হাতে ধরেছিলি কল্কের ছিপছিপে কোমর

আর ঠোঁট তোর, অখণ্ড তৃষ্ণায় শুষে নিচ্ছিল

আগুন-ঠোঁট তার।

আমাদের সহবাস থাকে

অথচ এমন পূর্বরাগ নেই

ঠান্ডা সাদা বিছানা ॥

কল্কে ঠোঁট তুলে রাখি

অনন্ত আগুনের জন্য